China Archives - Page 9 of 57 - Mati News
Saturday, July 4

China

চীন ডায়েরি: এক বাংলাদেশি ছাত্রের চোখে চীন-জীবনের গল্প

চীন ডায়েরি: এক বাংলাদেশি ছাত্রের চোখে চীন-জীবনের গল্প

Career, China, Education
আব্দুর রউফ যে দিনটার কথা বলব, সেটা ২০২২ সালের নভেম্বর, তখন বিশ্ব জুড়ে করোনা মহামারীর প্রকোপ কিছুটা কমেছে। গুয়াংঝৌ বিমানবন্দরে নেমে প্রথম যে জিনিসটা খেয়াল করলাম, তা হলো নীরবতা। চারপাশে মানুষ হাঁটছে, কথা বলছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার সাউন্ডট্র্যাক ছাড়া দৃশ্যে আছি, সবকিছু দৃশ্যমান, কিন্তু অর্থহীন। হাতে একটা লাল স্যুটকেস, পকেটে চার শব্দের চীনা ভাষাজ্ঞান "নী হাও" (হ্যালো), "শিয়ে শিয়ে" (ধন্যবাদ), "দুই বু চি" (সরি), আর "ওয়া বু মিংবাই" (আমি বুঝি না)। শেষ শব্দটা পরবর্তী ছয় মাসে আমার সবচেয়ে বেশি ব্যবহার করা বাক্য হতে যাচ্ছে সেটা তখনো জানি না। লেখক এখন বসে আছি নানজিং-এর জিয়াংজুন রোডে, নানজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিকস অ্যান্ড অ্যাস্ট্রোনটিকস (এনইউএএ)-র লাইব্রেরির সামনে। হাতে এক কাপ গরম লংজিং চা। সামনে ক্যাম্পাসের প্লেন ট্রি-গুলোর পাতা ...
শাসন, সংস্কার ও উন্নয়ন: চীনের উত্থানের নেপথ্য কৌশল

শাসন, সংস্কার ও উন্নয়ন: চীনের উত্থানের নেপথ্য কৌশল

China
তাসরিফ আহাদ তীর্থ বিশ শতকের শেষ দিকে যে দেশটির মাথাপিছু আয় ছিল মাত্র কয়েক শত ডলার, আজ সেই দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। এত অল্প সময়ে চীনের এই রূপান্তরের পেছনে রয়েছে একটি সুচিন্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল, যে কৌশল বিশ্বের বহু দেশ অনুকরণের চেষ্টা করছে, আবার অনেকে করছে সমালোচনা। চীনের শাসনব্যবস্থা ও উন্নয়ন মডেল নিয়ে বিশ্বজুড়ে অনেক বিতর্ক রয়েছে। একদিকে লিবারেল গণতন্ত্রের পণ্ডিতরা বলছেন, চীনের এই উন্নয়ন টেকসই নয়, কারণ এতে রাজনৈতিক স্বাধীনতার জায়গা নেই। অন্যদিকে বহু উন্নয়নশীল দেশের নীতিনির্ধারকরা চীনের মডেলকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন। এই দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে চীনের বাস্তবতাকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করা এখন সময়ের দাবি। একদলীয় রাষ্ট্রে বহুস্তরীয় শাসন চীনের রাজনৈতিক ব্যবস্থা পশ্চিমা গণতন্ত্রের ধারণার সাথে মেলে না। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) ১৯৪৯ ...
ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন পথ বের হলো চীনা মহাকাশ স্টেশনে

ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন পথ বের হলো চীনা মহাকাশ স্টেশনে

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পরিচালিত একটি বৈজ্ঞানিক গবেষণায় উন্মোচিত হয়েছে ফ্যাটি লিভার রোগের চিকিৎসায় নতুন দিগন্ত। গবেষকরা আশা করছেন, এই পরীক্ষার মাধ্যমে যকৃতের কোষের (হেপাটোসাইট) চর্বি বিপাক নিয়ন্ত্রণের প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। সম্প্রতি শেষ হওয়া সাত দিনের কক্ষপথভিত্তিক পরীক্ষার লক্ষ্য ছিল অতি-স্বল্প মাধ্যাকর্ষণ (মাইক্রোগ্রাভিটি) পরিবেশে কোষের অভ্যন্তরীণ জৈবিক প্রক্রিয়া কীভাবে চর্বি বিপাককে প্রভাবিত করে, তা শনাক্ত করা। চীনা বিজ্ঞান একাডেমির মেকানিক্স ইনস্টিটিউটের সহযোগী গবেষক লি নিং বলেন, মহাকাশের মাইক্রোগ্রাভিটি এমন বিশেষ পরিবেশ তৈরি করে, যা যকৃতের কোষের বিপাকীয় কার্যক্রমকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বলেন, যকৃত একটি জটিল যান্ত্রিক পরিবেশে কাজ করে। লিভার ফাইব্রোসিস বা ফ্যাটি লিভারের মতো রোগে এই পরিবেশে টিস্যুর দৃঢ়তা বাড়ে এবং রক্তপ্রবাহে...
মাছের ভবিষ্যৎ বাঁচাতে জোরাল পদক্ষেপ চীনের

মাছের ভবিষ্যৎ বাঁচাতে জোরাল পদক্ষেপ চীনের

Agriculture Tips, China
ভবিষ্যতের পৃথিবীতে মাছ যেন সহসা বংশবৃদ্ধি নিয়ে বিপদে না পড়ে সেই লক্ষ্যে ব্যবস্থাপনা জোরদার করতে নানা পদক্ষেপ নিয়েছে চীন। অবৈধ মাছ ধরা রোধ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং ‘সমুদ্রভিত্তিক অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন মানবসমাজ’ গঠনের লক্ষ্যে চীন সক্রিয় ভূমিকা পালন করছে বলে শাংহাইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চলতি বছর পোর্ট স্টেট মেজারস অ্যাগ্রিমেন্ট (পিএসএমএ) বাস্তবায়নের দশম বার্ষিকী। ২০১৬ সালে কার্যকর হওয়া এই চুক্তি এখন ইউরোপীয় ইউনিয়নসহ ৮৫টি পক্ষকে অন্তর্ভুক্ত করেছে। এটি অবৈধ, অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ করার লক্ষ্যে গৃহীত বিশ্বের প্রথম বাধ্যতামূলক আন্তর্জাতিক কাঠামো। চীন ২০২৫ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে পিএসএমএ-তে যোগ দেয়। বৈশ্বিক সামুদ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় অংশগ্রহণ, আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন এবং সামুদ্রিক মৎস্যসম্পদ সুরক্ষায় এটিকে চীনের একট...
চীনের বিসিআই প্রযুক্তির অস্ত্রোপচারে ফিরে এলো আংশিক দৃষ্টিশক্তি

চীনের বিসিআই প্রযুক্তির অস্ত্রোপচারে ফিরে এলো আংশিক দৃষ্টিশক্তি

China, Tech news
ফয়সল আবদুল্লাহ চীনের হুনান প্রদেশের ছাংশায় একটি অত্যাধুনিক ব্রেন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তিনির্ভর অস্ত্রোপচারের মাধ্যমে দীর্ঘদিনের এক অন্ধ নারী আংশিক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। এই সাফল্য রেটিনার ক্ষয়জনিত রোগে আক্রান্ত রোগীদের দেখাচ্ছে নতুন আশা। ৬১ বছর বয়সী ছেন নামের ওই নারী ৪০ বছর বয়সে রেটিনাইটিস পিগমেন্টোসা রোগে আক্রান্ত হন। সময়ের সঙ্গে সঙ্গে রোগটি তার দুই চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ কেড়ে নেয়। ২৩ এপ্রিল তিনি একটি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নির্বাচিত হন এবং সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটির সিয়াংইয়া হসপিটালে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের সময় ৬ মিলিমিটার বাই ১০.৮ মিলিমিটার আকারের একটি ক্ষুদ্র ইলেকট্রোড অ্যারে রোগীর চোখের ভেতরে ম্যাকুলা অঞ্চলের রেটিনার উপরিভাগে স্থাপন করা হয়। অস্ত্রোপচারের পর রোগীকে একটি বিশেষ চশমা ব্যবহার করতে হয়, যাতে ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও রেডিও স...
গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬: আবেদন করবেন যেভাবে

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬: আবেদন করবেন যেভাবে

China, Cover Story
চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হচ্ছে। আবেদন গ্রহণ করা হবে ১০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত কনটেন্ট গ্রহণযোগ্য হবে। এ আয়োজনে যৌথ আয়োজক হিসেবে রয়েছে, বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসো...
উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট সি চিন পিংকে বর্ণাঢ্য রাষ্ট্রীয় সংবর্ধনা

উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট সি চিন পিংকে বর্ণাঢ্য রাষ্ট্রীয় সংবর্ধনা

China
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে রাষ্ট্রীয় পর্যায়ে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে উত্তর কোরিয়া। সোমবার রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারে এই আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান হয়। সোমবার তিনি স্ত্রী ফং লি ইউয়ানসহ রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া পৌঁছালে তাকে বিামন বন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার স্ত্রী রি সো জু। পরে,কিম ইল সুং স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ঐতিহ্যবাহী বন্ধুত্বকে কেন্দ্র করে বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হয়। সফরের আগে উত্তর কোরিয়ার সরকারি পত্রিকা রংতোং সিমুনে প্রকাশিত এক স্বাক্ষরিত প্রবন্ধে সি চিন পিং বলেন, তিনি কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব নিয়ে আলোচনা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক উন্নয়ন নিয়ে মতবিনিময়ের অপেক্ষায় আছেন। সূত্র: সিএমজি বাংলা...
‘চীনে বড় হয়েছি… সেখানে আমি ‘আমি’ হয়ে উঠেছি’

‘চীনে বড় হয়েছি… সেখানে আমি ‘আমি’ হয়ে উঠেছি’

Career, China
সময়টা দু’দশকেরও আগের। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের তোংকুয়ানের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ স্বর্ণকেশী বিদেশি শিশুর ছবি স্থানীয় সংবাদপত্র ইয়াংছেন ইভনিং-এর প্রথম পাতায় জায়গা করে নেয়। সময়ের স্রোতে সেই শিশুদের একজন আবারও আলোচনায়—তবে, এবার একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে, যার পরিচয় গড়ে উঠছিল চীনের মাটিতেই। ২৯ বছরের আদ্রিয়ানা রোমেসভিঙ্কেল, অনলাইনে যিনি ‘অ্যাডি’ নামে পরিচিত। ২০০২ সালে মাত্র ছয় বছর বয়সে পরিবারসহ চীনে আসেন। তখন ছিল এমন এক সময়, যখন বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিওতে যোগ দেওয়ার পর দ্রুত পরিবর্তনের পথে এগোচ্ছিল চীন। সেই সময়ের ছোট্ট এক বিদেশি শিশু আজ নিজেকে খুঁজে পান এমন এক পরিচয়ে, যার শিকড় গভীরভাবে প্রোথিত চীনা সমাজ ও সংস্কৃতির সঙ্গে। অ্যাডির কাছে চীনে নিজের জায়গা খুঁজে পাওয়ার অভিজ্ঞতাটা নাটকীয় নয় বরং সাধারণ দিনের ছোট ছোট মুহূর্তে গড়ে ওঠা এক আত্মিক সম্পর্ক। তিনি বলেন,‘অন্তর্ভুক্তির অন...
২০২৬-২০৩০ মেয়াদে ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার নগর ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ ও আধুনিকায়ন করবে চীন

২০২৬-২০৩০ মেয়াদে ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার নগর ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ ও আধুনিকায়ন করবে চীন

China
১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে দেশের শহরাঞ্চলে প্রায় ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে চীন। সোমবার এক নীতিবিষয়ক ব্রিফিংয়ে চীনের গৃহায়ন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছেন শাওফেং জানান, বর্তমানে দেশে প্রায় ৩৯ লাখ কিলোমিটার নগর ভূগর্ভস্থ পাইপলাইন এবং প্রায় ৭ হাজার ৭০০ কিলোমিটার সমন্বিত ইউটিলিটি টানেল রয়েছে। তিনি বলেন, নতুন পরিকল্পনার আওতায় নগর অবকাঠামোর সক্ষমতা বাড়াতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালীকরণ, পুরোনো পানি ও গ্যাস সরবরাহ পাইপলাইন প্রতিস্থাপন এবং তাপ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি করা হবে। এছাড়া নগর অবকাঠামোর ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে স্মার্ট মনিটরিং ব্যবস্থা স্থাপন করা হবে, যা পাইপলাইন ও অন্যান্য অবকাঠামোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ...
চীনের গৃহকর্মী রোবট

চীনের গৃহকর্মী রোবট

China, Tech news
গৃহস্থালির কাজ করতে করতে ক্লান্ত? কেউ যদি সব কাজ করে দিত তাহলে কত ভালোই না হতো! চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি কোম্পানি যদি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে ভবিষ্যতে দৈনন্দিন গৃহস্থালির সব ক্লান্তিকর কাজের দায়িত্ব নিতে পারে রোবট গৃহকর্মীরা—যারা হয়তো একদিন ফ্রিজ বা ওয়াশিং মেশিনের মতোই সাধারণ হয়ে যাবে। উহানভিত্তিক হুবেই গিগা ওয়ার্ল্ড রোবট কোম্পানি ঘোষণা করেছে যে, তারা সাধারণ পরিবারের মধ্যে ১০০টি মানবসদৃশ রোবট বিনামূল্যে পরীক্ষামূলকভাবে ব্যবহার করার পরিকল্পনা করছে। এই প্রকল্পটি এ বছরের তৃতীয় প্রান্তিকে শুরু হবে। এটিকে বাস্তব ঘরোয়া জীবনে বড় পরিসরে রোবট ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কোম্পানিটির প্রচারণামূলক ভিডিওতে তাদের রোবট গৃহপরিচারক সিলাইট এস১ কীভাবে বিভিন্ন ধরনের গৃহস্থালি কাজ করতে পারে তা দেখানো হয়েছে। দেখা গেছে, সকাল শুরু হয় রোবটটি বিছানা গোছ...
সৃষ্টিশীল পণ্যে ঐতিহ্যের যোগ ঘটাচ্ছেন চীনের তরুণ ডিজাইনাররা

সৃষ্টিশীল পণ্যে ঐতিহ্যের যোগ ঘটাচ্ছেন চীনের তরুণ ডিজাইনাররা

Career, China
সাকিব সিকান্দার: চীনের পূর্বাঞ্চলের শানতোং প্রদেশের উতি কাউন্টির একটি ডিজাইন স্টুডিওতে কিছু একটা ঘটছে। সেখানে মহাব্যস্ত ২২ বছর বয়সী এক তরুণ ডিজাইনার লি চেয়ি, তিনি প্রাচীন চীনা জ্যোতির্বিদ্যা থেকে অনুপ্রাণিত নতুন এক সাংস্কৃতিক ও সৃষ্টিশীল পণ্যের সিরিজ তৈরি করছেন। তার কম্পিউটার স্ক্রিনে প্রাচীন চীনা জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্রের ২৮টি নক্ষত্রমণ্ডলীকে আধুনিক, পরিষ্কার প্রতীক হিসেবে রূপ দেওয়া হয়েছে— যেখানে চীনা নান্দনিকতার স্বতন্ত্র নকশা ফুটে উঠেছে। লি বলেন, 'তরুণ ডিজাইনারদের উচিত একটি সেতুর মতো কাজ করা। আমাদের পুরোনো ঐতিহ্যকে নতুন অভিব্যক্তি রূপে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে এর মাধ্যমে তরুণদের সাংস্কৃতিক শিকড় নতুন করে আবিষ্কারে সাহায্য করতে হবে।' লি একসময় শাংহাইয়ে লেখাপড়া করেছেন। সেখানে কাজও করতেন তিনি। শাংহাইয়ের মতো এক বিশাল মহানগরে তিনি তরুণ ডিজাইনার হিসেবে নিজের শিল্পসত্ত্বা গড়ে তোলে...
ইরানের ‘কঠোর হুঁশিয়ারি’: ইরান-মার্কিন আলোচনা কি এই বাধা পার করতে পারবে?

ইরানের ‘কঠোর হুঁশিয়ারি’: ইরান-মার্কিন আলোচনা কি এই বাধা পার করতে পারবে?

China, Op-ed
    ইয়াং ওয়েইমিন স্বর্ণা ইয়াং ওয়েইমিন স্বর্ণা ইরান গত ১লা জুন জানিয়েছে, লেবাননে ইসরাইলের চলমান সামরিক অভিযানের জবাবে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা স্থগিত করছে। ইরান ও ‘প্রতিরোধ অক্ষ‘ হরমুজ প্রণালী ‘সম্পূর্ণরূপে অবরোধ’ করার এবং ‘মান্দেব প্রণালীসহ অন্যান্য ফ্রন্টে অভিযান শুরু করার’ পরিকল্পনা করছে। ইসরাইলকে লক্ষ্য করে ইরানের এই ‘কঠোর হুঁশিয়ারির’ পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি ‘শান্ত করার’ তত্পরতা শুরু করেন। তিনি ওই দিনই ইসরাইল ও লেবাননের উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ আনার কথা জানান এবং বলেন, ইরানের সঙ্গে মার্কিন আলোচনা ‘দ্রুত এগিয়ে চলেছে’। ট্রাম্প কেন এত দ্রুত ‘পরিস্থিতি শান্ত করতে’ চাইছেন? ইসরাইল কি ‘পরামর্শ শুনবে’? এই ঘটনার পর ইরান-মার্কিন আলোচনার ভবিষ্যৎ কী? মার্কিন য...
মাছের প্রজাতি পুনরুদ্ধারে চীনের যত প্রচেষ্টা

মাছের প্রজাতি পুনরুদ্ধারে চীনের যত প্রচেষ্টা

China
ফয়সল আবদুল্লাহ ইয়াংজি নদীর উজানে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের প্রজনন, অবমুক্তকরণ এবং নদীপথ সংযোগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করেছে চীন। সাম্প্রতিক পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে গত ১৬ বছরে ইয়ালুং নদীতে ৩ কোটিরও বেশি মাছ অবমুক্ত করা, নদীর উজানে ছাড়া পোনা মাছকে চিহ্নিতকরণের আওতায় আনা, সিয়াংচিয়াবা জলবিদ্যুৎ কেন্দ্রের নিম্নপ্রবাহে বিরল ইয়াংজি স্টার্জন মাছ অবমুক্ত করা এবং তাতু নদী অববাহিকায় ২০০ কিলোমিটারেরও বেশি নদীপথ সংযুক্তকারী মাছ চলাচল করিডর নেটওয়ার্ক চালু করা। চীনের জলসম্পদ মন্ত্রণালয় ও চীনা বিজ্ঞান একাডেমির অধীন ইনস্টিটিউট অব হাইড্রোইকোলজির প্রধান প্রকৌশলী চু বিন বলেন, এসব উদ্যোগ প্রমাণ করে যে উজান ইয়াংজি অঞ্চলে পরিবেশ সংরক্ষণ এখন বিচ্ছিন্ন প্রকৌশলভিত্তিক ব্যবস্থা থেকে অববাহিকাভিত্তিক সমন্বিত ব্যবস্থাপনায় রূপ নিচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশে চীনের সর্বোচ্চ...
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’

China, Cover Story
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’। বাংলাদেশের গণমাধ্যমে চীন সম্পর্কিত বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে রোববার রাজধানী ঢাকায় অবস্থিত আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে আয়োজক ও যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব এবং দেশের শীর্ষস্থানীয় ১০টি সাংবাদিক সংগঠন যৌথভাবে এই পুরস্কারের আয়োজন করছে। আয়োজক সংগঠনগুলোর মধ্যে রয়েছে— জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপ...
হাইড্রোজেন–কয়লার যৌথ দহন প্রযুক্তিতে বড় অগ্রগতি চীনের

হাইড্রোজেন–কয়লার যৌথ দহন প্রযুক্তিতে বড় অগ্রগতি চীনের

China
ফয়সল আবদুল্লাহ চীন নিম্ন-কার্বন হাইড্রোজেন–কয়লা যৌথ দহন (হাইড্রোজেন-কোল-কো-কমবাশ্চন) প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। দেশটি প্রথমবারের মতো এমন একটি ব্যবস্থা তৈরি করেছে, যা ৫০ শতাংশ সবুজ হাইড্রোজেন মিশ্রণ অনুপাতে কয়লার সঙ্গে দহন এবং ১০০ শতাংশ বিশুদ্ধ হাইড্রোজেন দহন সক্ষমতা প্রদর্শন করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিটিতে সম্পূর্ণ দেশীয়ভাবে উদ্ভাবিত হাইড্রোজেন–কয়লা মিশ্রিত নিম্ন-নাইট্রোজেন বার্নার এবং হাইড্রোজেন পরিবহন থেকে শুরু করে চুল্লিতে দহন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় একটি সমন্বিত নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে বয়লারের ভেতরে হাইড্রোজেন ও গুঁড়ো কয়লা সম্পূর্ণভাবে মিশিয়ে কার্যকরভাবে দহন করা সম্ভব হয়েছে। পরীক্ষামূলক প্লাটফর্মে ৫০ শতাংশ হাইড্রোজেন মিশ্রণ অনুপাত অর্জিত হয়েছে। হাইড্রোজেন ব্যবহার করলে এই প্রযুক্তির মাধ্যমে কয়লার ব্যবহার ...