February 2026 - Page 2 of 3 - Mati News
Monday, March 16

Month: February 2026

প্রথমবারের মতো উড়ল চীনের হাইব্রিড মানববিহীন কার্গো বিমান

প্রথমবারের মতো উড়ল চীনের হাইব্রিড মানববিহীন কার্গো বিমান

China
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইব্রিড মানববিহীন কার্গো বিমান ওয়াইএইচ-১০০০এস প্রথমবারের মতো সফল উড্ডয়ন সম্পন্ন করেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছোংছিং পৌর এলাকায় পরীক্ষামূলক এই উড্ডয়ন হয় বলে মঙ্গলবার জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান চায়না একাডেমি অব অ্যারোস্পেস অ্যারোডাইনামিকস (সিএএএএ)। সংস্থাটি জানায়, প্রথম উড্ডয়নের সময় এতে উচ্চক্ষমতাসম্পন্ন হাইব্রিড শক্তি ব্যবহার করা হয়েছে। প্রযুক্তিটি একটি নতুন জ্বালানি গাড়ি (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তৈরি। আগের সংস্করণ ওয়াইএইচ-১০০০-এর তুলনায় নতুন বিমানটির উড্ডয়ন ও অবতরণের জন্য কম দূরত্ব প্রয়োজন হয়। এতে বেশি মালামাল বহন করা যায় এবং আগের চেয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। সূত্র: সিএমজি...
শাংহাইয়ের শপিং মলে ক্রেতার সহকারী এআই রোবট

শাংহাইয়ের শপিং মলে ক্রেতার সহকারী এআই রোবট

China, Tech news
চীনের শাংহাইয়ের একটি বড় শপিং কমপ্লেক্সে বসন্ত উৎসব উপলক্ষে নতুন ধরনের এআই রোবটের ব্যবহার শুরু হয়েছে। এসব রোবট ক্রেতাদের কেনাকাটায় সাহায্য করছে। একটি রোবট তুলি দিয়ে সুন্দর করে বসন্ত উৎসবের শুভেচ্ছা লিখে অবাক করেছে দর্শকদের। ওগুলো কেনাকাটাতেও দক্ষ। উন্নত ভয়েস সিস্টেম ও স্মার্ট নেভিগেশন থাকায় তারা ক্রেতার চাহিদা শুনে শপিং তালিকা তৈরি করছে। ক্রেতার সঙ্গে থেকে কোন দোকানে যেতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছে। পণ্য তুলে দেওয়া, অর্ডার করা এবং কীভাবে পেমেন্ট করতে হবে—এসব কাজেও সাহায্য করছে এআই রোবট। রোবট নির্মাতা প্রতিষ্ঠান চিয়ুয়ান লিংসির পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিউ শুহ্য বলেন, বসন্ত উৎসবের সময় চীনের ১০০টির বেশি শহরে প্রায় এক হাজার রোবট ব্যবহার করা হচ্ছে। তাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে উৎসবে বাড়তি আনন্দ যোগ করা। চীনের অনলাইন ট্রাক-ভাড়া করার প্ল্যাটফর্ম হুয়োলালা জানায়, চলতি বছরের ...
বসন্ত উৎসবে মেতেছে চীনের শেনচৌ-২১ নভোচারীরা

বসন্ত উৎসবে মেতেছে চীনের শেনচৌ-২১ নভোচারীরা

China
ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: পৃথিবী ছাড়িয়ে কক্ষপথেও পৌঁছে গেছে চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের বর্ণিল ছটা। এবারের ‘অশ্ব বছর’ বরণ করে নিতে লালে লালে সেজেছে চীন মহাকাশ স্টেশনের অন্দরমহল। কক্ষপথে থাকা শেনচৌ-২১ মিশনের নভোচারীরা তাদের দৈনন্দিন বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি স্টেশনের প্রশস্ত কেবিনে চালাচ্ছেন নানা পরীক্ষা। এগিয়ে চলছে তথ্য সংগ্রহের কাজ। ব্যস্ততার মাঝেই স্টেশনের সাজসজ্জা ও উৎসবের প্রস্তুতি নভোচারীদের মহাকাশ-বাড়ি পেয়েছে প্রাণোচ্ছ্বল রূপ। কর্মজীবনে এসেছে নতুন তৃপ্তি। চীনের উৎসব আক্ষরিক অর্থেই যেন জয় করেছে মহাকাশ। সূত্র: সিএমজি...

চীনা বক্স অফিসে বসন্ত বাতাস

China, Entertainment
ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ২০২৬ সালের বসন্ত উৎসব উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা নতুন চলচ্চিত্রগুলোর অগ্রিম টিকিট বিক্রি রোববার দুপুর পর্যন্ত ৩০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। এ তথ্য জানিয়েছে আলিবাবার মালিকানাধীন প্রতিষ্ঠান বক্স অফিস ট্র্যাকার লাইটহাউস প্রফেশনাল এডিশন। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৯ দিনের বসন্ত উৎসবের ছুটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজার চীনের গুরুত্বপূর্ণ সিনেমা মৌসুম। এবার মুক্তির তালিকায় ফ্র্যাঞ্চাইজি, থ্রিলার এবং পারিবারিক সিনেমার মিশ্রণ রয়েছে। আগ্রহের কেন্দ্রে রয়েছে পরিচালক হান হান নির্মিত রেসিং-কমেডি পেগাসাস-৩ এর তৃতীয় কিস্তি। অভিনয় করেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা শ্যন থ্যং। পরিচালক চাং ইমৌ নির্মিত গুপ্তচরভিত্তিক থ্রিলার ‘স্কেয়ার আউট’-ও ব্যাপক আগ্রহ কাড়ছে। রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের পরামর্শে নির্মিত এ সিনেমায় সামরিক বিমান সংক্রান্ত গোপন তথ্য ফাঁস ও পাল্ট...
সংস্কারেই আছে বৈশ্বিক শাসনের উন্নয়ন সূত্র

সংস্কারেই আছে বৈশ্বিক শাসনের উন্নয়ন সূত্র

China
ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: ইতিহাসের সঠিক গতিপথ নির্ধারণ করতে হলে সংস্কারের মাধ্যমে বৈশ্বিক শাসনব্যবস্থার উন্নয়ন জরুরি। শুক্রবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের ‘চায়না ইন দ্য ওয়ার্ল্ড’ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওয়াং বলেন, গত এক বছরে আন্তর্জাতিক পরিস্থিতি আরও অস্থির ও জটিল হয়েছে; একতরফাবাদ বেড়েছে এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন নতুন মোড়ে দাঁড়িয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ সার্বভৌম সমতা, আন্তর্জাতিক আইনের শাসন, বহুপাক্ষিকতা ও জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আরও ন্যায়সঙ্গত বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। এ উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিস্তৃত সমর্থন পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বৈশ্বিক শাসনব্যবস...
হুমায়ূন আহমেদের ৭২টি জনপ্রিয় বই, free ডাউনলোড করুন PDF  | Free PDF of Humayun Ahmed’s 72 books

হুমায়ূন আহমেদের ৭২টি জনপ্রিয় বই, free ডাউনলোড করুন PDF | Free PDF of Humayun Ahmed’s 72 books

Education, Stories
বাংলা সাহিত্যের আকাশে যে নামটা নক্ষত্রের মতো জ্বলজ্বল করে—তিনি হুমায়ূন আহমেদ। হিমু, মিসির আলী, শুভ্র—এই চরিত্রগুলো আমাদের শৈশব, কৈশোর আর যৌবনের সঙ্গে মিশে আছে। ৭২টি বইয়ের তালিকা যেগুলো free pdf download করতে পারবেন নিচের লিংক থেকে হুমায়ূন আহমেদের ৭২টি বইয়ের তালিকা দেওয়া হলো। বইগুলোর পিডিএফ (Humayun Ahmed Book pdf free download) ডাউনলোড করার গুগল ড্রাইভ নিচে লিংক দেওয়া আছে। ১৯৭১আজ হিমুর বিয়েঅগ্নির পরশমণিআজ দুপুরে তোমার নিমন্ত্রণআমাদের সাদা বাড়িআমি এবং আমরাআমি–ই মিসির আলিআঙুল কাটা জাগলুঅন্যভুবনআয়নাঘরবাদশাহ নামদারবাঘবন্দি (মিসির আলি)বাসরভয়বিপদবহুব্রীহিবৃহন্নলাবৃষ্টি বিলাসচলে যায় বসন্তের দিনদারুচিনি দ্বীপদেবীদিঘির জলে কার ছায়া গোদরজার ওপাশেএবং হিমুএই শুভ্র এইএকজন হিমু কয়েকটি ঝিন ঝিন পোকাহিমুহিমু এবং একটি রাশিয়ান পরীহিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাইহিমু রিমান্ডেহিমুর...
যে অভ্যাসে ত্বক নষ্ট

যে অভ্যাসে ত্বক নষ্ট

Health and Lifestyle, Lifestyle Tips
আমাদের রোজকার কিছু অভ্যাসে ধীরে ধীরে বারোটা বাজতে থাকে ত্বকের। সেগুলো জানা থাকলেও রূপচর্চা নিয়ে টেনশন কমে আসবে অনেকটা। সানস্ক্রিন ব্যবহার না করার অভ্যাস অনেকেরই। এতে রোদে ত্বক তো পোড়েই, বেড়ে যায় স্কিন ক্যান্সারের ঝুঁকিও। রোদে বের হলে অন্তত এসপিএফ-৩০ সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করা উচিত। খুব ক্লান্তি ভর করলে মেকআপসহই ঘুমিয়ে পড়ে কেউ কেউ। এতে ত্বকের পোরস তথা ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। যার পরিণতিতে কোষে ব্রেকআউট ঘটে ও ত্বক আরও নেতিয়ে যায়। বেশি বেশি মুখ ধোয়ার বাতিকও ডেকে আনতে পারে অযাাচিত শুষ্কতা। কারণ এতে করে ত্বকের দরকারি তেল ও আর্দ্রতা চলে যায়। দিনে দুবার ভালো করে ত্বক পরিষ্কার করে নিলেই হলো। আর ত্বকের ধরন বুঝে বেছে নিন ক্লিনজার। এখনকার দিনে ত্বকের জন্য ময়েশ্চারাইজার টনিকের কাজ করে। ত্বকে পানির ভারসাম্য ঠিক রাখতে এর বিকল্প নেই। তাই ময়েশ্চারাইজার ব্যবহার না করার অভ্য...
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নববর্ষ-২০২৬ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নববর্ষ-২০২৬ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন

China
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে ২০২৬ সালের নববর্ষের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। চীনে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও চীনের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিসহ প্রায় ৫০০ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাঁর ভাষণে বলেন, ২০২৫ সালে চীনের কূটনীতি সর্বদাই মানবতার সঠিক পথে এগিয়ে চলেছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে আমরা জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণ স্মরণসভার আয়োজন করেছি এবং শান্তি ও ন্যায়বিচারের জোরালো বার্তা দিয়েছি। আমরা স্পষ্টভাবে একতরফা সুরক্ষাবাদের বিরোধিতা করি এবং বলিষ্ঠভাবে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করি। আমরা সক্রিয়ভাবে উত্তপ্ত ইস্যু সমাধা...
‘বিকামিং চাইনিজ’ ট্রেন্ড নিয়ে মন্তব্য করল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

‘বিকামিং চাইনিজ’ ট্রেন্ড নিয়ে মন্তব্য করল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

China
ফয়সল আবদুল্লাহ বিদেশিদের চীনা জীবনধারার অনুকরণ নিয়ে অনলাইনে এখন আলোচিত শব্দগুচ্ছ 'বিকামিং চাইনিজ'। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, আধুনিক চীনকে কাছ থেকে দেখার এবং চীনাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার প্রতি বিদেশিদের আগ্রহ বাড়ছে, এটি আনন্দের বিষয়। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সামাজিক মাধ্যমে চীনা জীবনধারা তুলে ধরার ভিডিও ভাইরাল হয়েছে। একই সঙ্গে গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফরের সময় কিছু বিদেশি সাংবাদিক মন্তব্য করেন, চীন বসবাসের জন্য নিরাপদ, সুবিধাজনক ও বাসযোগ্য একটি দেশ। লিন চিয়ান বলেন, বিদেশি বন্ধুদের কাছে চীনকে জানা এখন আর শুধু গ্রেট ওয়াল, কুংফু, পান্ডা বা চীনা খাবারেই সীমাবদ্ধ নেই। স্মার্টফোন দিয়ে সহজে ভ্রমণ, আধুনিক নগরজীবনের স্বাচ্ছন্দ্য, হাই-স্পিড রেল, ৫জি—সব মিলিয়ে তারা চীনা...
ভার্চুয়াল মুদ্রায় কড়া নিয়ন্ত্রণ জোরদার চীনে

ভার্চুয়াল মুদ্রায় কড়া নিয়ন্ত্রণ জোরদার চীনে

China
ভার্চুয়াল মুদ্রা ও রিয়েল-ওয়ার্ল্ড অ্যাসেট টোকেনাইজেশন সংক্রান্ত ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জোরদার করতে শুক্রবার নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে চীন। কর্তৃপক্ষ সতর্ক করেছে, এ ধরনের কার্যক্রম সম্প্রতি আর্থিক শৃঙ্খলা ব্যাহত করছে এবং জনগণের সম্পদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না ও চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনসহ আটটি সরকারি বিভাগের যৌথ নোটিশে বলা হয়েছে, ভার্চুয়াল মুদ্রা সংক্রান্ত সব কার্যক্রম চীনে অবৈধ এবং সম্পূর্ণ নিষিদ্ধ। নোটিশ অনুযায়ী, সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন ছাড়া কোনো দেশীয় বা বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে ইউয়ান-পেগড স্টেবলকয়েন ইস্যু করতে পারবে না। একইভাবে, দেশীয় প্রতিষ্ঠান বা তাদের নিয়ন্ত্রিত বিদেশি সত্তাগুলোরও বিদেশে ভার্চুয়াল মুদ্রা ইস্যুর অনুমতি নেই। একই সঙ্গে এনক্রিপশন, ডিস্ট্রিবিউটেড লেজার বা অনুরূপ প্রযুক্তি ব্যব...
নতুন মাইলফলকে শাংহাইয়ের ‘কৃত্রিম সূর্য’

নতুন মাইলফলকে শাংহাইয়ের ‘কৃত্রিম সূর্য’

China
শাংহাইভিত্তিক ফিউশন স্টার্টআপ এনার্জি সিঙ্গুলারিটি জানিয়েছে, তাদের উচ্চ-তাপমাত্রা সুপারকন্ডাক্টিং (এইচটিএস) টোকামাক এইচএইচ৭০ বাণিজ্যিকভাবে নির্মিত ফিউশন ডিভাইসের মধ্যে বিশ্বে প্রথমবারের মতো ১,৩৩৭ সেকেন্ড স্থিতিশীল ও দীর্ঘ-পালস প্লাজমা কারেন্ট বজায় রাখতে সক্ষম হয়েছে, যা এ গবেষণায় একটি রেকর্ড। নিউক্লিয়ার ফিউশন—যাকে ‘কৃত্রিম সূর্য’ বলা হচ্ছে—এটি হচ্ছে মূলত সূর্যের তাপ-নিউক্লিয়ার বিক্রিয়ার মতো একটি সিস্টেম তৈরি করে তা থেকে পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের প্রযুক্তি। শূন্য কার্বন নিঃসরণ ও বিপুল শক্তি সম্ভাবনার কারণে একে মানবজাতির জ্বালানি সংকটের চূড়ান্ত সমাধান হিসেবে দেখা হয়। ২০২১ সালে প্রতিষ্ঠিত এনার্জি সিঙ্গুলারিটি চীনের প্রথম বেসরকারি ফিউশন এনার্জি কোম্পানি। তারা ২০২৪ সালের জুনে বিশ্বের প্রথম এইচটিএস টোকামাক এইচএইচ৭০ চালু করে। এখন পর্যন্ত ডিভাইসটি ৫,৭৫৫টি পরীক্ষা সম্পন্ন করেছে; সর্বশেষ ধাপে হাজার-...
চীনের ছিংহাই–সিচাং মালভূমিতে প্রাকৃতিক হাইড্রোজেনের উৎসের সন্ধান

চীনের ছিংহাই–সিচাং মালভূমিতে প্রাকৃতিক হাইড্রোজেনের উৎসের সন্ধান

China
চীনা গবেষকরা প্রথমবারের মতো ছিংহাই–সিচাং মালভূমির ওফিওলাইট শিলাস্তরের ভেতরে সিল করা প্রাকৃতিক হাইড্রোজেন শনাক্ত করেছেন। চীনা বিজ্ঞান একাডেমির (সিএএস) ভূতত্ত্ব ও ভূভৌতবিজ্ঞান ইনস্টিটিউট জানায়, এই আবিষ্কার ভবিষ্যৎ পরিচ্ছন্ন জ্বালানির সন্ধানে নতুন ভূতাত্ত্বিক দিগন্ত খুলে দিয়েছে। গবেষণাটি সম্প্রতি সায়েন্স বুলেটিন জার্নালে প্রকাশিত হয়েছে। চীনা গবেষকরা ম্যান্টল উৎসের অলিভিন খনিজে সংরক্ষিত মাইক্রন-স্তরের তরল ইনক্লুশনের ওপর সূক্ষ্ম বিশ্লেষণ চালান। এসব ক্ষুদ্র ক্যাপসুলে তারা হাইড্রোজেন ও মিথেনের সহাবস্থান শনাক্ত করেন। এতে প্রমাণ হয় যে, পৃথিবীর অন্যতম বৃহৎ প্রাকৃতিক হাইড্রোজেন উৎপাদন প্রক্রিয়া—ছিংহাই–সিচাং মালভূমির নিচে সক্রিয় আছে। গবেষকদের মতে, এই আবিষ্কার পরিচ্ছন্ন জ্বালানির জন্য একটি নতুন তাত্ত্বিক মানচিত্র এঁকে দিয়েছে—যা চীনের জ্বালানি নিরাপত্তা জোরদার ও সবুজ উন্নয়ন এগিয়ে নিতে গুরুত্ব...
চীনের স্বর্ণ উৎপাদন বেড়েছে

চীনের স্বর্ণ উৎপাদন বেড়েছে

China
২০২৫ সালে চীনে স্বর্ণের উৎপাদন সামান্য বেড়েছে, তবে সামগ্রিক স্বর্ণ ভোগ বা ব্যবহার কমেছে। এর মূল কারণ হলো—গয়না কেনার প্রবণতা কমে গিয়ে মানুষ বেশি করে বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণ কিনছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে চায়না গোল্ড অ্যাসোসিয়েশন। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীন মোট ৩৮১.৩৩৯ টন স্বর্ণ উৎপাদন করেছে, যা আগের বছরের তুলনায় ১.০৯ শতাংশ বেশি। একই সময়ে আমদানি করা কাঁচামাল থেকে স্বর্ণ উৎপাদন বেড়েছে ৮.৮১ শতাংশ, দাঁড়িয়েছে ১৭০.৬৮১ টনে। চায়না গোল্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৫ সালে স্বর্ণ অনুসন্ধান, উন্নয়ন ও প্রযুক্তি সংশ্লিষ্ট একাধিক প্রকল্পে ধাপে ধাপে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভোগের দিক থেকে দেখা যায়, ২০২৫ সালে চীনে মোট স্বর্ণ ব্যবহার হয়েছে ৯৫০.০৯৬ টন, যা আগের বছরের তুলনায় ৩.৫৭ শতাংশ কম। গয়নার চাহিদা উল্লেখযোগ্যভাবে কমলেও স্বর্ণবার ও স্বর্ণমুদ্রার চাহিদা দ্রুত বেড়েছে। সূত্র: স...
যে কারণে খাওয়ার পরপরই পানি খাবেন না

যে কারণে খাওয়ার পরপরই পানি খাবেন না

Health, Health and Lifestyle
ভাত শেষ। ডাল শেষ। মুরগির ঝোলের শেষ চামচটাও ইতিহাস।ঠিক এই মুহূর্তে আমাদের ভেতরের যে চরিত্রটা জেগে ওঠে, তার নাম—“পানি ছাড়া বাঁচি না মানুষ”। গ্লাস ধরতে যাবেন, আর তখনই কেউ পেছন থেকে বলে উঠবে—“এই! খাওয়ার পরপরই পানি খাবা না!” আপনি মনে মনে ভাববেন,“আরে ভাই, খাবার কি শুকনো কবিতা নাকি? পানি না খেলে গিলবো কীভাবে?” কিন্তু থামুন। ব্যাপারটা শুধুই পারিবারিক বকুনি নয়, এর পেছনে আছে বিজ্ঞান, হজমবিদ্যা আর একটু বাস্তব বুদ্ধি। সাথে কিছু মজাও আছে। আপনার পেট তখন ‘মিটিংয়ে’ থাকে খাওয়ার পর পেটের ভেতরে একটা ইন্টারনাল মিটিং বসে যায়।অ্যাসিড, এনজাইম, জুস—সবাই হাজির।এরা ঠিক করে, কোন খাবার আগে ভাঙবে, কে কার সঙ্গে কাজ করবে। আপনি যদি ঠিক তখন এক গ্লাস পানি ঢেলে দেন,তাহলে এই মিটিংয়ে ঢুকে পড়বে এক অবাঞ্ছিত অতিথি—নাম: ঠাণ্ডা পানি সাহেব। ফলাফল?সবাই কনফিউজড। হজমের গতি কমে যায়। বদহজম আপনাকে ‘হ্...
পঞ্চম শ্রেণির গণিত মডেল প্রশ্ন PDF | Class 5 Math Model Question with Answer

পঞ্চম শ্রেণির গণিত মডেল প্রশ্ন PDF | Class 5 Math Model Question with Answer

Education, Question Bank, পঞ্চম শ্রেণি, পঞ্চম শ্রেণির গণিত, প্রাথমিক, প্রাথমিক মডেল টেস্ট
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে সর্বশেষ সিলেবাস অনুযায়ী গণিত মডেল প্রশ্ন। এই মডেল প্রশ্নগুলো নিয়মিত অনুশীলন করলে গণিতের মৌলিক ধারণা আরও শক্ত হবে এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া যাবে। এখানে রয়েছে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন, সমাধানসহ উদাহরণ এবং পরীক্ষাভিত্তিক অনুশীলনী। স্কুল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এই মডেল প্রশ্নগুলো অত্যন্ত সহায়ক। এখনই ডাউনলোড করুন পঞ্চম শ্রেণির গণিত মডেল প্রশ্ন এবং প্রস্তুত হোন সেরা ফলাফলের জন্য।...