দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে চীন-কিরগিজস্তান বাণিজ্য গভীর হচ্ছে
সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং কিরগিজস্তান তাদের কাস্টমস ক্লিয়ারেন্স বা শুল্ক প্রক্রিয়া আরও সহজ করেছে, পাশাপশি বাণিজ্যের পরিসর বাড়িয়েছে। এর ফলে দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তাদের বহুমুখী অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে।
চলতি বছরের প্রথম সাত মাসে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়িয়েছে ৮১ বিলিয়ন ইউয়ান (প্রায় ১২.০৪ বিলিয়ন মার্কিন ডলার)। এর মাধ্যমে চীন, কিরগিজস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ উদীয়মান ভোক্তা বাজার হিসেবে গড়ে উঠছে।
দক্ষিণ-পশ্চিম চীনের ছংছিং পৌরসভায় অবস্থিত 'কিরগিজস্তান-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা কেন্দ্র’ দুই দেশেরে ব্যবসা প্রতিষ্ঠানগেুলোকে নীতি পরামর্শ ও ব্যবসায়িক আলোচনার মতো দীর্ঘমেয়াদী ও ওয়ান-স্টপ সেবা দিয়ে আসছে। এই উদ্যোগের ফলে প্রথাগত পণ্য পরিবহনের গণ্ডি পেরিয়ে নতুন শক্তি, আন্তঃসীমান্ত ই-কমার্স এবং আ...













