রাখীর এত সম্পত্তি কোথা থেকে এল?
বলিউডের ‘আইটেম গার্ল’ রাখী সাওয়ান্তকে চলচ্চিত্রে তেমন দেখা যায় না। আর বিজ্ঞাপনেও তাঁর দেখা মেলে না বললেই চলে। কিন্তু এরই মধ্যে মুম্বাইতে কোটি কোটি রুপির সম্পত্তি করেছেন তিনি। বাড়ি, গাড়ি—সবকিছু নিয়ে অত্যন্ত বিলাসিতার সঙ্গে দিন কাটান রাখী। এবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে, বিটাউনের এই ‘আইটেম গার্ল’ কত রুপির সম্পত্তির মালিক?
‘আইটেম গার্ল’ ছাড়াও রাখীর আর একটা পরিচয়, তিনি ‘ড্রামা কুইন’। প্রতিনিয়ত তাঁর নতুন নতুন নাটকের সাক্ষী হয় বিটাউন। নানা বিতর্কিত মন্তব্য করে হামেশাই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি তনুশ্রী দত্তের বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করে আবার খবরের শিরোনামে উঠে এসেছেন। হাতে গোনা কয়েকটি ছবিতে কাজ করেও আজ মুম্বাইয়ের বুকে তাঁর কোটি কোটি রুপির সম্পত্তি। জানা গেছে, মুম্বাইতে রাখীর দুটি ফ্ল্যাট আর একটি বাংলো আছে। সব মিলিয়ে এর মূল্য ১১ কোটি রুপি। এই মায়া নগরীতে যেখানে একটি ফ্ল্যাট কিনতে সবার ন...













