February 2026 - Page 3 of 3 - Mati News
Saturday, October 10

Month: February 2026

রোবটের স্প্রিন্টে বিশ্বরেকর্ড চীনা ‘বোল্ট’-এর দখলে

রোবটের স্প্রিন্টে বিশ্বরেকর্ড চীনা ‘বোল্ট’-এর দখলে

China
ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক: হিউম্যানয়েড রোবটের গতিতে রেকর্ডের খাতায় নাম লেখাল চীন। সম্প্রতি চীন উন্মোচন করেছে পূর্ণাঙ্গ হিউম্যানয়েড রোবট ‘বোল্ট’, যা সেকেন্ডে দৌড়াতে পারে সর্বোচ্চ ১০ মিটার গতিতে। হিউম্যানয়েড রোবটে এটিই এখন পর্যন্ত দ্রুততম গতি। সোমবার পূর্ব চীনের চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের তৈরি হিউম্যানয়েড রোবট গবেষণা ইনস্টিটিউট এই সাফল্যের ঘোষণা দেয়। ১৭৫ সেন্টিমিটার উচ্চতা ও ৭৫ কেজি ওজনের বোল্টকে মানুষের শরীরের অনুপাত অনুকরণ করে তৈরি করা হয়েছে। দুই পায়ে চলাচলের শারীরিক সক্ষমতার সীমা আরও এগিয়ে নিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক নকশা ও প্রযুক্তি। ভিডিও ডেমোনস্ট্রেশনে দেখা যায়, ট্রেডমিলে দৌড় প্রতিযোগিতায় রোবটটির মুখোমুখি হন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ওয়াং হোংথাও। কিছু সময় পর মানব দৌড়বিদ ক্লান্ত হয়ে পড়লেও রোবটটি স্থির গতিতে দৌড়াতে থাকে, আর স্পিডোমিটার গিয়ে থামে সেকেন্ডে ১০ মিটারে। রোবটটির নাম রা...