প্রতিদিন বেশি চিনি খান? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ!
Saturday, July 4

প্রতিদিন বেশি চিনি খান? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ!

আপনি দিনে কত চামচ চিনি খান? তা কি কখনও হিসেব করে দেখেছেন! আসলে আমরা কেউই ভেবে দেখিনা যে সারাদিনে আমরা কত চামচ বেশি চিনি খাই। বেশি চিনি খাওয়ার ফলে হতে পারে নানান রকম সমস্যা। সম্প্রতি ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এর রিপোর্ট অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ২২ চামচ করে চিনি খাচ্ছে বিশ্ববাসী। ফলে বড়সড় বিপদের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি আমরা। কী কী ক্ষতি হতে পারে অতিরিক্ত চিনি খাওয়ার ফলে, দেখে নিন…

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ (WHO) জানাচ্ছে, প্রতিদিন ২৫ গ্রামের (৬ চামচ) বেশি চিনি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর! এর চেয়ে বেশি চিনি খেলে আমাদের শরীরে বাসা বাঁধতে পারে স্থুলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো অসংক্রামক রোগ ব্যাধি। এছাড়াও অকালে দাঁতের ক্ষয়, উদ্বেগ, অবসাদের মতো সমস্যাও বেড়ে যেতে পারে অত্যাধিক মাত্রায় চিনি খাওয়ার ফলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ (WHO) জানাচ্ছে, প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে প্রতিদিন সর্বাধিক ৩৭.৫ গ্রাম (৯ চামচ) আর মহিলাদের ক্ষেত্রে প্রতিদিন সর্বাধিক ২৫ গ্রামের (৬ চামচ) চিনি খাওয়া যায়।

অতিরিক্ত মাত্রায় চিনি খাওয়ার ফলে বাড়তে পাড়ে ব্লাড প্রেসার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! অতিরিক্ত চিনি খাওয়ার ফলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় যার ফলে বাড়তে পারে রক্তচাপ। পরবর্তীকালে এর থেকে বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকিও।

এছাড়াও আমরা সবাই জানি অতিরিক্ত চিনি খাওয়ার ফলে বেড়ে যায় সুগার। হৃদপিন্ডে চিনির পরিমাণ বেড়ে গেলে নানা রকম কার্ডিওভাসকুলার ডিজিজ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx