abc, Author at Mati News - Page 2 of 520
Monday, September 7

Author: abc

সিচাংয়ে ভূমিধস-পরবর্তী উদ্ধারকাজ ও ত্রাণ-তত্পরতা চলছে

সিচাংয়ে ভূমিধস-পরবর্তী উদ্ধারকাজ ও ত্রাণ-তত্পরতা চলছে

China
সেপ্টেম্বর ৬: চীনের সিচাংয়ের জিরং কাউন্টিতে, ভূমিধস-পরবর্তী উদ্ধারকাজ ও ত্রাণ-তত্পরতা অব্যাহত আছে। জিরং স্থলবন্দরের ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় এলাকার আয়তন প্রায় ৫৪,০০০ বর্গমিটার। বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য অঞ্চলটিকে ৭টি জোনো ভাগ করা হয়েছে। উদ্ধারকর্মীরা দায়িত্ব ভাগ করে সমন্বিতভাবে কাজ করছেন। সিচাংয়ের সিগাতসে মিউনিসিপাল পার্টি কমিটির উপ-সম্পাদক লুও বুসিরেন সাংবাদিকদের বলেন, পুরো এলাকায় ২৩০০-এরও বেশি উদ্ধারকর্মী এবং ৮৮০০-এরও বেশি যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে; এলাকাজুড়ে বিদ্যুতের সরবরাহ ও যোগাযোগ-ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। তিনি আরও জানান, প্রাকৃতিক সম্পদ, পানিসম্পদসহ বিভিন্ন দপ্তরের ১০০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ, বিভিন্ন ধরনের উদ্ধার, ত্রাণ ও পর্যবেক্ষণ সরঞ্জামের ১৫০টি ইউনিট নিয়ে, ঘটনাস্থলে কাজ করছেন এবং উদ্ধার অভিযানে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন। সূত্র: সিএমজি...
চীনের খাদ্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক শিল্প উত্পাদন-মূল্য ৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

চীনের খাদ্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক শিল্প উত্পাদন-মূল্য ৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

China
সেপ্টেম্বর ৬: চীনের খাদ্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক শিল্প উত্পাদন-মূল্য ইতোমধ্যে ৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। গতকাল (শনিবার) চীনের ছাং সা শহরে অনুষ্ঠিত, অষ্টম চীন খাদ্য বাণিজ্য সম্মেলনে, এ তথ্য জানানো হয়। সম্মেলনে জাতীয় খাদ্য ও সামগ্রী মজুদ ব্যুরোর পরিচালক লিউ হুয়ানসিন জানান, এখন পর্যন্ত দেশজুড়ে খাদ্য শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ২৪ হাজারে পৌঁছেছে; দেশের বার্ষিক খাদ্য উত্পাদন ধারাবাহিকভাবে ৬৫ কোটি টনের বেশিতে স্থিতিশীল রয়েছে; ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর খাদ্য উত্পাদন ৭০ কোটি টন ছাড়িয়েছে; ২০২৫ সালে মাথাপিছু খাদ্য প্রাপ্যতা ৫০৮.৯ কেজিতে পৌঁছায়, যা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। এবারের সম্মেলন ৫ সেপ্টেম্বর শুরু হয়; চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এতে দেশের উচ্চমানের বিশেষ খাদ্যপণ্য, বুদ্ধিমান শস্য যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। দেশজুড়ে ৩১০০টিরও বেশি খাদ্য ও তেল শিল্পপ্রতিষ্ঠান এই প্রদর্শনীতে ...
‘লুং রেস্তোরাঁ কূটনীতি’: এটা কি চীনা কূটনীতির অগভীরতা, নাকি পশ্চিমা ধারণার অগভীরতা?

‘লুং রেস্তোরাঁ কূটনীতি’: এটা কি চীনা কূটনীতির অগভীরতা, নাকি পশ্চিমা ধারণার অগভীরতা?

China
সেপ্টেম্বর ৬: সম্প্রতি ‘দা ইকনোমিস্ট’ চীনা চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন দা মিডল ইস্ট’ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, চীনা কূটনীতিকে ‘লুং রেস্তোরাঁ কূটনীতি’ হিসেবে অভিহিত করেছে। বলা বাহুল্য, এটা এই মার্কিন পত্রিকার নিজস্ব ধারণা, চীনা কূটনীতির প্রকৃত চিত্র নয়। চলচ্চিত্রে ‘ভালো করে খাও, ভালো করে সন্তান মানুষ কর’-সহ একাধিক সরল বিষয়বস্তু রয়েছে। তবে, ‘দা ইকনোমিস্ট’-এর প্রবন্ধে চীনের বৈদেশিক সম্পর্ককে বাণিজ্যিক স্বার্থ দ্বারা চালিত এবং আদর্শগত অর্থে ‘অগভীর’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই ধরনের ব্যাখ্যা বাস্তববাদিতাকে অগভীরতা হিসেবে ভুল করে, উন্নয়নকে বাণিজ্যবাদে পরিণত করে, এবং সাধারণ মানুষের মৌলিক আকাঙ্ক্ষাকে রাজনৈতিক আদর্শের অভাব হিসেবে দেখে। চলচ্চিত্রটি আসলে যে প্রশ্ন তোলে, তা হলো: খাদ্য কূটনীতির বিকল্প হতে পারে কি না তা নয়, বরং শান্তি ও উন্নয়ন আসলে কী? আন্তর্জাতিক সহযোগিতা কার জন্য? এটিই আন...
৮ সেপ্টেম্বর সিয়ামেনে শুরু হবে চীনের ২৬তম বিনিয়োগ ও বাণিজ্য মেলা

৮ সেপ্টেম্বর সিয়ামেনে শুরু হবে চীনের ২৬তম বিনিয়োগ ও বাণিজ্য মেলা

China
সেপ্টেম্বর ৬: আগামী ৮ সেপ্টেম্বর চীনের সিয়ামেনে শুরু হবে, চীনের ২৬তম বিনিয়োগ ও বাণিজ্য মেলা; চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আজ (রোববার) সিয়ামেনে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে আরও জানানো হয়, মেলার সকল প্রস্তুতিমূলককাজ সম্পন্ন হয়েছে। এবারের মেলা অনুষ্ঠিত হবে ২ লাখ বর্গমিটার এলাকজুড়ে। মেলায় ১৪টি প্রদর্শনী জোন থাকছে। এ পর্যন্ত, ১২৯টি দেশ ও অঞ্চল এবং ৩০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ১২০০টিরও বেশি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছে। সূত্র: সিএমজি...
এডেন উপসাগর ও সোমালিয়া জলসীমায় দায়িত্ব গ্রহণ করল ৪৯তম চীনা নৌ-এসকর্ট বহর

এডেন উপসাগর ও সোমালিয়া জলসীমায় দায়িত্ব গ্রহণ করল ৪৯তম চীনা নৌ-এসকর্ট বহর

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর ৪৮তম ও ৪৯তম নৌ-এসকর্ট বহর সম্প্রতি জিবুতিতে চীনের সহায়তা ঘাঁটিতে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করেছে। এর মধ্য দিয়ে ৪৯তম চীনা নৌ-এসকর্ট টাস্কফোর্স আনুষ্ঠানিকভাবে এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলীয় জলসীমায় ৪৮তম টাস্কফোর্সের কাছ থেকে এসকর্টের দায়িত্ব গ্রহণ করল। দুই নৌবহর যৌথভাবে এসকর্ট মিশন ও যৌথ টহলও পরিচালনা করে। স্থানীয় সময় শনিবার এডেন উপসাগরের একটি নির্দিষ্ট সমুদ্র এলাকায় এই দুই নৌবহরের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৪৯তম এসকর্ট বহরে মূলত সাউদার্ন থিয়েটার কমান্ডের নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। এতে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার খুনমিং, গাইডেড মিসাইল ফ্রিগেট ইয়ুইয়াং এবং সরবরাহ জাহাজ লুওমাহু। বহরটিতে কয়েক ডজন বিশেষ অভিযান কর্মী ও দুটি হেলিকপ্টার রয়েছে। মিশনে মোট ৭০০ জনের বেশি সদস্য অংশ নিচ্ছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্ল...
মিসরের এয়ার শো-তে অংশ নেবে চীনের বিমানবাহিনী

মিসরের এয়ার শো-তে অংশ নেবে চীনের বিমানবাহিনী

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: মিসরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এয়ার শো-তে অংশ নিতে যাচ্ছে চীনের বিমানবাহিনী। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর এল আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে এই এয়ার শো অনুষ্ঠিত হবে। চীনের গণমুক্তি ফৌজ জানিয়েছে, এ আয়োজনে চীনের বিমানবাহিনী একাধিক সামরিক বিমান পাঠাবে। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশপথে আগাম সতর্কতা ও নজরদারি বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান এবং হেলিকপ্টার। এটি হবে দ্বিতীয় এল আলামেইন আন্তর্জাতিক এয়ার শো। ২০২৪ সালে প্রথমবার এই আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। সেবারও চীনের সামরিক বিমান এতে অংশ নেয়। চীনের জে-১০ যুদ্ধবিমান ও দেশীয় প্রযুক্তিতে তৈরি বড় পরিবহন বিমান ওয়াই-২০ সেখানে আকাশে প্রদর্শনী করে। চীন ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উপলক্ষে এ বছর দুই দেশের মধ্যে বিভিন্ন ধরনের বিনিময় কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে গত মাসে মিসরে চীন ও মিসরের বিমানবাহিনী যৌথ ...
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে ঐকমত্য

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে ঐকমত্য

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়ন যৌথভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে একটি ঐকমত্য হয়েছে। শনিবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে শুরু হওয়া এশিয়া-প্যাসিফিক মিডিয়া ফোরামে এই ঐকমত্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ৪০টিরও বেশি দেশ ও অঞ্চল এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। এদিকে, শনিবার ফোরামের পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের সাফল্য নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীর মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গণমাধ্যমগুলোর জন্য বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন প্রয়োগে বিনিময় ও সহযোগিতা আরও গভীর করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার ৩০টিরও বেশি কোম্পানি প্রদর্শনীতে তাদের সর্বশেষ উচ্চপ্রযুক্তির পণ্য প্রদর্শন করে। প্রদর্শনীতে চারটি প্রধান বিভাগ ছিল— বুদ্ধিমত্তাসম...
ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে

ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি দল বিকেএসপিতে এসে পৌঁছেছে। শনিবার বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান এ তথ্য জানান। বিকেএসপিতে আগত দলটিকে স্বাগত জানান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। এ সময় তিনি চীনা প্রতিনিধি দলের সদস্যদের সাথে মতবিনিময় করেন। চীনা প্রতিনিধি দলে রয়েছেন ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, দুইজন প্রশিক্ষক ও একজন দোভাষি। সমঝোতা স্মারকের আওতায় আয়োজিত দুই সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১১ জন প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ দেবেন। অন্যদিকে, চীনা ব...
চায়না অ্যাম্বাসেডর কাপ উশু শুরু

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু শুরু

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মঞ্চ প্রস্তুতের লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে অষ্টম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। শনিবার সকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৯টি ক্লাবের মোট ২৭৯ খেলোয়াড়ের অংশগ্রহণে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশে চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের প্রতিনিধিরা। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দিলদার হাসান দিলু বলেন, ‘ত...
স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ, চীনের আইন ও অভিভাবকদের স্বস্তি

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ, চীনের আইন ও অভিভাবকদের স্বস্তি

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: গ্রীষ্মের ছুটি মানেই ইয়ে হুইয়ের কাছে এক ডিজিটাল যুদ্ধ। কারণ, ট্যাব কেড়ে নিলেও তার ১০ বছরের ছেলে ঠিকই পাসওয়ার্ড ভেঙে সেটি ঠিকই ব্যবহার করত। ফলে নতুন সেমিস্টার শুরু হওয়ায় ইয়ে হুই এখন বেশ স্বস্তিতে আছেন; শুধু এ কারণে নয় যে তার ছেলে ক্লাসে ফিরেছে, বরং এবার আইনও তাদের পক্ষে রয়েছে। দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং সিটিতে বসবাসকারী ইয়ে হুই বলেন, ‘স্মার্ট ডিভাইস নিষিদ্ধ করার বিষয়টি এখন আর কেবল স্কুলের কোনো নিয়ম নয়, তাই শিক্ষকদের কথা শিক্ষার্থীরা আরও গুরুত্ব দিয়ে শুনবে।‘ ছোংছিংয়ে অপ্রাপ্তবয়স্কদের অপরাধ প্রতিরোধ সংক্রান্ত একটি স্থানীয় আইনের আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এই আইনের ফলে ইয়ে হুইয়ের ছেলে এবং তার সমবয়সী শিক্ষার্থীরা স্কুলে ফোন, ট্যাব ও অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। সরকারি পরিসংখ্যান অনু...
বিদ্যুৎ নিরাপত্তা বিধিমালায় বড় সংশোধন আনছে চীন

বিদ্যুৎ নিরাপত্তা বিধিমালায় বড় সংশোধন আনছে চীন

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: দ্রুতগতির নবায়নযোগ্য জ্বালানির বিকাশ এবং নতুন বিদ্যুৎ-ব্যবস্থা গড়ে তোলার সাথে সাথে নিরাপত্তা শাসনব্যবস্থাকে আরও জোরদার করতে বিদ্যুৎ-খাতের দুর্ঘটনা প্রতিরোধ ও তদন্ত সংক্রান্ত সংশোধিত প্রবিধানমালা বাস্তবায়ন করতে যাচ্ছে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং এই সংক্রান্ত স্টেট কাউন্সিলের একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মোট ৩৮টি ধারা সম্বলিত নতুন এই প্রবিধানমালায় বিদ্যুৎ কোম্পানি এবং ব্যবহারকারীদের দুর্ঘটনার সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ বা স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গ্রিডের পরিসর, কাঠামোগত পরিবর্তন এবং বিদ্যুৎ উৎপাদন সরঞ্জামের গ্রিড-সংক্রান্ত পারফরম্যান্সের মতো বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে বিদ্যুৎ দুর্ঘটনার শ্রেণিবিন্যাসের মানদণ্ডেও পরিবর্তন আনা হয়েছে। একই সাথে বিদ্যুৎ কোম্পানি ও ব্যবহারকারী ছাড়া গ...
চীনে টাইফুন ‘ক্রোভান’-এর তীব্রতা বৃদ্ধি: মাছ ধরার নৌকা ও জলযান দ্রুত বন্দরে ফিরিয়ে আনার নির্দেশ

চীনে টাইফুন ‘ক্রোভান’-এর তীব্রতা বৃদ্ধি: মাছ ধরার নৌকা ও জলযান দ্রুত বন্দরে ফিরিয়ে আনার নির্দেশ

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীন সাগরে টাইফুন ‘ক্রোভান’-এর প্রভাবে সম্ভাব্য প্লাবন ও বিপজ্জনক জোয়ারের আশঙ্কায় চীনের উত্তর উপকূলীয় অঞ্চলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কমলা রঙের ঝড়ের জলোচ্ছ্বাস সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল মেরিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টার। কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪তম টাইফুন ‘ক্রোভান’ বর্তমানে একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের নাহা থেকে প্রায় ১৯৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল এই ঝড়। এর কেন্দ্রস্থলের কাছাকাছি সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ২৩ মিটার, যা ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটারের সমান। পরিস্থিতি বিবেচনায় চীনের চার স্তরের সতর্কবার্তার দ্বিতীয় সর্বোচ্চ স্তর অর্থাৎ ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে হ্যপেই প্রদেশের ছিনহুয়াংতাও শহরের জন্য। এছাড়া লিয়াও...
বিনিয়োগ ও বাণিজ্য মেলার প্রদর্শনী সামগ্রীর প্রথম চালান চীনে পৌঁছেছে

বিনিয়োগ ও বাণিজ্য মেলার প্রদর্শনী সামগ্রীর প্রথম চালান চীনে পৌঁছেছে

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ২৬তম আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা (সিআইএফআইটি) উপলক্ষে প্রদর্শনী সামগ্রীর প্রথম চালান শনিবার চীনের সিয়ামেনে পৌঁছেছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে এসব সামগ্রী চীনে প্রবেশ করে। প্রথম চালানে সার্বিয়া থেকে পাঠানো মোট ২২০টি পণ্য রয়েছে। এর মধ্যে হাতে বোনা বেল্ট, পিরোট ধাঁচের হাতে তৈরি কার্পেট এবং সার্বিয়ার ঐতিহ্যবাহী বিভিন্ন লোকজ হস্তশিল্প রয়েছে। পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলীয় শহর সিয়ামেনে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯৯৭ সালে প্রথম এই মেলার আয়োজন করা হয়। এরপর থেকে সিআইএফআইটি আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ানো এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। সূত্র: সিএমজি...
চীনের দীর্ঘমেয়াদি পরিচর্যা বীমার আওতায় ৩২ কোটি মানুষ

চীনের দীর্ঘমেয়াদি পরিচর্যা বীমার আওতায় ৩২ কোটি মানুষ

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দীর্ঘমেয়াদি পরিচর্যা বীমাব্যবস্থার আওতায় এখন ৩২ কোটি ২০ লাখের বেশি মানুষ রয়েছেন। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত তহবিল থেকে মোট ১১৪ দশমিক ২ বিলিয়ন ইউয়ান বা প্রায় ১৬ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় স্বাস্থ্যসেবা নিরাপত্তা প্রশাসনের উপপ্রধান ওয়াং ওয়েনচুন এ তথ্য জানান। তিনি বলেন, এই বীমার আওতায় এখন পর্যন্ত ৪৬ লাখের বেশি মানুষ সেবা পেয়েছেন। ওয়াং জানান, চীনের ২২টি প্রাদেশিক পর্যায়ের অঞ্চল এরইমধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা প্রকাশ করেছে। বর্তমানে দেশের ১২১টি এলাকায় দীর্ঘমেয়াদি পরিচর্যা বীমাব্যবস্থা চালু রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে ২৪৭টিতে পৌঁছাতে পারে। দীর্ঘমেয়াদি পরিচর্যা বীমা চীনের সামাজিক নিরাপত্তাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা আংশিক বা পুরোপুরি নিজের দৈনন্দিন কাজ করতে পারেন ...
নেপালকে স্যাটেলাইটভিত্তিক আবহাওয়া সহায়তা বাড়িয়েছে চীন

নেপালকে স্যাটেলাইটভিত্তিক আবহাওয়া সহায়তা বাড়িয়েছে চীন

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: নেপালে সাম্প্রতিক ভূমিধসের পর দেশটির দুর্যোগ মোকাবিলায় আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা বাড়িয়েছে চীন। দুর্যোগ পর্যবেক্ষণ ও জরুরি উদ্ধারকাজে সহায়তার জন্য চীন নেপালকে স্যাটেলাইটের তথ্য ও বিভিন্ন আবহাওয়াসেবা দিচ্ছে। চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) জানিয়েছে, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতাব্যবস্থা ‘মাচু’র মাধ্যমে নেপালকে বিভিন্ন আবহাওয়া তথ্য দেওয়া হচ্ছে। এর মধ্যে ফেংইউন-৩ ও ফেংইউন-৪ সিরিজের আবহাওয়া স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন তথ্যও রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন জানান, ভূমিধসের পর থেকে চীনের আবহাওয়া ও পানি সম্পদ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেপালের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তারা নিয়মিত তথ্য বিনিময় এবং যৌথভাবে দুর্যোগ মোকাবিলায় কাজ করছে। গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তের জিরং-রাসুওয়া সীমান্...