abc, Author at Mati News - Page 359 of 436
Friday, March 13

Author: abc

জয়া চৌধুরীর ‘ঢাকা টু আমেরিকা’

জয়া চৌধুরীর ‘ঢাকা টু আমেরিকা’

Entertainment
বর্তমান সময়ে আলোচনায় আসছে মিউজিক ভিডিওগুলো। আজ বাজনা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে সত্য ঘটনা অবলম্বনে ‘ঢাকা টু আমেরিকা’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্ম। এতে অভিনয় করেছেন নায়িকা জয়া চৌধুরী। শাহ ফিরোজের পরিচালনায় গানের কথা লিখেছেন ফিরোজ প্লাবন। এতে কণ্ঠ দিয়েছেন বিপাশা। গীতিকার ফিরোজ প্লাবন বলেন, ‘আমাদের পরিচিত একজন শিল্পীর জীবনের ঘটনা থেকেই আমি গানের কথা লিখেছি। কার জীবনের গল্প সেটা বলতে চাই না। আর জয়ার অভিনয় যদি বলতে চাই তাহলে বলব তিনি তো এমনিতেই ভালো অভিনয় করেন। যে কারণে মনে হতে পারে এটা তার জীবনের গল্প। আমি বাস্তব গল্প গানের কথায় তুলে আনতে চেষ্টা করেছি। আশা করছি, সবার কাছে গানটি ভালো লাগবে।’ জয় চৌধুরী ‘ফুলবানু’ ছবির কাজ প্রায় শেষ করেছেন। বর্তমানে ‘বাঘিনী’ শিরোনামে আরেকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।   http://matinews.com/2018/11/08/%e0%a6...
ঠগস অব হিন্দোস্তান দর্শকদের বিচারে ‘জিরো’ পেল?

ঠগস অব হিন্দোস্তান দর্শকদের বিচারে ‘জিরো’ পেল?

Entertainment
প্রথমবার বড়পর্দায় এক সঙ্গে অমিতাভ বচ্চন এবং আমির খান। সৌজন্যে ‘ঠগস অব হিন্দোস্তান’। বহু আশা জাগিয়ে আজ, বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এই ছবি। দেশ জুড়ে মোট সাত হাজার স্ক্রিনে মুক্তি পাওয়া ছবিটি আদৌ অমিতাভ-আমির দ্বৈরথ কি দেখাতে পারল? সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রাথমিক প্রতিক্রিয়ায় উল্লাস কম, বরং সমালোচনার ধারই বেশি। বেশিরভাগ দর্শক ছবিটি দেখে নাকি হতাশ হয়েছেন। কারও মনে হয়েছে, সাম্প্রতিক অতীতে আমির খানের সবচেয়ে দুর্বল ছবি। আবার কেউ বলছেন, ট্রেলার দেখেই বোঝা গিয়েছিল ছবিটি একেবারেই ভাল হবে না। রিলিজের পর তারই প্রমাণ পাওয়া গেল। আদিত্য চোপড়া প্রযোজিত বহু প্রতীক্ষিত এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন বিজয়কৃষ্ণ আচার্য।ইংরেজ ভারতে এসেছিল ব্যবসা করতে। কিন্তু সেই ফাঁকে রাজত্ব শুরু করেছিল। যা চলেছিল পরবর্তী ২০০ বছর। ইংরেজ রাজত্ব মেনে নিতে পারেননি অনেকেই। গল্প অনুযায়ী,তেমনই একজন আজাদ। এ...
রোগীর সেবা-যত্নে ইসলাম

রোগীর সেবা-যত্নে ইসলাম

Cover Story, Islam
রোগীর সেবা-যত্নে ইসলাম কিয়ামতের দিন আল্লাহ তায়ালা বলবেন, হে আদম সন্তান! আমি অসুস্থ ছিলাম; কিন্তু তুমি আমার সেবা করনি। বান্দা বলবে, হে আমার প্রতিপালক! আপনি তো গোটা বিশ্বের প্রতিপালক। আমি কী করে আপনার সেবা-শুশ্রুষা করতে পারি! তখন আল্লাহ তায়ালা বলবেন, তুমি কি জানোনি যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল কিন্তু তুমি তার সেবা করনি। যদি তুমি তার সেবা-শুশ্রুষা করতে, তাহলে তুমি সেখানে আমি আল্লাহকে পেতে। (মুসলিম শরিফ) যারা রোগীকে অবহেলা করে, তারা আল্লাহর প্রতি অবহেলা করে। সে জন্য শেষ বিচারের দিন আল্লাহ তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। এটা চরম সত্য যে, রোগীর সঙ্গে দেখা করলে নিজে রোগী হলে অন্য মানুষ দেখা কিংবা সেবা করতে আসবে। তাই সেবা যে একটা শ্রেষ্ঠ ইবাদত, সেটি সহজেই অনুমেয়। হাদিসের আলোকে দেখা যায়, এক মুসলিমের অপর মুসলিমের কাছে ছয়টি হক রয়েছে। তার মধ্যে প্রথম হক হলো কারো রোগ হলে তাকে দেখতে যাওয়া। হ...
বুজুর্গদের গোপনে আমল করার হেকমত

বুজুর্গদের গোপনে আমল করার হেকমত

Cover Story, Islam
গোপনে গোপনে আমল করা ইখলাসের নিদর্শন। আর উত্তম প্রতিদান লাভের বুনিয়াদও গোপন আমল। আমাদের পূর্বসূরি মনীষীগণ কীভাবে নিজেদের নেক আমলের বিষয় লুকিয়ে রাখতেন এবং কতো নিষ্ঠার সঙ্গে ইবাদত করতেন- জীবনী গ্রন্থাদিতে এসব কথা পড়লে, জানলে এবং অনুসরণ করতে পারলে আমাদের জীবনও হতো সফল ও সার্থক। এখানে সংক্ষিপ্ত ক’টি বিক্ষিপ্ত তথ্য পাঠক সমীপে উদ্ধৃত করা হলো- এক. হাম্মাদ ইবনে জায়দ বলেন, তাবেয়ি আইয়ুব সাখতিয়ানি (রহ.) যখন হাদিস বর্ণনা করতেন, অনেক সময় তাঁর হৃদয় বিগলিত হয়ে কান্না চলে আসতো। কিন্তু তিনি সেটা বোঝতে দিতেন না। ভিন্ন দিকে মুখ ফিরিয়ে নিতেন এবং হাঁচি দেয়ার মতো করে শব্দ করতেন। আর বলতেন, খুব বেশি সর্দি! (আল ইলাল; ইমাম আহমাদ [আবদুল্লাহ এর সূত্রে], ১/২১২) দুই. ইবরাহিম ইবনে আদহাম (রহ.) সম্পর্কে বর্ণিত হয়েছে যে, কখনো তাঁকে খাওয়ার জন্য দাওয়াত করা হতো অথচ তিনি (নফল) রোজা রাখছেন। লোকদেরকে বোঝতে না দিতে তিনি খেয়ে...
ইমরানের কাছে বন্দি আফিয়ার চিঠি

ইমরানের কাছে বন্দি আফিয়ার চিঠি

Cover Story, Islam
যুক্তরাষ্ট্রে বন্দি পাকিস্তানি নিওরো সাইন্টিস্ট ড. আফিয়া সিদ্দিকির মানবাধিকার রক্ষার জন্য পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আফিয়া সিদ্দিকি সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের অবস্থান তুলে ধরা হয়েছে। পাকিস্তান চায় ড. আফিয়ার সবরকম মানবাধিকার যেন রক্ষা করা হয়। উর্দু সংবাদপত্র জং অনলাইন জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আগামী সপ্তাহে ড. ফওজিয়া সিদ্দিকির সাথে দেখা করবেন। সামনের সফরে ইস্যুটিকে ওপরে রাখছে পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যমে ড. আফিয়া সিদ্দিকির নামটি বহুল আলোচিত। পাকিস্তানি এই নারীকে আফগানিস্তান থেকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সেখানে বিচার কাজ চালানো এবং বন্দি করে রাখা হয়। এর আগে যুক্তরাষ্ট্রে বন্দি ৪৬ বছর বয়সী ড. আফিয়া সিদ্দিকি তার মুক্তির জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাহায্য চেয়েছিলেন। পাকিস্তানি কনসাল জ...
মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা ও ভর্তির সূচিতে পরিবর্তন

মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা ও ভর্তির সূচিতে পরিবর্তন

admission, Education
এ বছর (২০১৮) মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের (২০১৯ শিক্ষাবর্ষ) সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ১০ ডিসেম্বরের মধ্যে সরকারি-বেসরকারি স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। আর ডিসেম্বরের শেষ দিকে ভর্তি পরীক্ষা; ভর্তির জন্য লটারি ও ভর্তি সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হতে পারে। নভেম্বর মাসের শেষ দিকে নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তির আবেদন অনলাইনে নেওয়া হতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের কারণে অন্যান্য বছরের তুলনায় নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। এদিকে অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। এর আগে, ২০১৯ সালের ফেব...
ঘরে বসেই করে নিন স্পা

ঘরে বসেই করে নিন স্পা

Cover Story, Health and Lifestyle
ব্যস্ত শহর,ব্যস্ত গাড়ি,ব্যস্ত করিডোর, এতো কিছুর ভিড়ে হায় হয় না অবসর… এই লাইনগুলোর মতোই আমরা আজ ব্যস্ত।আর মেয়ে হলে তো কথাই নেই।ব্যস্ততা যেন আরো একটু বেশি।প্রতিদিন হাজার কাজের ভিড়ে নিজের দিকে একটু তাকানো হয় না, একটু সময় দেয়া হয় না।তবু কাজের ভিড়ের মাঝেও একটুখানি সময় নিজেকে দিলে প্রতিটি দিন হয়ে উঠবে আরও আনন্দময়।প্রতিদিনের ক্লান্তি ঝেড়ে ফেলতে ঘরে বসেই করে ফেলতে পারেন স্পা। পার্লারে যাবার সময় নেই, তো কি হয়েছে? হাতের কাছে যা আছে তাই নিয়ে সময় করে একদিন বসে পড়ুন। কি হয় স্পা করলে? এই যে আপনি সারাদিন বাইরে থাকেন,নানা রকম কাজ করেন, আবার ঘরেও কাজ করতে হয়, এতে করে আপনি অনেক ক্লান্ত হয়ে যান।প্রতিদিনের কাজ করতে করতে হয়ত একঘেয়েমিতে পেয়ে বসে।কোন কোন দিন হয়তো মাথা আর কাজ করছে না মনে হয়।ভর করতে পারে বিষণ্ণতা।এগুলো থেকে মুক্তি পেতেই করে ফেলুন স্পা।শরীর এবং মনের দুই ধরণের ক্...
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা ৯, ১০ ও ১৬ নভেম্বর

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা ৯, ১০ ও ১৬ নভেম্বর

admission, Education
ঢাবি অধিভুক্ত ৭ সরকারি কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। আজ (৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার) বিকাল ৩টায় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১০ নভেম্বর (শনিবার) এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর (শুক্রবার) । ঢাকার ১২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো: সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ড. শহীদুল্লাহ কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজ। এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে ৬,৫০০ আসনের বিপরীতে আবেদন করেছে ৩১,৮০৪ জন। বিশ্ববিদ্যা...
ইমরানের কাছে বন্দি আফিয়া সিদ্দিকির চিঠি

ইমরানের কাছে বন্দি আফিয়া সিদ্দিকির চিঠি

Islam
যুক্তরাষ্ট্রে বন্দি পাকিস্তানি নিওরো সাইন্টিস্ট ড. আফিয়া সিদ্দিকির মানবাধিকার রক্ষার জন্য পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আফিয়া সিদ্দিকি সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের অবস্থান তুলে ধরা হয়েছে। পাকিস্তান চায় ড. আফিয়ার সবরকম মানবাধিকার যেন রক্ষা করা হয়। উর্দু সংবাদপত্র জং অনলাইন জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আগামী সপ্তাহে ড. ফওজিয়া সিদ্দিকির সাথে দেখা করবেন। সামনের সফরে ইস্যুটিকে ওপরে রাখছে পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যমে ড. আফিয়া সিদ্দিকির নামটি বহুল আলোচিত। পাকিস্তানি এই নারীকে আফগানিস্তান থেকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সেখানে বিচার কাজ চালানো এবং বন্দি করে রাখা হয়। এর আগে যুক্তরাষ্ট্রে বন্দি ৪৬ বছর বয়সী ড. আফিয়া সিদ্দিকি তার মুক্তির জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাহায্য চেয়েছিলেন। পাকিস্তানি কনস...
সরকারি উদ্যোগে চালু হচ্ছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘ নগদ ‘

সরকারি উদ্যোগে চালু হচ্ছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘ নগদ ‘

Cover Story
ডাক বিভাগ নগদ নামে বাংলাদেশের প্রথম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করতে যাচ্ছে। অধিকতর নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রেখে মানুষকে আরও বেশি লেনদেনের স্বাধীনতা প্রদানের লক্ষ্য নিয়ে শুরু হতে যাওয়া এই সেবাটি। ‘নগদ’ শীর্ষক এই সেবাটি পরিচালিত হবে ডাক বিভাগের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত “বাংলাদেশ পোস্টাল অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট ২০১০” এর ৩ এর ২ এফ ধারার সুদৃঢ় এবং সুস্পষ্ট আইন অনুযায়ী। ২০১০ সালে শুরু হওয়া বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ভিশনকে সামনে রেখে যাত্রা শুরু হয়েছিল ডাক বিভাগের এই সেবাটি। ডাক বিভাগের দেশব্যাপী অবকাঠামো এবং আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে প্রায় এক শতাব্দীরও অধিক অভিজ্ঞতা এই ক্ষেত্রে মূল অনুঘটক হিসেবে বিবেচিত হয়েছিল। এই সেবার অধীনে গ্রাহকদের অধিকতর লিমিট দেয়ার...
পর্দার রানি ক্লেয়ার

পর্দার রানি ক্লেয়ার

Entertainment
পৃথিবী তাঁকে চেনে ব্রিটিশ সাম্রাজ্যের ‘সম্রাজ্ঞী’ হিসেবে। রানি দ্বিতীয় এলিজাবেথ চরিত্রে তাঁর অনবদ্য অভিনয়ই যার কারণ। ঠাট্টা করে বলা হয়, স্বয়ং সম্রাজ্ঞীও নিজ চরিত্রে এতটা ভালো মানিয়ে নিতে পারতেন না। সিনেমাবিষয়ক ট্যাবলয়েডগুলো তো ‘হলিউডের নতুন রানি’র স্বীকৃতি দিয়েছে ক্লেয়ার কে। খাঁটি ব্রিটিশ পরিবারে জন্ম। তাই ছোটবেলা থেকেই ব্রিটিশ আভিজাত্যটা রপ্ত করেছেন ভালোভাবেই। হাই স্কুলের পাট চুকিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন নাট্যকলায়। অক্সফোর্ডে অভিনয়ের ওপর কোর্স করেছেন। ছোট পর্দায় সূচনা ২০০৮ সালে হররধর্মী টিভি সিরিজ ‘বিইং হিউম্যান’-এ ছোট্ট চরিত্র দিয়ে। প্রধান চরিত্রে সুযোগ পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। একই বছর বিবিসির ‘লিটল ডরিট’-এ নাম ভূমিকায় অভিনয় তাঁকে ব্রিটেনজুড়ে তারকা খ্যাতি দেয়। পরে ‘আপস্টেয়ারস ডাউনস্টেয়ারস’, ‘দ্য প্রমিজ’ ইত্যাদি সিরিজে তাঁর অভিনয় প্রশংসা পায়। কিন্তু প্রশংসা পেলেও ঠিক তা...
তিন ব্যাংকের অফিসার পদে লিখিত পরীক্ষার তারিখ পেছাল

তিন ব্যাংকের অফিসার পদে লিখিত পরীক্ষার তারিখ পেছাল

Cover Story
তিন ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)’ পদে লিখিত পরীক্ষা নেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ওই চিঠিতে বলা হয়, ৯ নভেম্বর সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ‘অফিসার (ক্যাশ)’ পদে নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর। উল্লিখিত তারিখে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা হবে।...
বলিউডকে বাদ দিয়ে বিয়ে!

বলিউডকে বাদ দিয়ে বিয়ে!

Entertainment
৩০ নভেম্বর থেকে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত রাজস্থানের যোধপুরের উমেদ প্যালেসে হবে বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়ের নানা আনুষ্ঠানিকতা। এদিকে বিয়ের মূল অনুষ্ঠানে কে কে উপস্থিত থাকবেন, এ ব্যাপারে এই দুই তারকা কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এবার অনেকেই প্রশ্ন করছেন, এই ভাগ্যবানদের তালিকায় কে কে আছেন? এই দুই তারকার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ভারতীয় সংবাদমাধ্যম জানতে পেরেছে, ২ ডিসেম্বর উমেদ প্যালেসে প্রিয়াঙ্কা যখন নিকের সঙ্গে সাত পাক ঘুরবেন, তখন বলিউডের কোনো সেলিব্রিটি সেখানে থাকুক, সেটা নাকি তাঁরা একেবারেই চান না। তাই ওই অনুষ্ঠানে বলিউডের কাউকেই আমন্ত্রণ জানানো হচ্ছে না। অর্থাৎ প্রিয়াঙ্কা আর নিকের বিয়ের মূল আনুষ্ঠানিকতায় আমন্ত্রণ পাচ্ছেন না বলিউডের কোনো সেলিব্রিটি। বিয়ের আগেই বলিউডকে পর করে দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া? নাকি ভবিষ্যতে যেহেতু হলিউডে নিজের ভবিষ্যৎ গড়তে...
প্রিয়াঙ্কাকে বকেছেন হবু শাশুড়ি!

প্রিয়াঙ্কাকে বকেছেন হবু শাশুড়ি!

Entertainment
শোনা যাচ্ছে, ৩০ নভেম্বর থেকে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত রাজস্থানের যোধপুরের উমেদ প্যালেসে হবে বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়ের নানা আনুষ্ঠানিকতা। তার মানে বিয়েটা হতে কয়েক দিন বাকি আছে। সামাজিক আর আইনগতভাবে এখনো নিক জোনাসের স্ত্রী হননি প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু তাতে কী, শাশুড়ির শাসন শুরু হয়ে গেছে। অনেকেই ভাবেন, বাংলাদেশের অনেক ছেলের বউকে তাঁদের শাশুড়িরা শাসন করেন, বকুনি দেন। এবার ধারণাটা হয়তো পাল্টাবে। কারণ, ভারতের প্রিয়াঙ্কা চোপড়াকে এরই মধ্যে শাসন করেছেন নিক জোনাসের মা যুক্তরাষ্ট্রের নাগরিক ডেনিস মিলার জোনাস। তবে হবু পুত্রবধূকে সামনাসামনি কিছু বলেননি, শাসন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন পাঠকের মনে হতেই পারে, প্রিয়াঙ্কা কী এমন করেছেন যে তাঁর হবু শাশুড়ি শাসন করেছেন, বকুনি দিয়েছেন? জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া যা করেছেন, তা সহজে মেনে নিতে পারেননি ড...
ওসব বলে বিড়ম্বনায় ফেলতে চাই না: শানু

ওসব বলে বিড়ম্বনায় ফেলতে চাই না: শানু

Entertainment, Glamour
সিলেটের এমসি কলেজে স্নাতক পড়ার সময়ই ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতায় নাম লেখান শানারৈই দেবী শানু। ২০০৫ সালে আয়োজিত এই সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এরই মধ্যে কেটে গেছে এক যুগের বেশি সময়। ইংরেজি সাহিত্যের স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে এখন অভিনয়ে মনোযোগী তিনি। অভিনয় করেছেন নাটক ও বিজ্ঞাপনচিত্রে। এবার তাঁর অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। প্রথম সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তি উপলক্ষে রোমাঞ্চিত শানু। কথা হলো তাঁর সঙ্গে।   কী করছেন? ১৬ নভেম্বর আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে। তাই আপাতত নাটকের শুটিং থেকে ছুটি। সিনেমা ছাড়া আর কিছু ভাবছি না। ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে শানুর ভূমিকা কী? ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে যিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন, আমি তাঁর স্ত্রী। আমার চরিত্রের নাম কুমু। বলতে পারেন, আমি ‘মিসেস বাংলাদেশ’। ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলার...