দুবাইয়ে বিশ্বের প্রথম কোরআন পার্ক - Mati News
Monday, June 15

দুবাইয়ে বিশ্বের প্রথম কোরআন পার্ক

দুবাইয়ে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে উদ্বোধন করা হলো ‘কোরআনিক পার্ক’ নামে একটি নতুন পার্ক। কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে এটি বিশ্বের প্রথম কোরআনিক পার্ক।

জানা গেছে, দেশটির আল-খাওয়ানিজ অঞ্চলে ৬০ হেক্টরজুড়ে এই পার্কটি নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে ঐশীগ্রন্থ কোরআন সম্পর্কে আরও বেশি ধারণা পাবেন দর্শনার্থীরা।

দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, উদ্বোধনের পর এ পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়। পার্কটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় দর্শনার্থীরা আরও ভালোভাবে জানতে পারবে।

এর আগে দুবাই কর্তৃপক্ষ এক অফিসিয়াল বার্তায় জানিয়েছিল, ২৯ মার্চ কোরআনিক পার্কটি চালু করা হবে। এ পার্কের অন্যতম বৈশিষ্ট্য হল কোরআনের বিভিন্ন অলৌকিক ঘটনাবলির আলোকে বিভিন্ন কর্নার ও বাগানের মাধ্যমে সাজানো হয়েছে পার্কটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx