ঘুম তাড়াতে গাঁজা খান এই প্রেসিডেন্ট !
মাদকের বিরুদ্ধে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের যুদ্ধে নিহত হয়েছে হাজারো সন্দেহভাজন মাদক ব্যবসায়ী। সেই দুতার্তেই সম্প্রতি জানালেন, ঘুম তাড়ানোর জন্য তিনি গাঁজা সেবন করে থাকেন। পরে অবশ্য এ মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, ওটা রসিকতা।
প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ২০১৬ সালে ক্ষমতা গ্রহণ করেন। এরপর থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তাঁর এ ঘোষণা থেকে হাজারো সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও আসক্ত ব্যক্তি নিহত হয়েছেন। এর জন্য দেশে ও বিদেশে তিনি সমালোচনার মুখে পড়েন।
গত মাসে সিঙ্গাপুরের আসিয়ান সম্মেলন অংশ নেন দুতার্তে। সেখানে একের পর একের বৈঠকে অংশ নিতে হয় রদ্রিগো দুতার্তেকে। ঘুমানোর জন্য কয়েকটি বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা বর্ণনা করে গত সোমবার ফিলিপাইনে এক অনুষ্ঠানে দুতার্তে বলেন, ‘আমি জেগে থাকার জন্য গাঁজা টানি। দুতার্তে বলেন, সম্মেলন যতই শেষের দিকে যাচ্ছিল, ততই ঘ...














