নতুন ঝিলিক
‘আসিফ ভাই আমার পছন্দের শিল্পীদের একজন। স্বপ্ন ছিল কখনো সুযোগ পেলে তাঁর সঙ্গে গাইব। স্বপ্নটি পূরণ হওয়ায় ভালো লাগছে। হঠাৎ করেই গানটি করার সুযোগ পাই। রেকর্ডিংয়ের কয়েক দিন আগে আমাকে গানটি সম্পর্কে বলা হয়। আসিফ ভাই ইদানীং নতুনদের সঙ্গে অনেক গান করছেন। তারই ধারাবাহিকতায় এই গান। ঈদে শ্রোতাদের শোনার সুযোগ দিতেই তড়িঘড়ি করে লিরিকাল ভিডিও প্রকাশ করা হয়েছে। কিছুদিন পরই অফিশিয়াল ভিডিওর কাজ শুরু হবে’—‘হালকা হালকা বৃষ্টি’ প্রসঙ্গে বলছিলেন ঝিলিক । গানটির কথা লিখেছেন আবুল হোসেন, সুর করেছেন মোহাম্মদ মিলন। সংগীতায়োজন এমএমপি রনি।
ঈদে প্রকাশিত ঝিলিকের আরেকটি গান ‘কিছুটা কুয়াশা’। এটিও এসেছে লিরিকাল ভিডিওতে। প্রকাশ করেছে সংগীতা। জামাল হোসেনের কথায় সুর-সংগীত করেছেন মুহিন। দুটি গানের জন্যই শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন গায়িকা, ‘ঈদে গান প্রকাশিত হলে অন্য সময়ের চেয়ে একটু বেশি ভালো লাগা কাজ করে।...













