China Archives - Page 23 of 107 - Mati News
Tuesday, September 15

China

চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাত প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ

চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাত প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ

China, Tech news
চীনের শীর্ষ বাজার নিয়ন্ত্রক সংস্থা শনিবার জানিয়েছে যে, চলতি বছরের প্রথমার্ধে নতুন জ্বালানি চালিত যানবাহন, ফটোভোলটাইক (সৌরবিদ্যুৎ প্রযুক্তি) এবং লিথিয়াম ব্যাটারি খাতের প্রতিষ্ঠানগুলোর সুশৃঙ্খল বিদায় বা তালিকা থেকে নাম প্রত্যাহারের ঘটনা ঘটেছে; অন্যদিকে উদীয়মান প্রযুক্তি খাতগুলোতে নতুন নতুন ব্যবসায়ের আগমন অব্যাহত আছে। বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত রাষ্ট্রীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে নতুন জ্বালানি চালিত যানবাহন সংশ্লিষ্ট ৭ হাজার ৬৩২টি প্রতিষ্ঠান, ৫ হাজার ৮৯টি ফটোভোলটাইক প্রতিষ্ঠান এবং ১৫৫টি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা যথাক্রমে ৪ দশমিক ৬ শতাংশ, ৮ দশমিক ৩ শতাংশ এবং ১২ দশমিক ৩ শতাংশ বেশি। একই সময়ে, অত্যাধুনিক প্রযুক্তি খাতগুলো শক্তিশালী গতি ধরে রেখেছে। প্রথমার্ধে উৎপাদনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ৫৫ হাজ...
টাইফুন ডলফিন মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি

টাইফুন ডলফিন মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি

China, Tech news
লুৎফর কবির পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে টাইফুন ডলফিন মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি ও অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে জোরদার করা হয়েছে আগাম সতর্কতা ও জরুরি প্রস্তুতি। বছরের ১৩তম টাইফুন ডলফিন রোববার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত চেচিয়াং ও উত্তর ফুচিয়ানের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় শনিবার রাতে চেচিয়াংয়ে সর্বোচ্চ, লেভেল-১ টাইফুন জরুরি প্রতিক্রিয়া জারি করা হয়। ঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রাদেশিক পানি সম্পদ বিভাগ ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তির মাধ্যমে বৃষ্টিপাত ও নদীর পানির তথ্য বিশ্লেষণ করে বন্যার সম্ভাব্য গতিপথ নির্ধারণ করছে। একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হচ্ছে উদ্ধার পরিকল্পনা, শনাক্ত করা হচ্ছে সরিয়ে নেওয়ার এলাকা ও সম্ভাব্য মানুষের সংখ্যা। প্রদেশটির ১০ হাজারের বেশি জলবিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রে পানি ও বৃষ্টিপাতের পরিবর্তন নজরদারি করা হচ্ছে। এদিকে, নিংপোতে জলসম্প...
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা পেল ৭ তিব্বতি শিশু

বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা পেল ৭ তিব্বতি শিশু

China
আফরিন মিম চীনের হ্যনান প্রদেশের চেংচৌ শহরে বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা পেয়েছে জন্মগত হৃদরোগে আক্রান্ত সাত তিব্বতি শিশু। বৃহস্পতিবার সবশেষ অস্ত্রোপচারের মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রমের এই ধাপ শেষ হল। চেংচৌয়ের ৭ম পিপলস হাসপাতাল ও চায়না রেড ক্রস ফাউন্ডেশনের (সিআরসিএফ) যৌথ উদ্যোগে পরিচালিত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা কর্মসূচির আওতায় শিশুদের এই চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে পাঁচ বছর বয়সী থেনচিন ওয়াংমো শাননান শহরের একটি দুর্গম ও উচ্চভূমি এলাকায় বসবাস করে। চেংচৌয়ে আসার আগে অল্প দৌড়ালেই তার শ্বাসকষ্ট হত। শীতকালে দীর্ঘ সময় তার ঠোঁট নীলচে হয়ে থাকত। চলতি বছরের জুনের শুরুতে চেংচৌয়ের ৭ম পিপলস হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানের একটি চিকিৎসক দল সিচাংয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা চালায়। সেখানে থেনচিনের হৃদপিণ্ডে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (এএসডি) শনাক্ত হয় এবং অস্ত্রোপচারের জন্য তাকে উপযুক্ত বলে বিবেচ...
জিএম হোল্ডিংস ও চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

জিএম হোল্ডিংস ও চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

China
বাংলাদেশে আবাসন, শিল্প-প্রযুক্তি পার্ক ও আতিথেয়তা খাতে যৌথভাবে বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়নে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের (সিআরএফজি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জিএম হোল্ডিংস লিমিটেড (জিএমএইচএল)। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত দেশবন্ধু গ্রুপ কর্পোরেট অফিসে এ সমঝোতা স্বাক্ষর হয়। চুক্তির আওতায় বাংলাদেশের বিভিন্ন স্থানে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও পর্যটন অবকাঠামোসহ একাধিক বৃহৎ প্রকল্প যৌথভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর নির্মাণকাজে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ (সিআরএফজি) প্রকৌশল, ক্রয় ও নির্মাণ ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করবে। শিগগিরই প্রকল্পগুলোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে জিএম হোল্ডিংস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম.কে.এ. শাহিনুর রহমান জাহিদ এবং চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের পক্ষে ব্যবসা ব্যবস্থ...
সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান

সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান

China, Cover Story
আফরিন মিম প্রযুক্তিগত উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চায়না-বাংলাদেশ সিরামিকস অ্যানুয়াল কনফারেন্স’। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) ও চীনের ফোশান ইউনিসেরামিকস এক্সপোর যৌথ আয়োজনে শনিবার ঢাকার একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘এমপাওয়ারিং টেকনোলজি, উইনিং টুমরো টুগেদার’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে আন্তর্জাতিক প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সিরামিক শিল্পের উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে বিসিএমইএ মহাসচিব ও ফার সিরামিকস লিমিটেডের পরিচালক ইরফান উদ্দিন বলেন, `আধুনিক যুগে শিল্পের অগ্রগতি, অংশীদারত্ব ও সহযোগিতার সঙ্গে গভীরভাবে যুক্ত।’ জ্ঞান বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা ও উদ্ভাবনের মাধ্যমে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সিরামিক শিল্প গড়ে তোলার ওপ...
বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক

বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক

China, Education
আন্তর্জাতিক নিউক্লিয়ার সায়েন্স অলিম্পিয়াডের (আইএনএসও) তৃতীয় আসরে অভিষেকে দারুণ সাফল্য পেয়েছে চীন। সৌদি আরবের জেদ্দায় শনিবার শেষ হওয়া প্রতিযোগিতায় চীনা দল একটি স্বর্ণ ও তিনটি রৌপ্য পদক অর্জন করেছে। চার সদস্যের চীনা দল অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শীর্ষস্থানীয় ফল অর্জন করে। আট দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় ১৯ দেশের শিক্ষার্থী। প্রতিযোগিতায় তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়। নিউক্লিয়ার ফিজিক্স, বিকিরণ সুরক্ষা ও নিউক্লিয়ার জ্বালানিসহ পারমাণবিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় ছিল পরীক্ষার অংশ। চীনের হয়ে স্বর্ণপদক জয় করেন বেইজিংয়ের ৮০ নম্বর হাইস্কুলের ওয়াংচিং ক্যাম্পাসের শিক্ষার্থী লিউ সিছি। বিশ্বজুড়ে মেধাবী তরুণদের সঙ্গে প্রতিযোগিতার অভিজ্ঞতা তাকে বিজ্ঞানে আরও কঠোর পরিশ্রম ও নতুন উচ্চতায় পৌঁছানোর অনুপ্রেরণা দিয়েছে বলে জানান তিনি। আয়োজক কমিটির প্রতিনিধি তালাল আলরাশিদি চীনের অংশগ্রহণকে স্বাগত জান...
চীন বিশ্বের সাথে সুযোগ ভাগাভাগি করছে; অভিন্ন উন্নয়নে কাজ করছে: সিএমজি সম্পাদকীয়

চীন বিশ্বের সাথে সুযোগ ভাগাভাগি করছে; অভিন্ন উন্নয়নে কাজ করছে: সিএমজি সম্পাদকীয়

China
চীনের বন্দরগুলোতে মাঝে মাঝেই একটি দৃশ্য দেখা যায়: নতুন জ্বালানিচালিত গাড়ি ও নানান স্মার্ট সরঞ্জাম দিয়ে বোঝাই করা হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ। বস্তুত, চীনের স্মার্ট পণ্য বিশ্বকে আরও বেশি নতুন ও সবুজ উপাদান উপহার দিচ্ছে। চীন সরকারের উপাত্ত অনুসারে, চলতি বছরের প্রথম ৭ মাসে, চীনের পণ্য-বাণিজ্যে আমদানি ও রপ্তানির মোট মূল্য ছিল ৩০.১৩ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৭.৩ শতাংশ বেশি। এর মধ্যে রপ্তানি ১৪ শতাংশ এবং আমদানি ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, জুলাই মাসে, উচ্চ প্রযুক্তিগত পণ্যের রপ্তানি বৃদ্ধি পায় ৫০ শতাংশ, যা রপ্তানির মোট বৃদ্ধির প্রায় ৬০ শতাংশ। রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মনে করে, ক্রমবর্ধমান সুরক্ষাবাদের প্রেক্ষাপটে, চীনের বাণিজ্য প্রত্যাশার চেয়ে ভালো। বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অগ্রণী ক্ষেত্রগুলোতে অসামান্য পারফরম্যান্স প্রদর্শন করছে চীন। চীনের ...
সুদানে শিক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান চীনের

সুদানে শিক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান চীনের

China, Education
সুদানে চলমান সশস্ত্র সংঘাতের কারণে প্রায় ৮০ লাখ শিশু স্কুলের বাইরে রয়েছে। যুদ্ধের কারণে দেশটির অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং একটি পুরো প্রজন্মের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে সুদানের শিক্ষাখাতে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সুদানের শিক্ষা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুন লেই বলেন, সংঘাতের কারণে প্রায় ৮০ লাখ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। অনেক স্কুল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ফলে একটি পুরো প্রজন্মের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, শিশুদের ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ডের জন্য আইন অনুযায়ী কঠোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য বা প্রশ্রয় দেওয়া উচিত নয়। সুন লেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্র...
স্মার্ট নগর গড়তে চীনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে সৌদি আরব

স্মার্ট নগর গড়তে চীনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে সৌদি আরব

China, Tech news
আফরিন মিম স্মার্ট, আধুনিক ও পরিবেশবান্ধব শহর গড়ার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে সৌদি আরব। দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর অন্যতম লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং শহরগুলোকে আরও টেকসই করে তোলা। এই লক্ষ্য পূরণে চীনের স্মার্ট সিটি ও নগর ব্যবস্থাপনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে সৌদি আরব। প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনায় চীন ইতোমধ্যে বিশ্বের অন্যতম সফল উদাহরণ তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ও পরিবেশবান্ধব ব্যবস্থার মাধ্যমে দেশটির বড় বড় শহরে যানজট কমানো, জ্বালানি সাশ্রয় এবং অবকাঠামো ব্যবস্থাপনা আরও কার্যকর করা হয়েছে। সৌদি আরবও নিজেদের শহরগুলোতে এমন প্রযুক্তির ব্যবহার বাড়াতে আগ্রহী। অর্থনৈতিক উপদেষ্টা ও আরব-আফ্রিকান সেন্টার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশনের প্রেসিডেন্ট ইদ আল-ইদ মনে করেন, সৌদি আরবের উন্নয়ন পরিকল্পনায় টেকসই পরিবেশ ও মানুষের জীবন...
সিএমজি-কে ইউএনএফসিসিসি‑র নির্বাহী সচিবের সাক্ষাত্কার

সিএমজি-কে ইউএনএফসিসিসি‑র নির্বাহী সচিবের সাক্ষাত্কার

China
সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে একটি একান্ত সাক্ষাত্কার দেন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো চুক্তি (ইউএনএফসিসিসি) সচিবালয়ের নির্বাহী সচিব, সাইমন স্টিয়েল। সাক্ষাত্কারে তিনি এবারের চীন সফর নিয়ে নিজের অভিজ্ঞতা সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে ভাগাভাগি করেন। চীনে প্রাণশক্তি অনুভব করেছেন জানিয়ে তিনি বলেন, বেইজিং আসার আগে, হংকংয়ে তিনি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। চীনে টেকসই উন্নয়নকে সমর্থন দেওয়া হচ্ছে। চীনের দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ ও সাফল্য জানার পর বোঝা যায়, সঠিক উন্নয়নের পথে চীন অব্যাহতভাবে সামনে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। ২০২৬ সালের মে মাসে সিংহুয়া বিশ্ববিদালয়ে দেওয়া তাঁর ভাষণের কথা স্মরণ করে তিনি বলেন, চীন হলো জলবায়ুসংক্রান্ত বহুপাক্ষিকতার অগ্রনায়ক; এর নেতৃত্ব আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী জ্বালানির রূপান্ত...
উদীয়মান প্রযুক্তিতে বৈশ্বিক নেতৃত্বে এগিয়ে চলেছে চীন: মালয়েশীয় প্রযুক্তি বিশেষজ্ঞ

উদীয়মান প্রযুক্তিতে বৈশ্বিক নেতৃত্বে এগিয়ে চলেছে চীন: মালয়েশীয় প্রযুক্তি বিশেষজ্ঞ

China, Tech news
উদীয়মান খাতগুলোতে শিল্প উদ্ভাবনের নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা অর্জন করছে চীন। সম্প্রতি মালয়েশীয় প্রযুক্তি বিশ্লেষক ও মালয়েশীয় ডিজিটাল অ্যাসোসিয়েশনের (এমডিএ) সাবেক সভাপতি সার্ম টেক চুন এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি জানান, বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে চীনের এই রূপান্তর এখন আর কেবল অংশগ্রহণ বা অবদানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দেশটি ক্রমশ একজন পথপ্রদর্শক ও নেতায় পরিণত হচ্ছে। উদীয়মান মানবাকৃতির রোবট (হিউম্যানয়েড রোবট) শিল্পকে এর একটি বড় উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি জানান, ২০২৫ সালে বিশ্বব্যাপী এই রোবটের চালান ১৩ হাজার ইউনিটে পৌঁছায়, যার বড় একটি অংশের নেতৃত্বে ছিল চীনের শীর্ষস্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। সার্মের মতে, চীনের এই দ্রুত অগ্রগতির পেছনে রয়েছে গবেষণা, সরবরাহ শৃঙ্খল, বাস্তব প্রয়োগ এবং বাজার প্রতিক্রিয়ার এক সুসংহত উদ্ভাবন চক্র। এছাড়া দেশটির বিশাল বাজার নতুন প্রযুক্তিকে দ্রু...
বেসামরিক বিমান চলাচল শিল্পে চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘোষণা

বেসামরিক বিমান চলাচল শিল্পে চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘোষণা

China
চীনের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা শুক্রবার ২০২৬-২০৩০ সময়কালের জন্য এই শিল্পের একটি উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেছে। চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) প্রকাশিত এই পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে শিল্পটি নিরাপত্তা, সেবার সক্ষমতা এবং অবকাঠামোর ক্ষেত্রে বিশ্বমানের মানদণ্ড অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। একই সাথে, প্রযুক্তিগত উদ্ভাবন, পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন নিঃসরণকারী উন্নয়ন এবং প্রশাসনিক সক্ষমতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে এই শিল্পটি দেশের প্রধান কৌশলগুলোর বাস্তবায়নে আরও জোরালো সহায়তা প্রদান করবে, আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে জনগণের চাহিদা আরও ভালোভাবে পূরণ করবে। এই লক্ষ্যগুলো অর্জনে ২০২৬-২০৩০ সময়কালে শিল্পটি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়...
তাইওয়ানের শতাধিক সামাজিক সংগঠনের অংশগ্রহণে বেইজিংয়ে আন্তঃপ্রণালি বিনিময় অনুষ্ঠান

তাইওয়ানের শতাধিক সামাজিক সংগঠনের অংশগ্রহণে বেইজিংয়ে আন্তঃপ্রণালি বিনিময় অনুষ্ঠান

China
চীনের রাজধানী বেইজিংয়ে তাইওয়ানের শতাধিক সামাজিক ও বেসামরিক সংগঠনের অংশগ্রহণে আন্তঃপ্রণালি বিনিময় অনুষ্ঠান হয়েছে। শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে তাইওয়ানভিত্তিক ১০০টির বেশি সামাজিক সংগঠন ও বিভিন্ন গোষ্ঠীর ৫০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে চীন ও তাইওয়ানের সামাজিক সংগঠনগুলোর মধ্যে সংস্কৃতি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, তৃণমূল প্রশাসন ও যুব বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় ও সফরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বেইজিং ও তাইওয়ানের সংশ্লিষ্ট সংগঠনগুলোর অংশগ্রহণে কয়েকটি বিষয়ভিত্তিক ফোরাম আয়োজনের পরিকল্পনাও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন ফর রিলেশনস অ্যাক্রস দ্য তাইওয়ান স্ট্রেইটসের সভাপতি চাং চিচুন বলেন, তাইওয়ানের জনগণের মধ্যে সেখানকার বেসামরিক সংগঠনগুলোর ব্যাপক প্রভাব রয়েছে। তিনি আরও বলেন, এসব সংগঠন তাইওয়ানের আরও বেশি মানুষকে চীনের মূল ভূখণ্ড সফর করে এর উন্নয়ন ও পরিবর্তন সরাসরি দেখার সুযো...
চীনের নির্মিত তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ের বাণিজ্যিক চালুর ৫০ বছর পূর্তি উদযাপিত

চীনের নির্মিত তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ের বাণিজ্যিক চালুর ৫০ বছর পূর্তি উদযাপিত

China
চীনের সহায়তায় নির্মিত ঐতিহাসিক তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ের বাণিজ্যিক কার্যক্রম চালুর ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাম্বিয়ার রাজধানী লুসাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭০-এর দশকে চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রেলপথটি ১৯৭৬ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই এই রেলপথটি আফ্রিকার আঞ্চলিক বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডোর হিসেবে ভূমিকা পালন করে আসছে। বর্তমান সময়ে চীন, তানজানিয়া এবং জাম্বিয়া যৌথভাবে এই রেললাইনটিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে তাজারার ব্যবস্থাপনা পরিচালক ব্রুনো চিং'আনদু বলেন, এই আধুনিকায়ন প্রকল্পটি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, আফ্রিকার মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তবায়নে তাজারা একটি চমৎকার সহায়ক শক্তি। এই মুক্ত বাণিজ্য চুক্...
চীনের গ্রীষ্মকালীন বক্স অফিসে নতুন রেকর্ড, আয় ছাড়াল ৮১২ কোটি ইউয়ান

চীনের গ্রীষ্মকালীন বক্স অফিসে নতুন রেকর্ড, আয় ছাড়াল ৮১২ কোটি ইউয়ান

China, Entertainment
দেশি ও আন্তর্জাতিক সিনেমার কল্যাণে জমে উঠেছে চীনের ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিস। শুক্রবার রাত পর্যন্ত এই মৌসুমে দেশটির মোট টিকিটের আয় ৮ দশমিক ১২ বিলিয়ন ইউয়ানের গণ্ডি ছাড়িয়ে গেছে। চলতি মৌসুমের সর্বোচ্চ আয়কারী শীর্ষ তিনটি সিনেমার মধ্যে রয়েছে দেশীয় হিট সিনেমা "কুং ফু সকার ও অল উইশেস কাম ট্রু এবং হলিউডের ব্লকবাস্টার সিনেমা স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। চলতি সামার মৌসুমে"অল উইশেস কাম ট্রু সিনেমাটির মোট বক্স অফিস আয় ১.৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা এটিকে চীনের বক্স অফিসের ইতিহাসে সর্বকালের শীর্ষ দশটি সর্বোচ্চ আয়কারী অ্যানিমেশনের একটিতে পরিণত করেছে। শুধু দেশীয় নির্মাণই নয়, বিদেশি সিনেমাগুলোও এই গ্রীষ্মে বক্স অফিসে দুর্দান্ত প্রভাব ফেলেছে। মৌসুমের বক্স অফিস তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। মুক্তির প্রথম দিনেই চীনের দর্শকরা সিনেমাটির পেছনে ২১ কোটি ইউয়ান খ...