পেঁয়াজ চাষ পদ্ধতি
কৃষি অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে পেঁয়াজ। পুষ্টিগুণেও অনন্য এ সবজিটি। আজ থাকছে এর নানা দিক নিয়ে
পেঁয়াজ চাষাবাদের নিয়ম-কানুন পেঁয়াজের ভালো ফলন পেতে ভালো বীজের চারা, ভালো পরিচর্যা, উত্তম সার ও সেচ ব্যবস্থাপনা প্রয়োজন।
সাধারণত উর্বর মাটিতে পেঁয়াজ চাষ করা হয়। সেচ ও নিষ্কাশন সুবিধাযুক্ত জমিতে ভালো ফলন হয়। ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেঁয়াজের জন্য সর্বাপেক্ষা উপযোগী। উচ্চ তাপমাত্রায় জন্মানো পেঁয়াজের ঝাঁঝ বেশি হয়। অধিক এঁটেলযুক্ত মাটিতে চাষ করা যায় না। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি চাষের জন্য উত্তম। এ ফসল চাষের জন্য বারবার চাষ দিয়ে মাটি বেশ ঝুরঝুরে করে নেওয়া আবশ্যক। তাই রোপণের আগে জমি উত্তমরূপে চাষ ও মই দিতে হবে, যাতে মাটি ঝুরঝুরে হয়। মাটি গভীরভাবে চাষের জন্য পশুচালিত লাঙল হলে ভালো। বেড তৈরি করে চারা রোপণ করতে পারলে আগাছা পরিষ্কার, সেচ দেওয়া, সার ও ওষুধ প্রয়োগ করতে সুবিধা হয়। বর্তমানে কৃষ...














