আশ্রয়প্রার্থীদের নিয়তি যৌন নিপীড়ন
লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি বা ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার পথে শুধু অভিবাসনপ্রত্যাশী নারীরাই নয়, শিশু, এমনকি পুরুষরাও যৌন নিপীড়নের শিকার হয়েছে। মানবপাচারকারীরা নিজেরাই শুধু ওই অপকর্ম করেনি, অনেক সময় অভিবাসনপ্রত্যাশী পুরুষদের, এমনকি পরিবারের সদস্যদের দিয়ে অভিবাসনপ্রত্যাশী নারীদের ধর্ষণ করিয়েছে। আবার অনেক ক্ষেত্রে নারীদেরও বাধ্য করা হয়েছে পুরুষদের ওপর যৌন নিপীড়ন চালাতে। অভিবাসনপ্রত্যাশীদের মানসিকভাবে ভেঙে দিতে এসব করানো হতো প্রকাশ্যে এবং কখনো কখনো সেগুলোর ভিডিও চিত্রও ধারণ করা হতো।
বাংলাদেশ ও মিয়ানমার থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সাগরপথে মানবপাচারের ভয়ংকর রূপ উন্মোচন হওয়ার পর মধ্য ভূমধ্যসাগরপথে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ওপর পাচারকারীদের এমন নির্যাতনের তথ্য প্রকাশিত হয়েছে। গত শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও জেনেভাভিত্তিক বেসরকারি সংস্থা উইমেন্স রিফিউ...













