ফল কম খাওয়ায় অকাল মৃত্যু হচ্ছে বাংলাদেশিদের : গবেষণা
ফল ও সবজি কম খাওয়াসহ বাজে খাদ্যাভ্যাসের কারণে প্রতি এক লাখ মানুষের মধ্যে ৩০০ জনের বেশি মারা যাচ্ছে বাংলাদেশে। আর বিশ্বে মৃত্যু হচ্ছে প্রতি পাঁচ জনের একজনের। বিখ্যাত স্বাস্থ্য বিষয়ক জার্নাল দি ল্যানসেটের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
পৃথিবীতে মানুষ একদিকে ক্ষতিকর খাবার বেশি গ্রহণ করছে, অন্যদিকে যা স্বাস্থ্যকর, তা কম খাচ্ছে৷ মাত্রাতিরিক্ত মাংস, লবণ ও চিনি গ্রহণ, পর্যাপ্ত ফল ও সবজি না খাওয়ায় মৃত্যুর সংখ্যা ধুমপানে মৃত্যুকেও ছাড়িয়ে গেছে। বছরে প্রাণ হারাচ্ছে ১.১০ কোটি মানুষ।
গবেষণার তথ্য
মানুষ প্রয়োজনীয় খাবার কম খেলেও অপ্রয়োজনীয় খাবার খাচ্ছে বেশি৷ যেমন মিষ্টি জাতীয় পানীয় সহনীয় মাত্রার চেয়েও গড়ে ১০ গুণ বেশি পান করছে। নিরাপদ মাত্রার চেয়ে প্রতিদিন গড়ে ৮৬ ভাগ লবণ বেশি খাচ্ছে৷ স্বাভাবিকের চেয়ে লাল মাংস খাওয়া হচ্ছে ১৮ ভাগ বেশি। অন্যদিকে শস্য দানা, ফল, বাদাম, বীজ জাতীয় স্বাস্থ্যকর খাবার নেই বেশির...













