চোখের অ্যালার্জি দূর করতে করণীয়
বায়ু দূষণ, ভাল ঘুম না হওয়া কিংবা স্বাস্থ্যগত কোন কারণে চোখের সমস্যা হতে পারে। বিশেষ করে চোখ-এর অ্যালার্জিতে অনেকেই ভোগেন। সাধারণত পরিবেশগত কোন কারণে চোখে অ্যালার্জি হতে পারে। চোখে অ্যালার্জির সমস্যা হলে সাধারণত চোখ লাল হয়, চোখ ব্যথা করে, ময়লা বের হয়, চোখে পানি আসে, চোখ-এর চারপাশ ফুলে যায়। চোখ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখে অ্যালার্জি হলে তা চোখ-এর ভিতরে থাকা ঝিল্লিকে প্রভাবিত করে। আর এই ঝিল্লি চোখ-এর সুরক্ষায় কাজ করে।
চোখে অ্যালর্জির সমস্যা হলে ঘরোয়া পদ্ধতিতে তা দূর করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। যেমন-
চোখে ঠাণ্ডা শেক দিতে পারেন অর্থাৎ একটা নরম কাপড়ে এক টুকরা বরফ নিয়ে আলতোভাবে চোখে চেপে ধরতে পারেন। আবার ঠাণ্ডা পানিতে কাপড়টা ভিজিয়ে চোখ মুছে ফেলতে পারেন। ঠাণ্ডা থেরাপিতে চোখ-এর চারপাশে ফুলে যাওয়া কমে যাবে। কিছুক্ষন বিরতি দিয়ে এটা দিনে কয়েকবার করতে পারেন। সংক্রমণ এড়াতে দুই চোখে আলাদা কাপড় ব...














