abc, Author at Mati News - Page 2 of 580
Tuesday, November 10

Author: abc

মার্কিন কোম্পানিগুলো বাণিজ্য সংরক্ষণবাদের উত্থান চায় না: ইউএস-চায়না বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট

মার্কিন কোম্পানিগুলো বাণিজ্য সংরক্ষণবাদের উত্থান চায় না: ইউএস-চায়না বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট

China
এবারের চীন আন্তর্জাতিক আমদানি মেলায় (সিআইআইই) যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রদর্শনী এলাকা আবারও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতের কোম্পানিগুলো এই মেলার মাধ্যমে চীনের বাজারে নতুন ব্যবসার সুযোগ খুঁজছে। চায়না মিডিয়া গ্রুপের সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে ইউএস-চায়না বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট শন স্টেইন বলেছেন, মার্কিন কোম্পানিগুলো বাণিজ্য সংরক্ষণবাদের উত্থান দেখতে চায় না। তিনি বলেন, এখানে বিপুলসংখ্যক মার্কিন কোম্পানি এসেছে। তারা শুধু পণ্য বিক্রি করতেই আসেনি। তারা নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজছে। কোন ব্র্যান্ড, কোন কোম্পানি এবং কোন প্রযুক্তির সঙ্গে কাজ করলে পারস্পরিক সুবিধা পাওয়া যাবে, সেটিও জানতে চায়। মার্কিন কোম্পানিগুলো চীনে অনেক উদ্ভাবন ও যুগান্তকারী প্রযুক্তি দেখতে পাচ্ছে। তারা এসব উন্নয়নের অংশ হতে চায়। শুধু কাছ থেকে দেখাই নয়, কীভাবে সহয...
চীন আন্তর্জাতিক আমদানি মেলার বিভিন্ন সহযোগী কার্যক্রম পুরোদমে চলছে

চীন আন্তর্জাতিক আমদানি মেলার বিভিন্ন সহযোগী কার্যক্রম পুরোদমে চলছে

China
এবারের চীন আন্তর্জাতিক আমদানি মেলায় চীনের সরবরাহ ও বিপণন সমবায় সমিতির বাণিজ্য প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ১৭টি প্রতিষ্ঠানের সঙ্গে কৃষি উপকরণ ও কৃষিপণ্য ক্রয় এবং সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের বাণিজ্য প্রতিনিধি দল ৩৫টি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে মোট ৩৮টি ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। এসব পণ্যের উৎস ১৬টি দেশ ও অঞ্চলজুড়ে বিস্তৃত। চুক্তিগুলোতে তেল ও গ্যাস সম্পদ, উচ্চপ্রযুক্তির সরঞ্জাম, সবুজ ও নিম্ন-কার্বন প্রযুক্তিসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে। এসব চুক্তির মোট মূল্য ১৮.৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। চায়না পেট্রোকেমিক্যাল করপোরেশন ১৮টি দেশ ও অঞ্চলের ৩৭টি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তিতে ১৪টি প্রধান শ্রেণির ২৯ ধরনের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির মোট মূল্য ৪১.৩ বিলিয়ন...
নবম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে সাংস্কৃতিক বিনিময় প্রদর্শনী অনুষ্ঠিত, আকার আরও সম্প্রসারিত

নবম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে সাংস্কৃতিক বিনিময় প্রদর্শনী অনুষ্ঠিত, আকার আরও সম্প্রসারিত

China
এবারের ইমপোর্ট এক্সপোতে সাংস্কৃতিক বিনিময় প্রদর্শনী কার্যক্রমে মোট ৬০টি স্টল এবং ৪০ হাজার বর্গমিটারেরও বেশি প্রদর্শনী এলাকা রয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ আকার। ছয়টি প্রধান প্রদর্শনী এলাকা কেন্দ্রীভূতভাবে উপস্থাপিত হয়েছে এবং ইমপোর্ট এক্সপো উত্কৃষ্ট পণ্য সমাবেশ, খাদ্য সমাবেশ ও শিল্পকলা সমাবেশ—এই তিনটি প্রধান ব্র্যান্ড সম্পূর্ণভাবে উন্নীত করা হয়েছে। জানা গেছে, এ বছরের ইমপোর্ট এক্সপোর সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে প্রথমবারের মতো 'অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য কর্মশালা' ও 'মহাদেশীয় কারুশিল্প, ইমপোর্ট এক্সপো উত্কৃষ্ট পণ্য' প্রদর্শনী এলাকা চালু করা হয়েছে, যা সারা দেশের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য কর্মশালার বাস্তব অর্জনগুলো কেন্দ্রীভূতভাবে উপস্থাপন করে। এ ছাড়া, আমদানি প্রদর্শনীর 'শিল্পকলা সমাবেশ' ও 'খাদ্য সমাবেশ'—এই দুটি প্রধান ব্র্যান্ডও সম্পূর্ণভাবে উন্নীত করা হয়েছে। 'শিল্পকলা সমাবেশ' সাংস্কৃতিক ও শিল্...
নরওয়েজীয় পণ্যের জন্য চীনে সিআইআইই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম: নরওয়ের মন্ত্রী

নরওয়েজীয় পণ্যের জন্য চীনে সিআইআইই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম: নরওয়ের মন্ত্রী

China
নরওয়ের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সিসিলি মিরসেথ বলেছেন, চলমান নবম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) নরওয়েজীয় কোম্পানিগুলোর জন্য চীনা গ্রাহকদের সামনে তাদের পণ্য তুলে ধরার একটি চমৎকার সুযোগ করে দিয়েছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) সাথে এক সাক্ষাৎকারে মন্ত্রী মিরসেথ জানান, নরওয়ে ও চীনের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মূল কারণ হলো পারস্পরিক জানাশোনা এবং ধারাবাহিক কূটনৈতিক আলোচনা। এক্সপোর ভূমিকার বিষয়ে মিরসেথ বলেন, নতুন কোনো বাজারে প্রবেশ করতে হলে সেখানকার গ্রাহক ও শিল্পখাত সম্পর্কে ধারণা থাকা জরুরি। সিআইআইই নরওয়েজীয় কোম্পানিগুলোকে তাদের পণ্যের প্রচার চালানোর পাশাপাশি সেই বোঝাপড়া তৈরির একটি মূল্যবান প্ল্যাটফর্ম করে দিয়েছে। এবারের সিআইআইই ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ২০১৮ সালে বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ের আমদানি-কেন্দ্রিক প্রদর্শনী হিসেবে...
চীন-বাংলাদেশসহ ১০ দেশের প্রতিনিধিদের নিয়ে ঢাবিতে ট্রান্স-হিমালয় সম্মেলন

চীন-বাংলাদেশসহ ১০ দেশের প্রতিনিধিদের নিয়ে ঢাবিতে ট্রান্স-হিমালয় সম্মেলন

China
শুভ আনোয়ার ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশে বদলে যাচ্ছে দেশ ও মানুষের মধ্যে যোগাযোগের ধরন। এই পরিবর্তনকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা ও সামাজিক উন্নয়ন এগিয়ে নেয়ার লক্ষ্যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘৪র্থ ট্রান্স-হিমালয়ান কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ডিজিটাল ইন্টেলিজেন্সের যুগে ট্রান্স-হিমালয় অঞ্চলে আন্তর্জাতিক যোগাযোগ ও আঞ্চলিক উন্নয়ন শাসন’। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। সম্মেলনের উদ্বোধনী...
শালগমের নিলাম থেকে অনলাইন তারকা, কৃষকের পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিচ্ছেন উ চুয়ান

শালগমের নিলাম থেকে অনলাইন তারকা, কৃষকের পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিচ্ছেন উ চুয়ান

China
আফরিন মিম পরনে ফরমাল পোশাক, পায়ে উঁচু হিল। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি শালগমের ক্ষেতে দাঁড়িয়ে নিলাম ডাকছেন এক নারী। তার সামনে সারি সারি সাদা শালগম। চীনা ও ইংরেজি ভাষায় সেগুলো তিনি এমনভাবে উপস্থাপন করছেন, যেন ওগুলো কোনো মূল্যবান শিল্পকর্ম। ব্যতিক্রমী এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক ভিডিওতেই দর্শক সংখ্যা ছাড়িয়ে যায় ১০ লাখ। আর এভাবেই নিজের এলাকার কৃষিপণ্যকে পরিচিত করার নতুন পথ খুঁজে পান সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট উ চুয়ান। অনলাইনে ‘মিনিং গার্ল’ নামে পরিচিত উ চুয়ানের ভিডিওতে দেখা যায়, স্থানীয় সবজি, মিঠাপানির মাছ ও ভেড়ার মাংস। কখনও বাঁধাকপিকে তুলনা করেন মূল্যবান জেড পাথরের সঙ্গে, কখনও সান্ধ্য পোশাক পরে তুলে ধরেন স্থানীয় খাবার-পানীয়। তার ভিডিওগুলো এ পর্যন্ত পাঁচ কোটিরও বেশিবার দেখা হয়েছে। উ চুয়ানের শৈশব কেটেছে মিনিং শহরে। মাত্র সাত বছর বয়সে পর...
এ বছর শেনচেন উপসাগরীয় বন্দরে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে

এ বছর শেনচেন উপসাগরীয় বন্দরে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে

China
শেনচেন উপসাগরীয় বন্দর হংকং ও পার্ল রিভার ডেল্টা নগরগুচ্ছকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। ৬ নভেম্বর পর্যন্ত কুয়াংতংয়ের শেনচেন উপসাগরীয় বন্দর দিয়ে মোট পরীক্ষিত আগমন-প্রস্থানকারী যাত্রীর সংখ্যা ৫ কোটিরও বেশি হয়েছে; যা ঐতিহাসিক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। কুয়াংতং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার পশ্চিমাঞ্চলের প্রধান প্রবেশদ্বার হিসেবে শেনচেন উপসাগরীয় বন্দর হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের সংলগ্ন এবং কুয়াংচৌ-শেনচেন নদীতীর মহাসড়ক ও শেনচেন-চংশান চ্যানেলের সঙ্গে সংযুক্ত। উপসাগরীয় অঞ্চলের ‘এক ঘণ্টার জীবনবৃত্ত’ দ্রুত গঠনের সঙ্গে সঙ্গে হংকং ও ম্যাকাওয়ের বাসিন্দারা উত্তর দিকে আত্মীয়দের দেখতে ও ছুটি কাটাতে যাওয়া এবং মূল ভূখণ্ডের বাসিন্দারা দক্ষিণে ভ্রমণ ও কেনাকাটার চাহিদা ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে। এ বছর এপেক চীন বর্ষের ধারাবাহিক কর্মসূচি ও ক্যান্টন ফেয়ারসহ আন্তর্জাতিক প্রদর্শনীগুলো ...
‘সিআইআইই ব্লু বুক’-এর উন্নত সংস্করণ প্রকাশিত

‘সিআইআইই ব্লু বুক’-এর উন্নত সংস্করণ প্রকাশিত

China
শাংহাই একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস গত শুক্রবার 'শাংহাই উন্মুক্তকরণ ও উন্নয়ন প্রতিবেদন (২০২৬)’ প্রকাশ করেছে। এটি টানা ৭ বছর 'চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই) ডেভেলপমেন্ট রিসার্চ রিপোর্ট'-এর উপর ভিত্তি করে একটি উন্নত সংস্করণ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে দেখানো হয়েছে যে, সিআইআইই বিশ্বের কাছে প্রাতিষ্ঠানিক উন্মুক্ত গণপণ্য সরবরাহের জন্য চীনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং এর ভূমিকা বাহ্যিক প্রদর্শনের একটি জানালা থেকে প্রাতিষ্ঠানিক উদ্ভাবন বহনকারী সমন্বিত প্ল্যাটফর্মে রূপান্তরিত ও উন্নীত হয়েছে। ব্লু বুকে দেখায় যে, প্রথম আটটি সিআইআইইতে, ১৮০টিরও বেশি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থা ও ২৭ হাজারটিরও বেশি বিদেশি কোম্পানি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল; মোট ৩৪৬১টি অত্যাধুনিক উদ্ভাবন প্রদর্শিত হয়েছে; মোট সম্ভাব্য চুক্তির পরিমাণ ৫৮০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, একট...
কোন দেশের একার পক্ষে বৈশ্বিক সংকট সমাধান সম্ভব নয়: ইউএনডিপি প্রধান

কোন দেশের একার পক্ষে বৈশ্বিক সংকট সমাধান সম্ভব নয়: ইউএনডিপি প্রধান

China
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংঘাত, যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয় এবং বাণিজ্য বিঘ্নের মতো সংকট কোন একক দেশের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এমনটাই মনে করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু। বৃহস্পতিবার বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ এবং বহুপক্ষীয় কূটনীতিকে কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি। ডি ক্রু বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দারিদ্র্য দূরীকরণ কিংবা উগ্রবাদী সহিংসতা প্রতিরোধ—কোন দেশ একা এসব সমস্যা সমাধান করতে পারবে না। বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ, শক্তিশালী বা বৃহৎ দেশের পক্ষেও এককভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। তিনি বলেন, সংঘাত কমানো ও বন্ধ করতে জাতিসংঘের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বিশ্বের অনেক সংঘাতের ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা কিংবা যুদ্ধবিরতি ...
চীন-জর্জিয়া সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন ভাইস প্রেসিডেন্ট

চীন-জর্জিয়া সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন ভাইস প্রেসিডেন্ট

China
চীন ও জর্জিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার এবং নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের নেতারা। শুক্রবার জর্জিয়ার রাজধানী তিবিলিসি-তে দেশটির প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলির সঙ্গে বৈঠক করেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। এসময় হান চেং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। তিনি বলেন, ‘ট্রান্সককেশিয়া অঞ্চলে জর্জিয়া চীনের প্রথম কৌশলগত অংশীদার। এ ছাড়া ইউরেশিয়ায় চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি প্রতিষ্ঠা করা প্রথম দেশও জর্জিয়া।‘ ভাইস প্রেসিডেন্ট হান বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৪ বছরে পারস্পরিক সম্মান, আস্থা ও উভয়ের জন্য লাভজনক সহযোগিতার নীতি অনুসরণ করে দুই দেশ সম্পর্কের স্থিতিশীল অগ্রগতি নিশ্চিত করেছে। চলতি বছরের জুনে দুই দেশের প্রেসিডেন্ট সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার ঘোষণা দেন।‘ তিনি আরও বলেন, ‘বেল...
চীনের আন্তর্জাতিক পেটেন্ট মেলা শেষ হচ্ছে আজ

চীনের আন্তর্জাতিক পেটেন্ট মেলা শেষ হচ্ছে আজ

China
চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসু প্রদেশের উসিতে চলছে ১৫তম চীনা আন্তর্জাতিক পেটেন্ট মেলা (সিআইপিএফ)। উচ্চমূল্যের পেটেন্ট বাণিজ্য এবং প্রযুক্তিগত উদ্ভাবনের বাস্তব প্রয়োগকে গুরুত্ব দিয়ে এবারের মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার শুরু হওয়া এ মেলা শেষ হচ্ছে রোববার। প্রথমবার এতে উচ্চমূল্যের পেটেন্ট প্রযুক্তি বাণিজ্যের জন্য বিশেষ একটি অঞ্চল রাখা হয়েছে। প্রচলিত প্রদর্শনী এলাকাকে ‘পেটেন্ট সুপারমার্কেটে’ রূপান্তর করা হয়েছে। এর লক্ষ্য প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য সহজ করা। এই বাণিজ্যিক অঞ্চলে সরাসরি বিক্রির জন্য বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং পেটেন্ট করা প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এতে প্রযুক্তির বৈশিষ্ট্য, প্রয়োগের ক্ষেত্র এবং সহযোগিতার পদ্ধতি তুলে ধরা হচ্ছে। পাশাপাশি কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ ও সরাসরি লেনদেনের সুযোগ রাখা হয়েছে। চীনের জাতীয় মেধাস্বত্ব প্রশাসনের (সিএনআইপিএ) মেধাস্...
এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান

এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান

China
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে গণমাধ্যমের ভবিষ্যৎ, প্রযুক্তির ব্যবহার ও সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার উপায় নিয়ে আলোচনা করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা। সপ্তম বিশ্ব গণমাধ্যম সম্মেলনের উচ্চপর্যায়ের সংলাপে অংশ নেন চীনের সিনহুয়া, এপি,রয়টার্স ও এএফপি’র শীর্ষ কমর্কাতারা। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সংলাপে সিনহুয়ার প্রেসিডেন্ট ফু হুয়া বলেন, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকর্মীদের এ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মূলধারার সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় গুরুত্ব দিতে হবে। এ সময় গণমাধ্যমের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সংলাপ জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি। অন্যান্য বক্তারা বলেন, এআইয়ের প্রভাবে তথ্যের প্রবাহ দ্রুত বাড়লেও তথ্যের উৎস শনাক্ত করা,...
জাতিসংঘে চীনের বৈধ আসন পুনঃপ্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উদযাপন

জাতিসংঘে চীনের বৈধ আসন পুনঃপ্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উদযাপন

China
জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ আসন পুনঃপ্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী মিশন। এ আয়োজনে জাতিসংঘে চীনের অবদান তুলে ধরার পাশাপাশি সংস্থাটির প্রতি দেশটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক মনিকা জুমা, আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির (আইএইএ) মহাপরিচালক রাফালেল গ্রোসি এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) মহাপরিচালক জার্ড মুলারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও কূটনীতিক এবং থিংক ট্যাংকের গবেষকসহ প্রায় ২০০ জন অনুষ্ঠানে অংশ নেন। ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি লি সোং অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি বলেন, ‘জাতিসংঘে চীনের বৈধ আসন পুনঃপ্রতিষ্ঠার পর গত ৫৫ বছরে ...
চীনের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখলেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা

চীনের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখলেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা

China, Cover Story
আফরিন মিম চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী পর্যটননগরী সানইয়াতে ছয় দিনব্যাপী আন্তর্জাতিক গণমাধ্যম ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ ও অঞ্চলের গণমাধ্যম প্রতিনিধি ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতারা অংশ নেন। সফরে তারা শহরটির প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন অবকাঠামো এবং দ্রুত বিকাশমান অর্থনীতির বিভিন্ন দিক ঘুরে দেখেন। ১ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত ‘গো চায়না ইন সানইয়া’ শীর্ষক এ কর্মসূচি ছিল ‘হোয়াই চায়না: ডিসকভারিং সানইয়া’ আন্তর্জাতিক যোগাযোগ উদ্যোগের অংশ। এর উদ্দেশ্য ছিল বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের কাছে চীনের সাংস্কৃতিক বৈচিত্র্য, আধুনিক উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যটনের সম্ভাবনা তুলে ধরা। সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের দিকনির্দেশনায় এবং সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহায়তা করে সানইয়া পৌর সা...
ঘানায় সিএমজি’র সংলাপ: চীন-আফ্রিকা উন্নয়ন সহযোগিতার প্রশংসা

ঘানায় সিএমজি’র সংলাপ: চীন-আফ্রিকা উন্নয়ন সহযোগিতার প্রশংসা

China
উন্নয়নশীল দেশের জন্য চীনের উন্নয়ন ও শাসনব্যবস্থার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন ঘানার রাজনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষাবিদরা। তাদের মতে, প্রতিটি দেশের নিজস্ব অবস্থা ও সংস্কৃতি অনুযায়ী উন্নয়নের পথ তৈরি করা উচিত। শুক্রবার ঘানার রাজধানী আক্রায় ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেন ১৫০ জনের বেশি রাজনৈতিক, গণমাধ্যম ও শিক্ষাঙ্গনের প্রতিনিধি অংশ নেন। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং ঘানায় নিযুক্ত চীনা দূতাবাস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ঘানার সোশ্যালিস্ট মুভমেন্টের সাধারণ সম্পাদক কোয়েসি প্র্যাট জুনিয়র বলেন, ‘চীন সব সময় আফ্রিকার মানুষের জন্য অনুপ্রেরণা ও উদাহরণ হয়ে আছে।’ ঘানা বিশ্ববিদ্যালয়ের চীনা শিক্ষার্থী সমিতির সভাপতি ফোইয়ার এডুফুল বলেন, ‘আধুনিকায়ন মানেই পশ্চিমা দেশগুলোর অনুসরণ নয়। প্রতিটি দেশের নিজের পরিচয়, লক্ষ্য ও প্রয়োজন ব...