‘একটি দুর্ঘটনার অপেক্ষায় আছে কর্তৃপক্ষ’ - Mati News
Sunday, September 13

‘একটি দুর্ঘটনার অপেক্ষায় আছে কর্তৃপক্ষ’

ফুটওভারগাজীপুরের টঙ্গীর স্টেশন রোডের একটি ফুটওভার ব্রিজের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কারণ ব্রিজটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়বে। ওই ব্রিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অতিদ্রুত সংস্কারের আহ্বান জানাচ্ছেন সবাই।

ছবিতে দেখা যাচ্ছে, ব্রিজটির মাঝখান বরাবর থাকা মূল দুটি পিলার বাঁকা হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারে।

তবে এই পিলার গুলো কিভাবে কবে থেকে বাঁকা হয়েছে তা জানা যায়নি।

শুক্রবার সিমিট রায় অন্তর নামে একজন ছবিটি ফেসবুকে শেয়ার করে তাকে লিখেছেন, ‘একটি দূর্ঘটনার অপেক্ষায় আছে কর্তৃপক্ষ। স্থান: স্টেশন রোড, টঙ্গী, গাজীপুর।’

সেই ছবির নিচে এজাজুল হক বিজু নামে একজন লিখেছেন, ‘আপনে শেয়ার দিছেন কর্তপক্ষের কোনো মাথাব্যথা নেই, যদি ব্যরিষ্টার সাব শেয়ার দেয় ঠিকই আলোচনায় আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *