কলকাতার খবর : ধান কাটা শেষ হলেই দ্রুত ছোলা বুনুন
এ বছর দেরিতে বৃষ্টি আসায় আমন ধান রোয়া করতে কোথাও আগস্টের শেষ, কোথাও আবার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ হয়ে গিয়েছে। ফলে যেখানে জলের টান ছিল, সেখানেই ধান নাবি হয়ে গিয়েছে। ফসল উঠতে দেরি হয়েছে। স্বাভাবিকভাবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ধান কাটার কাজ পুরোপুরি শেষ করতে ১০-১৫দিন সময় লেগে যাবে। এই পরিস্থিতিতে চাষিদের জন্য কৃষি আধিকারিকদের সুপারিশ, এখন শিশির ভালো আছে। ফলে যেখানে একটিও সেচ দেওয়ার সুযোগ রয়েছে, সেখানে জমি ফেলে না রেখে ছোলা চাষ করা যেতে পারে। সেক্ষেত্রে কৃষকের হাতে যেমন বাড়তি টাকা আসবে, তেমনই জমির উর্বরতাও বাড়বে।
বাজারে ছাতুর দারুণ চাহিদা। ফলে ছোলা চাষে ‘অভাবি বিক্রি’-র কোনও আশঙ্কা নেই, আশ্বস্ত করছেন কৃষি আধিকারিকরা। তবে এখন ছোলা চাষ করতে হলে বীজের পরিমাণ একটু বাড়াতে হবে। সাধারণভাবে ছোলা চাষে যেখানে বিঘাতে ৬ কেজির মতো বীজ লাগে, সেখানে বিঘাপ্রতি আরও এক থেকে দেড় কেজি বেশি বীজ...












