আজকের রাশিফল : কেমন যাবে বুধবার?
রাশিফল এর মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) কর্মস্থানে আপনি সহকর্মীর হিংসার জন্য বিপদে পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভাল নয়। চিকিৎসার জন্য অর্থ খরচ হতে পারে। ভাল কাজ করে মনে উৎফুল্লতা হতে পারে। আজ মায়ের থেকে বিশেষ কোনো সাহায্য পেতে পারেন। ঘরে বাইরে দায়িত্বের চাপে মানসিক ক্লেশ হতে পারে। কোনো দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। গুরু সেবা করুন ভাল ফল পাবেন। পায়ের যন্ত্রণা বাড়তে পারে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) পেটের কোনো সমস্যা বাড়তে পারে। পরের উপকার করে সম্মান প্রাপ্তির যোগ। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের থেকে সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। বায়ু পথে ভ্রমণে বাধা আসতে পারে। বাড়িতে অতিথি সমাবেস আজ আপনার গুরুদেব বা ঈশ্বররে প্রতি মন থাকলেই ভাল। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না ঝঞ্ঝাট হতে পারে। বিচক্ষণ ব...














