রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
বুধবার দক্ষিণ চীনের শেনচেনে এ বৈঠক করেন তারা।
এর আগে ৩৩তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) নেতাদের বৈঠকে অংশ নিতে বুধবার ভোরে শেনচেনে পৌঁছান পুতিন।
সিএমজি
কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং। মঙ্গলবার কুয়াংতোং প্রদেশের শেনচেনে এ বৈঠক করেন তারা।
বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং বলেন, দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন-কানাডা সম্পর্ক সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের পথে ফিরেছে।
মঙ্গলবার সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ফলপ্রসূ বৈঠকে সহযোগিতা নিয়ে নতুন ঐকমত্য হয়েছে বলে জানান তিনি। এই ঐকমত্য বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে চীন-কানাডা নতুন কৌশলগত অংশীদারত্ব আরও সমৃদ্ধ হবে এবং অস্থির বিশ্বে স্থিতিশীলতা আসবে।
এ সময় আনিতা আনন্দ বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ও বিকাশের জোরালো গতি উভয় দেশের অভিন্ন স্বার্থে সহায়ক এবং দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, বাণিজ্য,...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
বুধবার দক্ষিণ চীনের শেনচেনে এ বৈঠক করেন তারা।
এর আগে ৩৩তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) নেতাদের বৈঠকে অংশ নিতে বুধবার ভোরে শেনচেনে পৌঁছান পুতিন।
সিএমজি
৬জি প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নে মন্ত্রণালয় ও প্রাদেশিক পর্যায়ের যৌথ সহযোগিতাভিত্তিক পাইলট কর্মসূচিতে অংশ নিতে আটটি অঞ্চলকে অনুমোদন দিয়েছে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, অঞ্চলগুলো হলো—বেইজিং, হ্যপেই, শাংহাই, চিয়াংসু, চেচিয়াং, আনহুই, হুবেই ও কুয়াংতোং।
কর্মসূচিটির লক্ষ্য হলো আঞ্চলিক সম্পদ একত্র করা এবং ৬জি প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্পের বিকাশ ও ব্যবহারিক প্রয়োগ এগিয়ে নিতে কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদার করা। নতুন ধরনের টার্মিনাল, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, অপারেটিং সিস্টেম এবং স্যাটেলাইট ইন্টারনেট হবে এর প্রধান কাজের ক্ষেত্র।
এ ছাড়া ইমার্সিভ যোগাযোগ, শিল্প উৎপাদন, এমবডিড ইন্টেলিজেন্স, স্বল্প-উচ্চতার অর্থনীতি এবং স্মার্ট সামুদ্রিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ৬জি প্রযুক্তির সম্ভাব্য প্রয়োগ নিয়ে অঞ্চলগুলো কাজ করবে।
মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষামূ...
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের প্রতিনিধিদল। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে একটি সমঝোতাস্মারক (এমওইউ) সই করেছে বিশ্ববিদ্যালয়টি।
১২ থেকে ১৫ নভেম্বর বেইজিংয়ের চীনের জাতীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবসার কামাল এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়ং হুই।
'চীনা ভাষা, কেবল একটি ভাষার চেয়েও বেশি কিছু' প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠান, ...
চীনে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষের চীনা সরকারি বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশে চীনের দূতাবাসের মাধ্যমে টাইপ ‘এ’ ক্যাটাগরিতে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদন করা যাবে।
আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ জানুয়ারি ২০২৭।
প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ নানা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়, বিষয় এবং পাঠদানের ভাষা অনুযায়ী শর্ত ভিন্ন হতে পারে।
চীনে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডিগ্রির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক কর্মপরিবেশের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে
আবেদনে যোগ্যতা কী ...
নভেম্বর ১৭: কেন্দ্রীয় আইন শাসন কমিশনের কার্যালয় কর্তৃক সংকলিত, ‘ক্যাডারদের জন্য সি চিন পিং-এর আইনের শাসন বিষয়ক চিন্তাধারার পাঠ্যপুস্তক’ শীর্ষক গ্রন্থটি, সম্প্রতি পিপলস পাবলিশিং হাউস ও লিগ্যাল পাবলিশিং হাউস থেকে প্রকাশিত এবং দেশব্যাপী বিতরণ করা হয়েছে।
গ্রন্থটি ভূমিকা ও ১২টি অধ্যায় নিয়ে গঠিত। এটি সি চিন পিং-এর আইনের শাসন বিষয়ক চিন্তাধারার ‘বারোটি অঙ্গীকার’-এর মূল নীতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এতে সিপিসি’র সদস্য ও ক্যাডারদের সি’র চিন্তাধারা অনুসরণ ও শান্তিপূর্ণ চীন গড়ার কাজ এগিয়ে নেওয়ার পথে মূল সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়েছে।
গ্রন্থে নতুন যুগে আইন প্রণয়ন, আইন প্রয়োগ, বিচার বিভাগ, আইনানুগ আচরণ এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক আইনের শাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ও অর্জনগুলোর সারসংক্ষেপ করা হয়েছে এবং সি চিন পিং-এর আইনের শাসন বিষয়ক চিন্তাধারার গভীর তাত্পর্য, মূল নির্য...
ইয়াং চি চেন অনুপমা, সিএমজি বাংলা, বেইজিং
গতকাল (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কুয়াংতোং প্রদেশের চোংশান শহর পরিদর্শন করেন। সফরকালে তিনি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের দিকনির্দেশনামূলক নীতিগুলো সার্বিকভাবে বাস্তবায়ন, পার্ল নদীর মোহনার দুই তীরের সমন্বিত উন্নয়ন এগিয়ে নেওয়া এবং কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার উচ্চমানের উন্নয়নসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেন।
চীনের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি এবং আঞ্চলিক সমন্বিত উন্নয়নের ভিত্তির ওপর দাঁড়িয়ে প্রেসিডেন্ট সি’র এসব নির্দেশনা বৃহত্তর উপসাগরীয় এলাকার উন্নয়নের নতুন পর্যায়ে গুণগত মান ও দক্ষতা বাড়ানো এবং সমন্বিত উন্নয়নে যুগান্তকারী অগ্রগতি অর্জনের মৌলিক দিকনির্দেশনা দিয়েছে। একই সঙ্গে এসব নির্দেশনা কুয়াংতোং প্রদেশকে তার কৌশলগত দায়িত্ব পা...
এপেক ‘চীন বর্ষে’ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার অগ্রগতি তুলে ধরতে আজ (মঙ্গলবার) এপেক নেতাদের বৈঠক সপ্তাহের প্রেস সেন্টারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে চীন এপেকের অন্যান্য সদস্য অর্থনীতির সঙ্গে মিলে আঞ্চলিক অর্থনৈতিক একীভবন ত্বরান্বিত করা, ডিজিটাল ও বুদ্ধিমান প্রযুক্তিনির্ভর সহযোগিতা আরও গভীর করা এবং সবুজ অর্থনীতির বিকাশসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৫০টি বাস্তব সাফল্য অর্জন করেছে।
এপেকের আওতায় চীনের উদ্যোগে প্রথম প্রতিষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় প্রদর্শনীমূলক ইলেকট্রনিক বন্দর নেটওয়ার্কে এখন ১৩টি সদস্য অর্থনীতি যুক্ত হয়েছে। এই নেটওয়ার্ক আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে বলেও জানানো হয় সম্মেলনে।
এইচপির প্রধান পাবলিক পলিসি কর্মকর্তা ব্রেইনি মাসালোসালো বলেন, এপেকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ, দেশটির শুধু ...
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সদস্য দেশগুলোর মধ্যে ডিজিটাল বাণিজ্য এবং সবুজ ও পরিবেশবান্ধব অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে চীন। সোমবার দক্ষিণ চীনের শেনচেন শহরে এপেক লিডারস মিটিং সপ্তাহের প্রেস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি ও বাণিজ্য উপমন্ত্রী লি চেংকাং এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লি চেংকাং বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল বাণিজ্যের নিয়মনীতির একটি সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো তৈরির লক্ষ্যে বাণিজ্য ডিজিটালাইজেশন বিষয়ক একটি সহযোগিতা কাঠামোর খসড়া প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন। এই উদ্যোগটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের ব্যাপক সমর্থন পেয়েছে এবং বর্তমানে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে।
আঞ্চলিক ডিজিটাল সংযোগের অগ্রগতি তুলে ধরে চীনা বাণিজ্য উপমন্ত্রী জানান, চীনের নেতৃত্বাধীন ‘এশিয়া-প্যাসিফিক মডেল ই-পোর্ট নেট...
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (সোমবার) কুয়াংতোং প্রদেশের চংশান শহর পরিদর্শন করেছেন।
এ সময় তিনি পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে অঞ্চলের উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে সি চিন পিং শেন-চং সংযোগসড়কের পশ্চিম কৃত্রিম দ্বীপে গিয়ে এর নির্মাণ ও পরিচালনা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার সমন্বিত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংযোগ সড়ক চুচিয়াং নদীর মোহনার দুই তীরের সমন্বিত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরে তিনি চংশানের বে এরিয়া ফিউচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি পরিদর্শন করেন। সেখানে জীবপ্রযুক্ত...
এপেক সদস্য দেশগুলোর সাথে মিলে চলতি বছর বাণিজ্য ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্রস-বর্ডার ই-কমার্সসহ বিভিন্ন খাতে ২৫টি সহযোগিতামূলক অর্জন উপহার দিয়েছে চীন। সোমবার দক্ষিণ চীনের শেনচেনে ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক ছেন ছাও এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ছেন ছাও বলেন, বাণিজ্য ডিজিটালাইজেশনকে এগিয়ে নিতে সব পক্ষের সাথে সক্রিয়ভাবে কাজ করছে চীন। ইলেকট্রনিক বিল অব লেডিং, ডেটা স্ট্যান্ডার্ড এবং ক্রস-বর্ডার ই-কমার্সের মতো বিষয়গুলোতে ব্যবহারিক সহযোগিতা গভীর করছে এপেক অর্থনীতিগুলো।
আঞ্চলিক বাণিজ্যে প্রযুক্তিগত অগ্রগতির উদাহরণ দিয়ে তিনি জানান, ‘এশিয়া-প্যাসিফিক মডেল ই-পোর্ট নেটওয়ার্ক’ সদস্য দেশগুলোর মধ্যে একটি ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য ডেটা একবার এন্ট...
পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।
মঙ্গলবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন এ বৈঠক করেন তারা।
শেনচেনে আগামী ১৮ ও ১৯ নভেম্বর ৩৩তম এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সিএমজি
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। মঙ্গলবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে এ বৈঠক করেন তারা।
বৈঠকে বাণিজ্য, জ্বালানি এবং বিনিয়োগের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
শেনচেন শহরে আগামী ১৮ ও ১৯ নভেম্বর ৩৩তম এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সিএমজি...
যুক্তরাষ্ট্র-চীন-হংকং ফোরামে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময় আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত সিয়ে ফেং। সোমবার সপ্তমবারের মতো আয়োজিত এ ফোরামের প্রতিপাদ্য ছিল ‘আজকের চেয়ে আগামীকাল আরও ভালো হবে’।
ফোরামে রাষ্ট্রদূত সিয়ে বলেন, ‘২০২৬ সাল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বছর।‘ ছয় মাসের মধ্যে দুই দেশের প্রেসিডেন্ট সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের বিষয়টি উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে তিনটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের কথা তুলে ধরেন সিয়ে। এগুলো হলো— দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনা অনুসরণ, পারস্পরিক সুবিধাজনক সহযোগিতা সম্প্রসারণ এবং চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার করা।
তিনি বলেন, ‘বেইজিংয়ে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে যে অভিন্ন দৃষ্টিভঙ...