টিনএজার টিপস : মনমাতাল সাঁঝসকাল…পারফিউমের গন্ধে!
তোমাদের এইটাই আজ বলব, যে কীভাবে অনেকক্ষণ তোমার দেহে রয়ে যাবে সুগন্ধি।
মনটা হয়তো একটু খারাপ। যদি পারফিউম ভালবাসো, তবে... ওয়েট! পারফিউম লাগিয়ে ফেলো। মন খারাপ থাকলে পারফিউমের মন মাতানো গন্ধ এক ঝটকাতেই তোমাকে ফিরিয়ে আনতে পারে তরতাজা মুডে। এখন হেমন্ত। সামনেই শীত। মানে বিকেলটা তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়া। সন্ধে নামে শহরজুড়ে। ঠিক এইসময় যদি তোমাকে কোনওভাবে মন খারাপের ভূতটা চেপে ধরে, পছন্দের জুঁই কিংবা বাহারি গন্ধের নকশায় মুড়ে ফেলো তোমার শরীরকে। পারফিউম মাখতে যারা ভালবাসো, তাদের অভিযোগ একটাই। পারফিউমের বেমালুম গায়েব হয়ে যাওয়া। সত্যিই তো দামি শৌখিন কাচের শিশির ওই সুগন্ধি তো ব্যাগে এখান-সেখান নিয়ে যাওয়া ভা-রি মুশকিল হয়ে থাকে। তাহলে সমস্যাটার সমাধান?... এত্তো ভণিতা করে তোমাদের এইটাই আজ বলব, যে কীভাবে অনেকক্ষণ তোমার দেহে রয়ে যাবে সেই সুগন্ধি। প্রথমেই দেখে নাও, পারফিউমকে লং-লাস্টিং করতে গেলে কোথায় ক...













