ঘাম না ঝরিয়ে মেদ ঝরাতে চান? ১০ দিন এই পানীয়টি খেয়ে দেখুন
অফিসে সারাদিন বসে বসে কাজ, বেশির ভাগ দিন বাইরের মশলাদার খাওয়া-দাওয়া, দৈনন্দিন কাজের চাপ আর চূড়ান্ত ব্যস্ততায় জীবনযাত্রায় নিয়মিত নানা অনিয়ম হয়েই চলেছে। আর এই অনিয়মের ফলে বেড়েই চলেছে শরীরের স্তুলতা। চিকিত্সকদের মতে, স্তুলতা বা বাড়তি মেদ থেকে শরীরে একাধিক রোগ বাসা বাঁধতে শুরু করে। ব্যস্ততার চাপে শরীরচর্চারও সময় নেই। জিমে গিয়ে মেদ ঝরানোরও তাই উপায় নেই। তাহলে কী করবেন? উপায় আছে। জিমে না গিয়ে, ঘাম না ঝরিয়েও মেদ ঝরিয়ে ফেলতে পারেন অনায়াসে। একেবারে ঘরোয়া, সাধারণ উপাদান দিয়েই এমন এক পানীয় তৈরি করা যায়, যা খেলে মাত্র ১০ দিনেই কমে যাবে আপনার পেটের মেদ। পানীয়টি তৈরি করতে লাগে মাত্র দু’টি উপাদান। আদা আর জিরা। এই দুই উপাদান হাতের কাছে থাকতে চিন্তা কিসের!
আদা যে শুধু রান্নারই স্বাদ বাড়ায় তা নয়, আদার একাধিক ঔষধি গুণ আমাদের শরীরের জন্যেও খুব উপকারী। নিয়মিত আদা খাওয়ার অভ্যাস একাধিক রোগ-জ্বালার থেকে দূ...










