ক্রিস্টাল মেকআপ করবেন কী ভাবে?
ছোট কয়েকটি পাথরকুচি বা গ্লিটারিং স্টার... সাজের জগতে চমক ধরে রাখতে এদের জুড়ি মেলা ভার! অনেক মেকআপেই কোয়ার্টজ়, রোজ় কোয়ার্টজ় ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন ধরনের ক্রিস্টাল ব্যবহার করে কত ধরনের আই মেকআপ করা যায়, সেটাই এ বার জানার পালা...
বিন্দুতেই সিন্ধু: সোনালি, রুপোলি বা গোলাপি রংয়ের ছোট ছোট অনেক ক্রিস্টাল নিয়ে নিন। চোখের উপরে ও নীচ বরাবর আই লাইনার না লাগিয়ে এই ক্রিস্টাল লাগিয়ে ফেলুন। তবে সঠিক ব্যবধানে।
তারকাখচিত: গ্লিটারিং স্টার, হার্টস কিনতে পেয়ে যাবেন বাজারে। চোখের মেকআপ সেরে নিয়ে উপরের আইলিডে অনেক তারা একসঙ্গে লাগিয়ে নিন। তবে এক জায়গায় যাতে তা জমে না থাকে, সে দিকে খেয়াল রাখুন।
স্ফটিক দ্যুতি: নীল, সবুজ, কমলা রঙের ক্রিস্টাল শেডের আইশ্যাডো পাওয়া যায়। চোখের উপরে আইশ্যাডো লাগানোর মতোই লাগিয়ে নিতে পারেন এই ক্রিস্টাল শেড। তবে এই শেড খুব ভারী হয় তাই ক্রিস্টাল শে...














