২০ তরুণ ঝুঁকি নিয়ে বাঁচাল ৮ প্রাণ
সোমবার সন্ধ্যা। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপন কুমার রায় ফোনে জানতে পারলেন ধুরং খালের একটি ছোট্ট দ্বীপের মতো জায়গায়
বৃষ্টি-পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েছেন নারী শিশুসহ আটজন। তাঁদের এখনই উদ্ধার করা প্রয়োজন। না হলে স্রোতে ভেসে নিশ্চিত সলিল সমাধি।
এমন তথ্য জেনেই তিনি ফোন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনকে। জেলা প্রশাসক তাত্ক্ষণিক তাঁদের উদ্ধারের নির্দেশ দেন। এরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী নিয়ে ধুরং খালের তীরে হাজির হন ইউএনও দীপন কুমার রায়। কিন্তু বিধি বাম। ঘটনাস্থলে যাওয়ার উপায় তো নেই, খরস্রোতা খালটিই যেন উল্টো মৃত্যু ভয় দেখাচ্ছিল উদ্ধারকারী দলকে।
এরই মধ্যে সময় রাত ১০টা পেরিয়েছে। এবার ইলিয়াস হোসেন ফোন করেন সেনাবাহিনীর জিওসি, নৌবাহিনীর কর্মকর্তা, কোস্টগার্ড কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সঙ্গে। ওই ঘরে বন্দি হয়ে পড়া মানুষদের উদ্ধারের অনুরোধ জানালেন।
জ...












