সিপিসির আত্মশুদ্ধিই দেশ শাসনের প্রাণশক্তি
নভেম্বর ১৯, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের মূল আলোচ্যসূচি ছিল পার্টির পূর্ণাঙ্গ ও কঠোর আত্মশাসন এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা। শতাব্দীপ্রাচীন এই পার্টি আত্মসংস্কারের মাধ্যমে কীভাবে নিজেদের শাসনক্ষমতার প্রাণশক্তি ধরে রেখেছে, তারই প্রতিফলন এই অধিবেশন।
চায়না মিডিয়া গ্রুপের অধীন চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) -এর বিশেষ ধারাভাষ্যকার কাও লেই। তিনি আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের মার্কসিজম স্কুলের সহযোগী অধ্যাপক এবং উন্মুক্ত অর্থনীতির তত্ত্ব ও চর্চাবিষয়ক সহযোগিতা কেন্দ্র ও উন্মুক্তকরণবিষয়ক সি চিন পিং চিন্তাধারা কেন্দ্রের গবেষক। এ ছাড়া তিনি বিশ্বায়ন ও চীনের আধুনিকায়নবিষয়ক গবেষণা ইনস্টিটিউটেরও গবেষক। এ ছাড়া ওয়েন চিয়াছি সিজিটিএনের বিশেষ ভাষ্যকার এবং বর্তমানে আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়...












