ফের সালমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড! - Mati News
Wednesday, April 15

ফের সালমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড!

সালমারফের কণ্ঠশিল্পী সালমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। গতকাল রাত থেকে হঠাৎ করে ফেসবুকে তিনি আর ঢুকতে পারছে না। এর আগে সালমার ভেরিফায়েড পেইজও হাতছাড়া হয়ে গেছে। আর এই নিয়ে তার ব্যক্তিগত প্রোফাইল চতুর্থবার হ্যাক করা হলো।

সালমা বলেন, প্রথম প্রথম আমি বুঝতে পারিনি। ভেবেছি হয়তো কোনো সমস্যা। কিন্তু পরে জানতে পারি যে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে সালমার প্রথম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়। এরপর নতুন আরেকটি আইডি খুলে তিনি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সরব হন, কিন্তু সেটিও হ্যাকড হয়। এরপর তিনবার ও গতকাল সর্বশেষ অ্যাকাউন্টটিও হ্যাকড হয়েছে।

সালমা বলেন, রাতে আমার আইডিটা হ্যাক করা হয়েছে। প্রথম প্রথম আমি বুঝতে পারিনি। ভেবেছি হয়তো কোনো সমস্যা। আমিতো কারো ক্ষতি করিনি, আমার সাথে কেন সবাই এমন করে, উদ্দেশ্য প্রণোদিত হয়েই কেউ আমার এই ক্ষতিটা করেছে। আল্লাহ তাদের বিচার করবে।

 

‘অনুরাগ কাশ্যপ সাতবার আমাকে নগ্ন করেছে’ : কুবরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *