মেয়েদের সঙ্গে ঘরের কাজে হাত লাগালে সেক্স লাইফ ভাল হবে
আপনার সঙ্গীনীর সঙ্গে যদি বাড়ির কাজে একটু বেশি সময় দেন, তাহলে আপনার সেক্স লাইফ অনেক বেশি ভাল হবে।
এমনটাই বলছেন, কানাডার আলবার্তা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই বিষয়ে প্রায় ১৩০০ দম্পতির উপরে গত ৫ বছর ধরে সমীক্ষা চালিয়েছেন তাঁরা। সুদূর কানাডার আলবার্তা বিশ্ববিদ্যালয়ের এই সমীক্ষার ফল প্রকাশ্যে আসার পর এই বিষয়ে নিজের মতামত দিয়েছেন এ দেশের বিশেষজ্ঞরাও।
কারণটা খুবই স্পষ্ট। কানাডা, আমেরিকা কিংবা ইউরোপের সংস্কৃতি, জীবযাপনের মান একেবারেই ভিন্ন। তাহলে সেই সমীক্ষার ফল কি আমাদের দেশের সঙ্গেও মানানসই? এই প্রশ্ন করা হলে, সীমা হিঙ্গুরানী, অমৃতা সাংভি শাহ এবং শ্যাম মিথিয়ার মতো সমাজতত্ববিদরাও মানছেন আলবার্তা বিশ্বিবদ্যালয়ের এই সমীক্ষার ফল।
তাঁদেরও বক্তব্য মূলত এটাই। যদিও ভারতের ক্ষেত্রে এমন ইঙ্গিত বেশি শহর এবং শহরতলিতেই। গ্রামের দিকে এমনটা মোটেই নয়। গ্রামের মহিলারা খুব একটা চান না যে, তাঁদের স্বামী তাঁদের ...













