ভাল ছবি তোলার জেনারেল টিপ্স
ভাল ছবি তোলার জন্য ভাল ক্যামেরা প্রয়োজন। ভাল ক্যামেরা ও ভাল লেন্সের উপরে পিকচার রেজ়লিউশন এবং অন্যান্য কোয়ালিটি নির্ভর করে। কিন্তু ছবির এক্সপোজ়ার ও কম্পেজ়িশন নির্ভর করে ফোটোগ্রাফারের স্কিল বা দক্ষতার উপর।
১। শুধু ভাল ক্যামেরা থাকলেই হল না, নিজের ক্যামেরা হার্ডওয়্যার সম্বন্ধে ভাল করে জানতে হবে।সেইরকম কমপ্যাক্ট (পয়েন্ট অ্যান্ড শুট) ক্যামেরা থাকলেও এর লিমিটেশনগুলো জেনে সেগুলো সম্বন্ধে সতর্ক থাকতে হবে।
২। রুল অফ থার্ড : অনেক সময় সাবজেক্টকে সিন এর সেন্টারে না রেখে, ভার্টিকালি এবং হরাইজ়ন্টালি দুই-তৃতীয়াংশে রেখে কম্পোজ়িশন করলে দেখতে ভাল লাগে।অনেক সময় সাবজেক্ট যেদিকে দেখছে, সেদিকে একটু স্পেস রাখলে ভাল হয়।
৩। পোর্ট্রেটের বোল্ড কম্পোজ়িশন বেশি ভাল হয়। আপাদ মস্তক ফটো তোলার চেয়ে আবক্ষ অথবা শুধু মুখের ছবি তোলা বেশি ভাল।
৪। কারও বা কোনও কিছুর ফটো তোলার সময় একই জায়গা থেকে একই অ্যাঙ্গলে ...














