তসলিমা নাসরিনের স্ট্যাটাস : ধর্মের অপর নাম মনুষ্যত্ব হয়নি
তসলিমা নাসরিনের স্ট্যাটাস : ধর্মের অপর নাম মনুষ্যত্ব হয়নি। ২৭ বছর আগে লজ্জা লিখেছিলাম। উৎসর্গ করেছিলাম ভারতীয় উপমহাদেশের মানুষকে। লিখেছিলাম 'ধর্মের অপর নাম আজ থেকে মনুষ্যত্ব হোক'। না, ২৭ বছরে ধর্মের অপর নাম মনুষ্যত্ব হয়নি। ধর্ম ধর্মই রয়ে গেছে, যে ধর্ম বিবর্তিত হয়ে এবং না- হয়ে আজ অনেকটাই মনুষ্যত্বহীন।
দিল্লিতে গত দুদিন যে দাঙ্গা হলো,মানুষ মরলো, তা শুধু পাথরের আঘাতে নয় কিন্তু; বন্দুকের গুলিতে, ছুরির কোপেও। মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। দোকানপাটে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানুষও আগুনে পুড়ে মরেছে। এরা গরিব। এদের একটিই পরিচয় , এরা গরিব। এদের নুন আনতে পান্তা ফুরোয়। টুপি বা গেরুয়া পরা না থাকলে দাঙ্গাবাজদের দেখে বোঝার কোনও উপায় নেই কে হিন্দু কে মুসলমান। ওসব যদি পরা না থাকে তাহলে নাম না শুনলে বা কাপড় খুলে যৌনাঙ্গ না দেখলে কে বুঝবে কে কী। কারণ, দেখতে তো তারা এক। ত্বকের রঙ ,নাক চোখ মুখের গড়ন...













