abc, Author at Mati News - Page 341 of 436
Saturday, March 14

Author: abc

মশা দিয়েই মশা মারবে গুগল

মশা দিয়েই মশা মারবে গুগল

Cover Story, Tech news
মশা ছেড়েই মশার বংশ ধ্বংস করবে গুগলের মূল সংস্থা ‘অ্যালফাবেট’। নির্মূল করবে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আশঙ্কা। যুদ্ধে যেমন সুন্দরী গুপ্তচরদের ফাঁদে ফেলে বিপক্ষের সেনাবাহিনীর গোপন খবরাখবর নেওয়া, তেমনি চিকুনগুনিয়া ও ডেঙ্গুর বিষে ভরা ‘রাক্ষুসে’ স্ত্রী মশাদের টেনে আনা হবে গুগলের ‘পছন্দের’ পুরুষ মশাদের তাদের সামনে এগিয়ে দিয়ে। স্বাভাবিক মিলনের প্রলোভন দেখানো হবে। ‘রাক্ষুসে’ স্ত্রী মশাদের তো আর জানা নেই, যে পুরুষ মশাদের ভাল লেগেছে, যাদের সঙ্গে তাদের মিলন হয়েছে, সেই পুরুষ মশাদের শরীরে গুগলের বিজ্ঞানীরা ঢুকিয়ে দিয়েছেন ‘উলবাচিয়া’ প্রজাতির একটি ব্যাকটেরিয়া। যা স্ত্রী মশাদের বন্ধ্যা করে দেয়। ফলে, মিলনের পরেও স্ত্রী মশারা আর ডিম পাড়তে পারবে না। তাই মশার বংশ আর বাড়বে না। মশার বংশ ধ্বংস হতে বেশি সময়ও লাগবে না। ফলে, নির্মূল হবে কোনও এলাকায় ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো ‘এডিস ইজিপ্টাই’ প্রজাতির মশাবাহিত ভয়ঙ...
গ্রুপ চ্যাম্পিয়ন ঐশী সেরা ত্রিশে

গ্রুপ চ্যাম্পিয়ন ঐশী সেরা ত্রিশে

Cover Story, Entertainment
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বের ভোট শেষ। এবার জানা গেল সেরা ৩০ জন প্রতিযোগীর নাম। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এই সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেয়ে ঐশী। শুধু তা-ই নয়, গ্রুপ পর্বে নৈপুণ্য প্রদর্শন করে তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে এমনটাই জানা গেছে। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ অংশের অনুমোদিত আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীও প্রথম আলোকে তা নিশ্চিত করেছেন। ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরে সেরাদের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের ঐশী। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। গতকাল শুক্রবার রাতে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্য জানিয়ে দেয়। আয়োজ...
১৪  বছর পর অপি করিম

১৪ বছর পর অপি করিম

Cover Story, Entertainment
১৪ নভেম্বর কলকাতার ফোরাম মলের সামনে অপেক্ষা করছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপি করিম । উদ্দেশ্য রাতের খাবার খাওয়া আর খাওয়ার ফাঁকে ফাঁকে ডেব্রি অব ডিজায়ার–এর গল্প শোনা। গল্পের জন্য বেছে নেওয়া হলো দেশপ্রিয় পার্কের পাশেই নায়ক দেবের টলি টেলস রেস্টুরেন্ট। জানতে চাই, আপনি কি দেবের ভক্ত, না তাঁর রেস্তোরাঁর? চেনা হাসি দেন অপি। বললেন, ‘এই রেস্তোরাঁ সিনেমার উপাদান দিয়ে সাজানো। এমন পরিবেশে আমার সিনেমা নিয়ে গল্প করতে ভালো লাগবে মনে হয়।’ নিজে একজন স্থপতি বলেই কিনা যেখানে যান সবার আগে তাঁর নজর কাড়ে ইন্টেরিয়র। আমরা বসতে বসতে আলাপ শুরু করি। ততক্ষণে সঙ্গের আরেক বাংলাদেশি অভিনেতা মুস্তাফিজ শাহীন এবং ডেব্রি অব ডিজায়ার-এর বাংলাদেশের নির্বাহী প্রযোজক অম্লান বিশ্বাসও যোগ দিয়েছেন। মেন্যু হাতে তুলে নিলেন অপি করিম। কলকাতার গল্প খবরটা আগেই জানা হয়ে গিয়েছিল। ১৪ বছর পর নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অপি করিম। অবশ্য য...
কাজটাই আমাকে খাওয়ায়, ঘুম পাড়ায়: অর্চিতা স্পর্শিয়া

কাজটাই আমাকে খাওয়ায়, ঘুম পাড়ায়: অর্চিতা স্পর্শিয়া

Cover Story, Entertainment, Glamour
অনেক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চুপচাপ আছেন তরুণ মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া । তবে খোঁজ নিয়ে জানা গেছে, নীরব থাকার এই সময়ে তিনটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন তিনি। আগামী বছর সেগুলো আসবে দর্শকের সামনে। এ ছাড়া নাগরিক টিভির একটি নাচের রিয়েলিটি অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাঁকে। সব মিলিয়েই কথা বলেছেন অনেক দিন ধরেই আপনি চুপচাপ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নেই। কারণটা কী?  আমি নতুন করে নিজেকে সাজাতে চেয়েছি, গোছাতে চেয়েছি। বলতে পারেন, নিজেকে চলচ্চিত্রের জন্য গুছিয়ে নিচ্ছি। এ কারণে নিজেকে প্রস্তুত করছি। আসলে আমরা সারা দিন ফেসবুকসহ এটা-সেটার মধ্যে এত ডুবে থাকি যে আমাদের আসল কাজের কথাটা ভুলে যাই। আমি ফেসবুক বন্ধ করেছি। দরকার না হলে ফিরব না। এই ফাঁকে আমি তিনটি ছবিতে অভিনয় করেছি। আমাকে খুব সহজেই পাওয়া যাবে, এমনটাও আর হবে না। তিনটি চলচ্চিত্রে অভিনয় করলেন। কোনটা কী অবস্থায় আছে? বন্ধন ...
গান ছাড়া ভাবতেই পারি না: সালমা

গান ছাড়া ভাবতেই পারি না: সালমা

Cover Story, Entertainment
নতুন একটি লোক আঙ্গিকের গানে কণ্ঠ দিলেন সালমা । শিরোনাম ‘আপন মানুষ’। গানটির গীতিকার ও সুরকার জিয়াউদ্দিন আলম। সংগীত করেছেন ওয়াহিদ শাহিন। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়েছে। এ ছাড়া গত মাসে যুক্তরাজ্য থেকে একাধিক শো করে দেশে ফিরেছেন তিনি। হাত দিয়েছেন অডিও–ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান তৈরিতে। এসব বিষয় নিয়ে কথা বলেছেন এই ক্লোজআপ ওয়ান তারকা। নতুন লোকগানটি কেমন হলো? গানটির সুর ও সংগীত আমার পছন্দ হয়েছে। গানটি গেয়ে বেশ আরাম পেয়েছি। এ সপ্তাহেই ‘আমাকে ভুলিয়া বন্ধু’ শিরোনামে একই গীতিকার, সুরকারের আরেকটি লোকগানে কণ্ঠ দেব। আগামী জানুয়ারি মাসে ভিডিও আকারে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গান দুটি। বেশির ভাগ সময়ই লোকগান করেন। এই গানের মধ্যে নতুনত্ব কী আছে? অবশ্যই নতুনত্ব আছে। কারণ, এটি কোনো লোকগানের রিমিক্স না, একেবারেই মৌলিক গান। নতুন লেখা, নতুন সংগীত ও নতুন সুর করা। স্ট...
খুলনায় বাসায় ঢুকে মন্ত্রীর জামাতাকে গুলি

খুলনায় বাসায় ঢুকে মন্ত্রীর জামাতাকে গুলি

Cover Story
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের মেয়ে জামাই ও বাংলাদেশ ব্যাংকের ডিজিএম প্রভাস চন্দ্র দত্ত (৫৫) কে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। খুলনায় শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নগরীর বকশীপাড়ার বাসায় ঢুকে দুর্বত্তরা এ হামলা চালায়। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, প্রভাস চন্দ্র দত্ত শুক্রবার রাত ১০টার দিকে বাসায় ফেরেন। তিনি দরজা খুলে ভেতরে ঢোকার সঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা গুলির শব্দ শুনে বাসার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা প্রভাস চন্দ্রকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি অপারেশন কক্ষে ছিলেন। প্রতিবেশীরা জানান, এক বছর আগে প্রভাস চন্দ্রের স্ত্রী আত্মহত্যা করেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে। তারা কেউ বাড়িতে ছিলেন না। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতা...
নিজের নাম থেকে ‘খান’ পদবী বাদ দিলেন মালাইকা

নিজের নাম থেকে ‘খান’ পদবী বাদ দিলেন মালাইকা

Entertainment
২০১৬ সাল থেকে বলিউড অভিনেতা আরবাজ খান ও মালাইকা আরোরা আলাদাভাবে থাকতে শুরু করেন। এরপর ২০১৭ সালের মে মাসে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এতোদিন সংবাদ মাধ্যমের তেমন কোনো খবরে না এলেও ২০১৮ সালের শেষ দিকে এসে আবারও আলোচনায় আসেন মালাইকা। তা হলো অর্জুন কাপুরের সঙ্গে তার বিয়ের খবর। শিগগিরই নাকি তারা সাত পাকে বাঁধা পড়ছেন। তবে যাদের নিয়ে ‘গুঞ্জন’, সেই অর্জুন-মালাইকা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। এরইমধ্যে সে গুঞ্জনে আরেকটু রসদ যোগালেন মালাইকা। তা হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ‘খান’ পদবী বাদ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, কয়েকদিন ধরেই ‘এএম’ (অর্জুন-মালাইকা) লেখা লকেট পরেও ঘুরছেন প্রকাশ্যেই। অর্জুন-মালাইকার সম্পর্কের বিষয়টি বেশ কিছুদিন ধরেই বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিছুদিন আগে ‘কফি উইথ করণ’-এ গিয়ে তিনি যে সিঙ্গেল নন, এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন...
তালেবানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পদক্ষেপ চায় হাজারা জনগোষ্ঠী

তালেবানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পদক্ষেপ চায় হাজারা জনগোষ্ঠী

Default
আফগানিস্তানের হাজারা জনগোষ্ঠীর সদস্যদের ওপর তালেবান জঙ্গিদের চালানো নির্যাতনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হস্তক্ষেপ চায় দেশটিতে আশ্রিত হাজারা সম্প্রদায়ের সদস্যরা। দাবি আদায়ে কর্মসূচি পালন করেছে শুক্রবার (৩০ নভেম্বর) তারা কর্মসূচি পালন করেছেন অস্ট্রেলিয়ার সংসদ ভবনের সামনে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শিয়া মুসলমান হাজারা জনগোষ্ঠীর সদস্যদের ওপর সুনির্দিষ্টভাবে হত্যা, নির্যাতন চালিয়ে আসছে আফগান তালেবান। দেশটির মালিস্তান ও জাঘোরির মতো জেলায় তাদের সহিংসতায় দিন দিন বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা। অস্ট্রেলিয়াতে হাজারাদের কর্মসূচি হাজারা জনগোষ্ঠীর সদস্যরা পূর্ব এশীয়দের মতো দেখতে। তারা শিয়া ধর্ম পালন করে এবং ফারসিতে কথা বলে। নারীদের শিক্ষার অধিকার ও তাদের প্রকাশ্যে চলাচলের অধিকার স্বীকার করার মতো প্রগতিশীল মূল্যবোধ লালন করে। আফগান তালেবান সুন্নিদের সংগঠন হওয়ায় হাজারারা অব্যাহতভাবে তাদ...
‘লাভ জিহাদ’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সারা

‘লাভ জিহাদ’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সারা

Cover Story, Entertainment
আর মাত্র এক সপ্তাহ পরেই ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে সাইফ আলী খান ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খানের। চলতি বছরের শেষ মাসটি সাইফ-অমৃতার জন্য খুব আনন্দের। তাঁদের বড় মেয়ে দুটো ছবি দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখছেন। সারার অপর ছবি ‘সিম্বা’। ২০১৩ সালে হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ মন্দির ও তার আশপাশের বিশাল এলাকাজুড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নিয়েই তৈরি হয়েছে ‘কেদারনাথ’ চলচ্চিত্রটি। এরই মধ্যে মুক্তি পেয়েছে এ ছবির ট্রেইলার। ভারতের একজন বিজেপি নেতার দাবি, ‘কেদারনাথ’ হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে ও ‘লাভ জিহাদ’ প্রচার করছে। তাই ছবিটির মুক্তি নিষিদ্ধের দাবি জানিয়েছেন তিনি। কোনো মুসলিম পুরুষ যখন অমুসলিম নারীকে প্রেমের ফাঁদে ফেলে ইসলাম ধর্মে দীক্ষিত করার লক্ষ্য স্থির করেন, সেই টার্মটিকে সংক্ষেপে লাভ জিহাদ বলছেন অনেকে। ওই বিজেপি নেতার অভিযোগ, পরিচালক অভিষেক কাপুর ‘...
উষ্ণায়নে আপনার হার্ট, কিডনির অসুখ বাড়ছে, বলছে গবেষণা

উষ্ণায়নে আপনার হার্ট, কিডনির অসুখ বাড়ছে, বলছে গবেষণা

Health and Lifestyle
উষ্ণায়নের দৌলতে জলবায়ু পরিবর্তনের জোর ধাক্কা লাগছে আমাদের হৃদয়ে! আমাদের শরীরের নিম্নাংশেও! বিপদঘণ্টা বাজিয়ে দিচ্ছে হার্ট, কিডনিতে। অস্বাভাবিক ভাবে দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলে উত্তরোত্তর চাপ বাড়ছে আমাদের হৃদযন্ত্রে (হার্ট)। বিগড়ে যাচ্ছে আমাদের দু’টি কি়ডনিও। যা মৃত্যু বা পঙ্গুত্বকে আরও এগিয়ে আনছে। ভারতের মতো দেশে তা শ্রমিক, কর্মচারীদের কাজ করার শক্তি কমিয়ে দিচ্ছে। চিকিৎসা-সংক্রান্ত আন্তর্জাতিক জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর হালের সংখ্যায় প্রকাশিত একটি কাউন্টডাউন রিপোর্ট এই তথ্য দিয়েছে। ওই রিপোর্ট বলছে, দ্রুত অস্বাভাবিক ভাবে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর ‘জ্বর’ (তাপমাত্রা) বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তার জেরে বাড়ছে তীব্র তাপপ্রবাহের ঘটনা। আর সেই তাপপ্রবাহের প্রাবল্যও। সেই তীব্র তাপপ্রবাহের জন্য বিভিন্ন রোগ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক ভাবে বাড়ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২৭টি শিক্ষা প্রতিষ্...
রূপচর্চার এই পাঁচ ভুলই আপনার ত্বকের ক্ষতি করছে না তো?

রূপচর্চার এই পাঁচ ভুলই আপনার ত্বকের ক্ষতি করছে না তো?

Cover Story, Health and Lifestyle
রূপচর্চা নিয়ে একেবারেই কিছু ভাবেন না এমন মানুষের সংখ্যা কম। সাজগোজের সময় পছন্দের নানা প্রসাধনও ব্যবহার করেন অনেকেই। তবে ত্বক পরিচর্যায় ও মেক আপের ক্ষেত্রে এমন কিছু ভুল আমরা প্রায়শই করে বসি, যার খেশারত দেয় আমাদের ত্বক। অ্যালার্জি থেকে শুরু করে ত্বকে র‌্যাশ এ সব অনেক সমস্যার কারণই কিন্তু মেক আপের ভুল। আপনিও কি এই সব ভুলের কারণে অজান্তেই প্রতি দিন নিজের ত্বককে ঠেলে দিচ্ছেন ক্ষতির দিকে? ত্বকের সমস্যা কমানো থেকে শুরু করে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে আজই বদলে ফেলুন এই স্বভাবগুলো। দেখে নিন প্রসাধন ব্যবহারের ক্ষেত্রে কী কী ভুল প্রায়ই করে থাকি আমরা। মেক আপ রিমুভ: অধিকাংশ মানুষই বাড়ি ফেরার পর ক্লান্তির দোহাই দিয়ে মেক আপ না তুলেই ঘুমিয়ে পড়েন। কেউ কেউ আবার ভুলেই যান মেক আপ তোলার কথা। প্রসাধনী দ্রব্যের প্রায় সবই নানা রাসায়নিক পদার্থের সংমিশ্রণে তৈরি। মেক আপ না তুললে আপনার ত্বকের ভিতর সারা রাত ধর...
আত্মহত্যা করেছেন অভিনেত্রী রিয়া মিককা

আত্মহত্যা করেছেন অভিনেত্রী রিয়া মিককা

Entertainment
তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিয়া মিককা আত্মহত্যা করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার ২৬ বছর বয়সী এ অভিনেত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের চেন্নাইয়ে রিয়া মিককার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়। রিয়া মিককা গত চার মাস ধরে ওই বাসায় থাকতেন। তার ভাই প্রকাশের সঙ্গে থাকতেন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য রিয়ার ভাইকে পুলিশ আটক করেছে। আত্মহত্যা করেছেন অভিনেত্রী তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিয়া মিককা। ছবি: ইন্ডিয়া টুডে তিনি পুলিশকে জানান, রাতে বাড়িতে পৌঁছলে তার বোনকে খুব ক্লান্ত দেখতে পান। কিন্তু বুঝতে পারেননি তার বোন চরম পদক্ষেপ নেবেন। জানা যায়, খাবারের জন্য রিয়াকে ডাকতে যান তার বন্ধু দিনেশ। কিন্তু তার রুমে গিয়েই দেখতে পান রিয়ার লাশ। এ ঘটনায় তদন্ত করছে চেন্নাই পুলিশ। রিয়ার আত্মহত্যার কারণ খুঁজতে তার ফোনসহ ব্যক...
চট্টগ্রামে আগুনে পুড়ল সিনেমা হল ও সুতার গুদাম

চট্টগ্রামে আগুনে পুড়ল সিনেমা হল ও সুতার গুদাম

Cover Story
চট্টগ্রামে একটি সুতার গুদাম এবং সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার চট্টগ্রাম নগরীর চাক্তাই চামড়ার গুদাম এলাকায় পূরবী বিজয় এন্ড ব্রাদার্স গুদাম ও পূরবী সিনেমা হলে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের সূত্রাপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৭টি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন সমকালকে বলেন, বিকাল পৌনে ৪টার দিকে পূরবী সিনেমা হল সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, নন্দনকানন, লামা বাজার, বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১৭টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। বিজয় এন্ড ব্রাদার্...
বাংলার আকাশে মার্কিন বায়ুসেনা, সীমান্ত মাত্র ১৫ মিনিট

বাংলার আকাশে মার্কিন বায়ুসেনা, সীমান্ত মাত্র ১৫ মিনিট

Default
আকাশপথে দূরত্বটা কমবেশি ১৫ থেকে ১৮ মিনিটের। চিন সীমান্ত থেকে ঠিক এই দূরত্বেই যৌথ সামরিক মহড়া শুরু করছে ভারত ও আমেরিকার বায়ুসেনা। পশ্চিমবঙ্গের আকাশে টানা ১২ দিন ধরে ভারতীয় ও মার্কিন বিমানবাহিনীর দাপট নিঃসন্দেহে রক্তচাপ বাড়াতে চলেছে চিনের। পানাগড় এবং কলাইকুন্ডা বিমানঘাঁটির দিকে তাই এখন তীক্ষ্ণ নজর বেজিংয়ের। ৩ ডিসেম্বর শুরু হচ্ছে ভারত এবং আমেরিকার বায়ুসেনার যৌথ মহড়া ‘কোপ ইন্ডিয়া ২০১৯’। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। মহড়ার জন্য যে দু’টি বিমানঘাঁটিকে বেছে নেওয়া হয়েছে, তাতে এই মহড়ার তাৎপর্যই বদলে গিয়েছে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা এবং পশ্চিম বর্ধমানের পানাগড়— এই দুই বায়ুসেনা ঘাঁটিতে নামছে মার্কিনএয়ার ফোর্স। দুই বায়ুসেনার মধ্যে সহযোগিতা ও সংযোগ বৃদ্ধি, পরস্পরের কাছ থেকে গুরুত্বপূর্ণ সামরিক কৌশল শেখা এবং বাহিনীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই মহড়া। অর্...
প্যান্টের পিছনের পকেটে মানিব্যাগ রাখেন? কী ক্ষতি করছেন জানেন?

প্যান্টের পিছনের পকেটে মানিব্যাগ রাখেন? কী ক্ষতি করছেন জানেন?

Cover Story, Health and Lifestyle
জিনিসপত্র কিনতে গেলেই জিন্‌স বা ট্রাউজারের পিছনের পকেট থেকে সহজেই বেরিয়ে এল কালো মোটা মানিব্যাগ। দরদাম কেনাকাটা মিটিয়ে আবার ব্যাগ চালান হয়ে গেল প্যান্টের পিছনের পকেটে। এ দৃশ্য অচেনা নয়। দীর্ঘ ক্ষণ একটানা প্যান্টের পিছনের পকেটে মানিব্যাগ রাখেন অধিকাংশ পুরুষ। কোনও কোনও মেয়েও পশ্চিমী পোশাকের সঙ্গে ব্যাকপকেটে মানিব্যাগ রাখেন। রোজনামচায় এমন ঘটনা আপাত ভাবে শারীরিক কোনও কোনও ক্ষতি করে না। কিন্তু এই অভ্যাস আসলে কোন ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে জানলে আজ থেকেই সাবধান হবেন আপনিও! দিনের পর দিন এই ভাবে ব্যাগ রাখাকেই কোমরে ব্যথা, হাড়ের সমস্যা ও স্নায়ুরোগের অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা। হাড় ও স্নায়ুর অসুখ নিয়ে দীর্ঘ দিন গবেষণা চালানো দেশ-বিদেশের নানা সংস্থাই এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আমেরিকান ইনস্টিটিউট অব হেল্‌থ সায়েন্সের গবেষকরাও ছেলেদের নানা হাড়ের সমস্যা এবং পায়ে বা কোমরে বাতের বেদনার জ...