ভিকির সাবেক প্রেমিকা হারলিন শেঠির আগুনঝরা ‘ফার্স্ট ক্লাস’ নাচ
‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ তারকা ভিকি কুশলের সাবেক প্রেমিকা, ছোটপর্দার অভিনেত্রী হারলিন শেঠির নাচের ভিডিও নেট-দুনিয়ায় আগুন ছড়িয়েছে। বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অভিনীত আসন্ন ‘কলঙ্ক’ ছবির ‘ফার্স্ট ক্লাস’ গানে পা মিলিয়েছেন তিনি।
নৃত্যশিল্পী মেলভিন লুইসের সঙ্গে নেচেছেন হারলিন শেঠি। ভিডিওতে বরুণ ধাওয়ানকেও নাচতে দেখা গেছে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার দিয়েছেন অভিনেত্রী হারলিন শেঠি।
‘কলঙ্ক’ সিনেমায় বরুণ-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা, আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত।
‘ফার্স্ট ক্লাস’ গানটি অমিতাভ ভট্টাচার্যের কথায় সুর দিয়েছেন প্রীতম। কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও নীতি মোহন। কিছুদিন আগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শোতে এই গানে মঞ্চ পারফর্ম করেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
‘ফার্স্ট ক্লাস’ গানে বরুণের চরিত্রকে হাইলাইট করা হয়েছে। বরুণ ও কিয়ারার (এই গা...









