January 2026 - Page 3 of 4 - Mati News
Sunday, February 22

Month: January 2026

সম্ভাব্য ক্রোমাইট আকরিকের সন্ধান চীনে

সম্ভাব্য ক্রোমাইট আকরিকের সন্ধান চীনে

China
খনিজ সম্পদ অনুসন্ধানে নতুন সাফল্য অর্জন করেছে চীন। ক্রোমাইট খনন ও অপ্রচলিত তেল–গ্যাস অনুসন্ধান—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে বলে জানিয়েছে দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন চায়না জিওলজিক্যাল সার্ভে (সিজিএস)। সিজিএস জানায়, উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ সার্তোকাই আকরিক বেল্টে ‘সার্তোকাই–২৭’ নামে একটি নতুন আকরিক ক্লাস্টার আবিষ্কৃত হয়েছে। এতে মোট ২০টি আকরিক-বডি শনাক্ত হয়েছে, যার গড় মান ৩০.৭৩ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, এই আকরিক বেল্টে ক্রোমাইট থাকার বিপুল সম্ভাবনা রয়েছে। ক্রোমাইট চীনের দুষ্প্রাপ্য কৌশলগত খনিজ। কালো বা বাদামি-কালো খনিজটি বিশেষ ধাতব মিশ্রণ তৈরিতে ব্যবহৃত হয়, যেখানে কোবাল্ট, নিকেল ও টাংস্টেনের মতো উপাদান থাকে। মহাকাশ, বিমান, গাড়ি ও জাহাজ নির্মাণ শিল্পে এর গুরুত্ব অনেক। মধ্য চীনের হুবেই প্রদেশের পশ্চিমাঞ্চলে...
আড়াই লাখের বেশি টেলিকম প্রতারণা মামলার নিষ্পত্তি চীনে

আড়াই লাখের বেশি টেলিকম প্রতারণা মামলার নিষ্পত্তি চীনে

China
২০২৫ সালে টেলিযোগাযোগ ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে ২ লাখ ৫৮ হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি করেছে চীন। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায় দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের শেষ দিকে কার্যকর হওয়া টেলিযোগাযোগ ও অনলাইন প্রতারণা প্রতিরোধ আইনসহ সংশ্লিষ্ট আইন অনুযায়ী, সারা দেশে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতারণা চক্রের ৫৪২ জন অর্থ জোগানদাতা, মূল হোতা ও গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ে পুলিশ ৩৬০ কোটি প্রতারণামূলক ফোনকল প্রতিহত এবং ৩৩০ কোটি স্প্যাম-মেসেজ ব্লক করেছে। প্রতারণায় জড়িত সন্দেহে ২ কোটি ১৭ লাখ ৭ হাজার ইউয়ান জরুরি ভিত্তিতে জব্দ করা হয়েছে। এ ছাড়া সম্ভাব্য ভুক্তভোগীদের সতর্ক করতে দেশজুড়ে ৬৭ লাখ ৪৭ হাজার সরাসরি সতর্কতা কার্যক্রম চালানো হয়। ...
শূন্য-বর্জ্যের সেরা ২০ শহরে চীনের হাংচৌ

শূন্য-বর্জ্যের সেরা ২০ শহরে চীনের হাংচৌ

China
জাতিসংঘের শীর্ষ ২০ শূন্য-বর্জ্যের শহরের তালিকায় স্থান পেয়েছে চীনের হাংচৌ। জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট’ বিষয়ক উপদেষ্টা বোর্ডের আওতায় নির্বাচিত শহরটি পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী। হাংচৌ পৌর পরিবেশ ও প্রতিবেশ ব্যুরো জানায়, বোর্ডের পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে—জিরো-ওয়েস্ট নগর গঠনে দৃঢ় অঙ্গীকার, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী সমাধানের কারণে হাংচৌর আবেদন বিশেষভাবে নজর কেড়েছে। বার্ষিক দুই ট্রিলিয়ন ইউয়ানের বেশি অর্থনৈতিক উৎপাদন ও ১ কোটি ২৬ লাখের বেশি জনসংখ্যা থাকা সত্ত্বেও শহরটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদ পুনঃব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে হাংচৌতে পৌর বর্জ্যের পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে। এ সময় মাথাপিছু দৈনিক বর্জ্য উৎপাদন ১ দশমিক শূন্য ৬ কেজি থেকে কমে দশমিক ৯৯ কেজিতে নেমেছে। এই সাফল্যের পেছ...
লাভবার্ডের সাতসতেরো

লাভবার্ডের সাতসতেরো

Agriculture Tips
মুহাম্মদ শফিকুর রহমান লাভবার্ড হলো ছোট, বাহারি রঙের চঞ্চল পাখি। এদের মূল নিবাস আফ্রিকা ও মাদাগাস্কার। প্রজাতিগত নাম আগাপোরনিস। এদের ওজন সাধারণত ৬০ থেকে ৭০ গ্রাম, আর লম্বা ৫–৭ ইঞ্চি বা ১৩–১৭ সেন্টিমিটার। লাভবার্ডের আয়ু প্রায় ২০ বছর এবং লেজের দৈর্ঘ্য ১–১.৫ ইঞ্চি। এই পাখির রোগ-বালাই খুব কম হয়। এরা খাঁচায় সুন্দরভাবে ডিম পাড়ে এবং বাচ্চা করে। জীবন বৈচিত্র্যময় ও মনোজ্ঞ, যা মানুষকে আকৃষ্ট করে। এসব কারণে লাভবার্ড এখন সকলের প্রিয় পাখির মধ্যে একটি। এবার জেনে নিন লাভবার্ড পালনের নানা খুঁটিনাটি বিষয় এবং যত্ন-আত্তি, যা এই সুন্দর পাখিকে সুস্থ ও দীর্ঘায়ু রাখার জন্য গুরুত্বপূর্ণ। খাঁচার পাখি লাভবার্ড লাভবার্ডকে খাঁচার পাখি বলা হয়। কারণ এরা খাঁচায় থাকতে পছন্দ করে। খাঁচায় থাকা, খাওয়া, ডিম, বাচ্চা করতে এরা পছন্দ করে। লাভবার্ডের খাঁচার আদর্শ মাপ: ৩৬*২৪*২৪; তবে ২৪*২৪*২৪ অথবা ১৮*১৮*২৪ ই...
ধারাবাহিক: তিন রেখা প্রেম পর্ব ৪-৬ (শেষ)

ধারাবাহিক: তিন রেখা প্রেম পর্ব ৪-৬ (শেষ)

Stories
আগের পর্বের লিংক ১ ২ ৩ পর্ব–৪ : ছায়ার কৌশল শোবিজে গুজব বাতাসের মতো—কেউ দেখায় না, কিন্তু সবাই শ্বাস নেয়। ফারিণের নামের পাশে হঠাৎ প্রশ্নচিহ্ন জুড়ে যায়। সাদিয়া ল্যাপটপ বন্ধ করে বলল,“খবরটা ছড়িয়েছে।” মাহি ধীরে জিজ্ঞেস করল,“আমরা কি খুব দূরে চলে যাচ্ছি?” সাদিয়া তাকাল।“আমরা আগেই দূরে ছিলাম। এখন শুধু ফিরছি।” ফারিণ শুটিং সেটে দাঁড়িয়ে।ক্যামেরা তার দিকে, কিন্তু চোখ খুঁজছে আলমকে। “আজ তুমি চুপ কেন?”সহশিল্পী জিজ্ঞেস করল। ফারিণ হালকা হাসল।“কারণ কিছু প্রশ্নের উত্তর ক্যামেরায় দেওয়া যায় না।” রাতে— “তারা কি আমাকে সরাতে চায়?”ফারিণ সরাসরি জিজ্ঞেস করল। আলম উত্তর দিল না। ফারিণ শান্ত গলায় বলল,“নীরবতা যদি তোমার সিদ্ধান্ত হয়, আমাকে জানিও।” পর্ব–৫ : ভাঙনের মুখে দাঁড়িয়ে একটি অনুষ্ঠানে— মাহি ফারিণের সামনে দাঁড়িয়ে বলল,...
ধারাবাহিক: তিন রেখা প্রেম পর্ব–৩

ধারাবাহিক: তিন রেখা প্রেম পর্ব–৩

Default
প্রথম পর্ব দ্বিতীয় পর্ব পর্ব–৩ : প্রতিযোগিতার আগুন “সে অভিনয় জানে,” মাহি বলল।“আমরা জানি না।” সাদিয়া উত্তর দিল,“কিন্তু সে গল্প বানাতে জানে।” দুজনের চোখে এবার একই সংকল্প। এক টিভি গসিপ শিরোনাম— ‘তারকা ফারিণের প্রেম: অতীত কি ফিরে আসছে?’ ফারিণ আলমকে বলল,“তোমার অতীত আমার বর্তমান নষ্ট করছে।” আলম চুপ। “চুপ থাকা মানেই পাশে না থাকা,” ফারিণ ধীরে বলল। সাদিয়া ফোনে বলল,“ফারিণ খুব দ্রুত জায়গা দখল করেছে।” মাহি শান্ত গলায় বলল,“জায়গা না—মানুষ।” “তাহলে মানুষটাই সরাতে হবে,” সাদিয়া বলল। শেষ দৃশ্য— ফারিণ আয়নার সামনে দাঁড়িয়ে।মেকআপ খুলছে। “আমি কি চরিত্র, না মানুষ?”সে নিজেকে জিজ্ঞেস করে। দূরে আলম দাঁড়িয়ে—তিন রেখার মাঝখানে আটকে।...
ধারাবাহিক: রোমান্টিক গল্প: তিন রেখা প্রেম : পর্ব–২

ধারাবাহিক: রোমান্টিক গল্প: তিন রেখা প্রেম : পর্ব–২

Stories
: ফেরার আলো প্রথম পর্ব “আপনি কি আলম আলমগীর?”মেয়েটার কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে অভ্যস্ত আলো। “হ্যাঁ,” আলম বলল।“আপনি…?” “ফারিণ,” সে হেসে বলল।“ফারিণ আহমেদ। কাজ করি ক্যামেরার সামনে।” “আমি ক্যামেরার বাইরে মানুষ খুঁজি,” আলম অস্বস্তি লুকিয়ে বলল। ফারিণ থামল।“তাহলে কথা বলা যাক।” সময় গড়াল। শুটিং সেট, কফি, রাতের দীর্ঘ কথা। একদিন ফারিণ বলল,“তুমি সব সময় মাঝখানে থেমে যাও কেন?” আলম দীর্ঘ নিশ্বাস ফেলল।“কারণ আমি একসময় দুজনকে ছেড়ে এসেছি।” “তারা কি তোমাকে ছেড়েছিল?” ফারিণ জিজ্ঞেস করল। “না,” আলম বলল।“তারা আমাকে বাঁচাতে চেয়েছিল।” ফারিণ শান্ত কণ্ঠে বলল,“আমি বাঁচাতে চাই না। আমি পাশে থাকতে চাই।” ইনস্টাগ্রামে ছবি ওঠে— Alam & Farin ✨ ছবিটা প্রথম দেখল সাদিয়া। “সে ফিরে এসেছে,” সে ফিসফিস করল।“কিন্তু এবার আলো নিয়ে।” মাহি ফোনে বলল,“আলো থাকলে ছায়া...
নতুন প্রজন্মের টুডি চিপে ভবিষ্যতের হাতছানি শাংহাইয়ে

নতুন প্রজন্মের টুডি চিপে ভবিষ্যতের হাতছানি শাংহাইয়ে

China, Tech news
ফয়সল আবদুল্লাহ শাংহাইয়ের পুতোং নিউ এরিয়ায় ধীরে ধীরে তৈরি হচ্ছে ভবিষ্যতের এক মাইক্রোচিপ। পাতলা উপাদানে তৈরি নতুন প্রজন্মের মাইক্রোপ্রসেসরটি অচিরেই প্রচলিত সিলিকন চিপের একচ্ছত্র আধিপত্যকে জানাতে পারে চ্যালেঞ্জ। চীন ইতোমধ্যে চিপটির প্রথম প্রকৌশল-স্তরের ডেমনস্ট্রেশন উৎপাদন লাইন চালু করেছে। আগামী জুনে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে এর। দশকের পর দশক কম্পিউটার শিল্প ট্রানজিস্টর তৈরিতে নির্ভর করতে হচ্ছে সিলিকনের ওপর। চিপ যত ছোট হচ্ছে, এর ভৌত সীমাবদ্ধতা তত স্পষ্ট হচ্ছে। বাড়ছে শক্তির অপচয়। সেই জায়গাতেই ‘টু-ডাইমেনশনাল’ বা টুডি উপাদান খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দরজা। উচি চিপে ব্যবহৃত হয়েছে মলিবডেনাম ডিসালফাইড নামের একটি উপাদান, যা মাত্র কয়েকটি পরমাণুর সমান পুরু। পাতলা হওয়ায় এতে বিদ্যুৎ সংকেত চলাচল করে আরও দক্ষভাবে, তাপও তৈরি হয় কম। এই চিপে একসঙ্গে যুক্ত হয়ে...
হাইনানে চালু হলো বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার

হাইনানে চালু হলো বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার

China, Tech news
ফয়সল আবদুল্লাহ: দক্ষিণ চীনের হাইনান প্রদেশের লিংশুই কাউন্টিতে চালু হয়েছে বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার। সমুদ্রের নিচের এই ডেটা সেন্টার এখন আধুনিক তথ্যপ্রযুক্তিতে চীনের এক অনবদ্য মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। ডেটা সেন্টারের ক্ষেত্রে শীতল পরিবেশ রাখাটা বেশ গুরুত্বপূর্ণ। আর এ কাজটা এখানে হচ্ছে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ কাজে লাগিয়ে। এতে প্রচলিত স্থলভিত্তিক ডেটা সেন্টারের চেয়ে ৩০ শতাংশ বিদ্যুৎ কম ব্যবহার হচ্ছে। ডেটা সেন্টারে কুলিংয়ের জন্য মিঠা পানির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সমুদ্রের পানি। ফলে প্রচলিত ডেটা সেন্টারে যে বিপুল পরিমাণ পানির অপচয় হয়, সেটাও পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে। অন্যদিকে সমুদ্রের নিচে হওয়ায় বেঁচে গেছে জমির ব্যবহার। হাইক্লাউড ডেটা সেন্টার টেকনোলজি কোম্পানির টেকনিক্যাল স্পেশালিস্ট ইয়ান ওয়েনরুই জানালেন, ‘সমুদ্রের পানি দিয়ে প্যাসিভ কুলিং ব্যব...

চীন–আফ্রিকা বন্ধুত্ব: ধানের ক্ষেত থেকে মানুষের হৃদয়ে

China
ফয়সল আবদুল্লাহ : সত্তরের দশকে আফ্রিকার কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ধানের ক্ষেতে আলোয় ঝিলমিল করত সোনালি ধান। সেই কাদামাখা ক্ষেতে পা ডুবিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন চীনের কৃষি বিশেষজ্ঞরা—সেচ, চাষাবাদ আর ফলন বাড়ানোর কৌশল তারা শিখিয়ে দিতেন হাতে–কলমে। সে উদ্যোগ শুধু কৃষিতেই সীমাবদ্ধ থাকেনি। আফ্রিকার মাটিতে গজানো ধানের শীষের সঙ্গে সঙ্গে জন্ম নিয়েছিল চীন ও কঙ্গোর গভীর বন্ধুত্ব। কঙ্গোর উপ–প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনীতিমন্ত্রী ড্যানিয়েল মুকোকো সাম্বা স্মরণ করেন, চীনা বিশেষজ্ঞদের শেখানো পদ্ধতিতে ধান চাষ করে কঙ্গোর বহু পরিবার তাদের জীবনের মান বদলে ফেলেছে। আজও সেই সম্পর্ক বিস্তৃত হচ্ছে। শিল্পোন্নয়ন, অবকাঠামো, কৃষি গবেষণা থেকে শুরু করে প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে চীন–আফ্রিকা সহযোগিতা নতুন মাত্রা পাচ্ছে। গত ২৫ বছরে আফ্রিকায় সড়ক–রেল নির্মাণ, কর্মসংস্থান ...
বিরহ প্রেমের গল্প : তিন রেখা প্রেম : পর্ব ১

বিরহ প্রেমের গল্প : তিন রেখা প্রেম : পর্ব ১

Stories
লেখক: এআই চট্টোপাধ্যায় “তুমি আবার আমার জায়গায় বসেছ কেন?”সাদিয়ার কণ্ঠে বিরক্তি। মাহি চোখ তুলে তাকাল।“এই বেঞ্চে তোমার নাম লেখা আছে নাকি?” “আছে,” সাদিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, “আলম বসে এখানে। আমি তার পাশে বসি।” মাহি হেসে ফেলল।“আলম সবার বন্ধু। শুধু তোমার না।” দূরে দাঁড়িয়ে আলম আলমগীর সব শুনছিল। সে শুধু বলল,“এই এই, যুদ্ধ বন্ধ করো। দুজনেই আমার বন্ধু।” সাদিয়া মুখ ফিরিয়ে নিল।মাহিও চুপ করে গেল। ক্যাম্পাসে এই দৃশ্য নতুন না। সাদিয়া—শান্ত, গভীর চোখের মেয়ে। মাহি—চঞ্চল, সরাসরি কথা বলা। দুজনের একটাই মিল—মাহি আলমকে ভালোবাসে, আর সাদিয়াও। কিন্তু আলম?সে শুধু বন্ধু হিসেবেই জানে। একদিন ক্যান্টিনে— মাহি বলল,“তোমার সমস্যা কী আমার সাথে?” সাদিয়া শান্তভাবে জবাব দিল,“সমস্যা নেই। শুধু… তুমি আলমকে নিয়ে বেশি কথা বলো।” “কারণ আমি তাকে ভালোবাসি,” মাহি সোজাসাপ্টা বলল...
জলবায়ু ও কৃষকবান্ধব ‘বাউ বায়োচার চুলা’ উদ্ভাবন করলেন বাকৃবির একদল গবেষক 

জলবায়ু ও কৃষকবান্ধব ‘বাউ বায়োচার চুলা’ উদ্ভাবন করলেন বাকৃবির একদল গবেষক 

News
বাকৃবি থেকে মুরসালিন আনোয়ার -  ময়মনসিংহের ভাবখালীর কৃষক আব্দুল হামিদকে দেখা যাচ্ছে একটি বিশেষ ধরনের চুলায় পরিবারের সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে খাওয়া-দাওয়ার আয়োজন করছেন। আবার রংপুরের মিঠাপুকুর উপজেলার গৃহিণী পারভীন বেগম তাঁর পরিবারের সাত-আট জন সদস্যের জন্য ওই বিশেষ চুলাটিতে রান্নাবান্না করছেন। চুলাটিতে রান্নার সময় এবং জ্বালানি দুই-ই কম লাগে। আবার বিশ্বজুড়ে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়া বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতিতে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃষি বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই নানাসময় উপযোগী গবেষণার মাধ্যমে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। সেই ঐতিহ্যকে বজায় রেখে এমন একটি চুলা উদ্ভাবন করেছে যা একই সাথে কৃষকের রান্নার খরচ ও সময় কমাবে এবং প...
বরপুত্র তারেক জিয়া 

বরপুত্র তারেক জিয়া 

Stories
জাহাঙ্গীর চৌধুরী  গণতন্ত্রের উন্মুক্ত দ্বার  মহান শহীদ জিয়ার,  বেগম জিয়া রেখেছিলেন সফলতায় বারবার।  স্বৈরাচারীর হস্তে কর্তন  গণতন্ত্রের মাথা, দেড়যুগ ধরে দেশের মানুষ  ভুগছে বিষের ব্যাথা।  স্বৈরাচারী দেশ ছেড়েছে বরপুত্র আজ দেশে,  গণতন্ত্রের সুত্র নিয়ে  চলে বীরের বেশে। পরিচয় তার তারেক জিয়া  বাংলাদেশের হিয়া,  ছিনিমিনি বন্ধ করবে  সোনার বাংলা নিয়া। হে বীর সন্তান জাগ্রত হও পূতপবিত্র কাজে,  বাংলাদেশকে সাজাও এবার  গণতন্ত্রের সাজে। বনশ্রী হাউজিং,রামপুরা,ঢাকা। ...
চীনের মহাকাশকেন্দ্রে লিথিয়াম-আয়ন ব্যাটারি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা

চীনের মহাকাশকেন্দ্রে লিথিয়াম-আয়ন ব্যাটারি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা

China
জানুয়ারি ৭: চীনা মহাকাশকেন্দ্রে "ইন-সিটু ইলেক্ট্রোকেমিক্যাল অ্যান্ড অপটিক্যাল রিসার্চ অন লিথিয়াম-আয়ন ব্যাটারি ফর স্পেস অ্যাপ্লিকেশন" শীর্ষক প্রকল্প চালু করা হয়েছে। মহাকাশযান শেনচৌ-২১-এর মহাকাশচারী দল, এ প্রকল্পের আওতায়, কক্ষপথে এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করছে। চীনা বিজ্ঞান একাডেমির গবেষক চাং হোং ছাং একজন পেলোড বিশেষজ্ঞ হিসেবে এ ক্ষেত্রে তাঁর দক্ষতা কাজে লাগাচ্ছেন। চীনা বিজ্ঞান একাডেমি, আজ (বুধবার), এক বিবৃতিতে এ তথ্য জানায়। (251101) -- BEIJING, Nov. 1, 2025 (Xinhua) -- This image captured at Beijing Aerospace Control Center on Nov. 1, 2025 shows the crew of Shenzhou-20 and Shenzhou-21 spaceships talking with each other. The three astronauts aboard China's Shenzhou-21 spaceship have entered the country's space station and met with another astronaut trio early Saturday morn...
কোনো দেশ আন্তর্জাতিক পুলিশ হতে পারে না: চীনা মুখপাত্র

কোনো দেশ আন্তর্জাতিক পুলিশ হতে পারে না: চীনা মুখপাত্র

China
জানুয়ারি ৭: বিশ্বের কোনো দেশ এককভাবে আন্তর্জাতিক পুলিশ ও বিচারক হতে পারে না। ৫ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে জাতিসংঘে জরুরি সম্মেলন আয়োজনের পরের দিন, বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মাও নিং বলেন, অন্য দেশের জনগণের মতামতকে সম্মান করতে হবে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতি ও নিয়ম মেনে চলতে হবে, বিশেষ করে বড় দেশগুলোকে ভালো দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি বলেন, চীন অভিন্ন, সার্বিক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা ধারণা পোষণ করে এবং বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে। সংলাপ ও আলোচনার মাধ্যমে দেশে-দেশে মতভেদ ও সংঘর্ষ সমাধান করা হল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও সার্বিক শান্তি বাস্তবায়নের চীনা পরিকল্পনা। চীন আন্তর্জাতিক আইনের কর্তৃত্ব সমুন্নত রাখতে, জঙ্গলের আইনের বিরোধিতা করতে, অন্য দেশে...