China Archives - Page 35 of 110 - Mati News
Thursday, September 17

China

বিশ্ব উন্নয়নের প্রবক্তা ও অংশীদার হয়ে কাজ করবে চীন: ওয়াং ই

বিশ্ব উন্নয়নের প্রবক্তা ও অংশীদার হয়ে কাজ করবে চীন: ওয়াং ই

China
চীন বিশ্ব উন্নয়নের প্রবক্তা ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীন নিজ উন্নয়নকে বিশ্বের সব দেশের অভিন্ন উন্নয়নের সঙ্গে যুক্ত রেখে বৈশ্বিক উন্নয়নে অবদান রাখবে। মঙ্গলবার বেইজিংয়ে ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ-জিডিআই ৫ বছরে’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে ওয়াং ই বলেন, জিডিআই বিশ্ব উন্নয়নকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে চীনের একটি কার্যকর সমাধান ও গুরুত্বপূর্ণ অবদান হিসেবে আত্মপ্রকাশ করেছে। গেল পাঁচ বছরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী হয়েছে এবং একের পর এক বাস্তবধর্মী প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। বর্তমান অস্থিতিশীল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে জিডিআইয়ের গুরুত্ব আরও বেড়েছে বলেও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। ওয়াং ই বলেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সঙ্গে জিডিআইয়ের সমন্বয় জোরদার করে...
ডব্লিউটিও’র রায়কে স্বাগত জানিয়েছে চীন, তুরস্ককে বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান

ডব্লিউটিও’র রায়কে স্বাগত জানিয়েছে চীন, তুরস্ককে বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান

China
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) একটি রায়কে স্বাগত জানিয়েছে চীন। সেখানে বলা হয়, চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক ও কিছু অন্যান্য ধরনের যানবাহনের ওপর তুরস্কের আরোপিত বিধিনিষেধ বৈশ্বিক বাণিজ্যবিধির পরিপন্থী। মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। মঙ্গলবার ডব্লিউটিও চীনের দায়ের করা মামলার প্যানেল প্রতিবেদন প্রকাশ করে। এতে চীনের অভিযোগ সমর্থন করা হয় এবং রায়ে বলা হয়, তুরস্কের গৃহীত পদক্ষেপগুলো ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘন করেছে। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের চুক্তি ও আইন বিভাগের এক কর্মকর্তা এ কথা জানান। ওই কর্মকর্তা বলেন, ২০২৩ সাল থেকে তুরস্ক চীনা বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহন এবং অন্যান্য কিছু যানবাহনের ওপর অতিরিক্ত শুল্ক ও আমদানি লাইসেন্সের বাধ্যবাধকতাসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে আসছে। এ সব পদক্ষেপ ডব্লিউটিওর বিভিন্ন বিধান, যেমন নির্ধারিত শুল্কসীমা, জাতীয় সমমর্যাদার নীত...
কৃষি উৎপাদন ও গ্রামীণ আধুনিকায়নে জোর দিতে বিশেষ পরামর্শ সভা

কৃষি উৎপাদন ও গ্রামীণ আধুনিকায়নে জোর দিতে বিশেষ পরামর্শ সভা

China
কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকায়ন ত্বরান্বিত করার বিষয়ে একটি বিশেষ পরামর্শ সভার আয়োজন করে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটি। মঙ্গলবার বেইজিংয়ে এ পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিপিসিসি জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং বলেন, চীনা আধুনিকায়নের ক্ষেত্রে কৃষি ও গ্রামীণ আধুনিকায়নের তাৎপর্য গভীরভাবে অনুধাবন করা জরুরি। এ ছাড়া খাদ্য নিরাপত্তা সর্বদা দেশের জন্য একটি মৌলিক বিষয় হিসেবে গুরুত্ব বহন করে বলেও উল্লেখ করেন তিনি। তিনি রাজনৈতিক উপদেষ্টাদের প্রতি কৃষি উৎপাদনশীলতা, মান ও দক্ষতা বৃদ্ধি; বসবাসযোগ্য, ব্যবসা-বান্ধব এবং সুসংহত গ্রামীণ এলাকা গড়ে তোলা; এবং কৃষিকে শক্তিশালী করা, কৃষকদের উপকৃত করা ও গ্রামীণ মানুষের আয় বৃদ্ধির নীতিগুলোকে আরও পরিমার্জিত করার মতো গুরুত্বপূর...
চীন-ব্রাজিল সহযোগিতা জোরদারে উপকৃত হবে বিশ্বও: লিন চিয়ান

চীন-ব্রাজিল সহযোগিতা জোরদারে উপকৃত হবে বিশ্বও: লিন চিয়ান

China
চীন ও ব্রাজিলের মধ্যে সর্বাত্মক সহযোগিতা আরও গভীর হলে তা শুধু দু’দেশের উন্নয়নেই নয়, বৈশ্বিক পরিমণ্ডলেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার মধ্যে অনুষ্ঠিত টেলিফোন আলাপ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় লিন চিয়ান বলেন, ২৭ জুলাই সকালে প্রেসিডেন্ট সি চিনপিং ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ বিষয়ে আমরা ইতোমধ্যে বিস্তারিত বিবৃতি প্রকাশ করেছি। তিনি আরও বলেন, ‘চীন-ব্রাজিল একটি ন্যায়ভিত্তিক বিশ্ব এবং আরও টেকসই পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ‘অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দু’দেশের আরও গভীর ও সর্বাত্মক সহযোগিতা ...
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নিষেধাজ্ঞার জবাবে চীনের কড়া প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নিষেধাজ্ঞার জবাবে চীনের কড়া প্রতিবাদ

China
চীনের বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় গভীর অসন্তোষ ও তীব্র বিরোধিতা করেছে বেইজিং। বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, চীনা গবেষণা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় এবং স্বাভাবিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিময়ের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে চীন। সূত্র: সিএমজি বাংলা...
সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে চীনা রাষ্ট্রদূতের সাথে সংস্কৃতি মন্ত্রীর বৈঠক

সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে চীনা রাষ্ট্রদূতের সাথে সংস্কৃতি মন্ত্রীর বৈঠক

China, Cover Story
বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মৌলাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং ঐতিহ্যগত বন্ধুত্ব আরও গভীর করার ক্ষেত্রে এটি এক অনন্য ভূমিকা পালন করে আসছে। তিনি উভয় দেশের সাংস্কৃতিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশের সাথে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বৈঠ...
সবুজ উন্নয়ন ও বন সংরক্ষণে যৌথ উদ্যোগের আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রীর

সবুজ উন্নয়ন ও বন সংরক্ষণে যৌথ উদ্যোগের আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রীর

China
পরিবেশ সংরক্ষণে চীনের ধারণা ও বাস্তব প্রয়োগের ফলে ঐতিহাসিক, রূপান্তরমূলক এবং সার্বিক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে অনুষ্ঠিত ২০২৬ সালের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা-এপেকের বনমন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সামাজিক স্থিতিশীলতা বজায় রেখেই চীন এমন একটি আধুনিকায়নের পথ অনুসরণ করেছে, যেখানে মানুষ ও প্রকৃতির মধ্যে সুষম সহাবস্থান নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ বনসম্পদ ও বৈচিত্র্যময় প্রতিবেশব্যবস্থার অন্যতম কেন্দ্র। বিশ্বের মোট বনাঞ্চলের অর্ধেকেরও বেশি এই অঞ্চলে অবস্থিত। চীনা উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক পরিবেশগত নিরাপত্তা রক্ষা, পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তোলা এবং সবুজ উন্নয়নের ধারণা ছ...
দুর্যোগ প্রতিরোধ ও জরুরি প্রতিক্রিয়া জোরদারের আহ্বান চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের

দুর্যোগ প্রতিরোধ ও জরুরি প্রতিক্রিয়া জোরদারের আহ্বান চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের

China
জনগণের জীবন ও সম্পত্তি সুরক্ষায় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ ব্যবস্থার সক্ষমতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও দেশের প্রধানমন্ত্রী লি ছিয়াং। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকতে হবে এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে হবে। মঙ্গলবার উত্তর চীনের হ্যপেই প্রদেশের থাংশান শহর পরিদর্শনের সময় এ নির্দেশনা দেন লি ছিয়াং। এ বছর থাংশান ভূমিকম্পের ৫০তম বার্ষিকী। ১৯৭৬ সালের ২৮ জুলাই আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে ২ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হন এবং কার্যত পুরো শহরটি ধ্বংস হয়ে যায়। থাংশান ভূমিকম্প স্মৃতি উদ্যান পরিদর্শনের সময় লি ছিয়াং ভূমিকম্পে নিহতদের এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রমে প্রাণ হারানো বীরদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। লি ছিয়াং বলেন, “গত পাঁচ দশক...
জীববৈচিত্র্য সংরক্ষণ ও অবৈধ বন বাণিজ্য রোধে যৌথ আহ্বান জানিয়ে শেষ হলো অ্যাপেক বনমন্ত্রীদের বৈঠক

জীববৈচিত্র্য সংরক্ষণ ও অবৈধ বন বাণিজ্য রোধে যৌথ আহ্বান জানিয়ে শেষ হলো অ্যাপেক বনমন্ত্রীদের বৈঠক

China
দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের শেনচেনে অনুষ্ঠিত ২০২৬ সালের এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) বনবিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ বন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি গ্রহণের মাধ্যমে মঙ্গলবার শেষ হয়েছে। দুই দিনব্যাপী এই বৈঠকে অ্যাপেকভুক্ত ২১টি অর্থনীতির পাশাপাশি সাতটি আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধি, বিশেষজ্ঞ ও গবেষকরা অংশ নেন। তারা বৈশ্বিক বন সংরক্ষণ লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি এবং সবুজ শিল্পের সঙ্গে বৈজ্ঞানিক উদ্ভাবনের সমন্বয় নিয়ে মতবিনিময় করেন। ‘সবুজ এশিয়া-প্যাসিফিক গঠন, পরিবেশগত কল্যাণের অংশীদারিত্ব’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই বৈঠকটি অ্যাপেক ২০২৬-এর অন্যতম প্রধান আয়োজন। বৈঠকের অন্যতম প্রধান অর্জন হিসেবে গৃহীত যৌথ বিবৃতিতে অ্যাপেকভুক্ত অর্থনীতিগুলোকে জীববৈচিত্র্য সংরক্ষণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এব...
মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের, সহিংসতা বন্ধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের, সহিংসতা বন্ধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ

China
মধ্যপ্রাচ্যজুড়ে অবিলম্বে শত্রুতা ও সহিংসতা বন্ধ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে বেইজিং জোর দিয়ে বলেছে, এই অঞ্চল তার জনগণের এবং একে কোনোভাবেই বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র বা ভূরাজনৈতিক কৌশলের বলি হতে দেওয়া যাবে না। মঙ্গলবার মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক উন্মুক্ত বিতর্কে জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুন লেই এ কথা বলেন। তিনি বলেন, “ফিলিস্তিন প্রশ্ন মধ্যপ্রাচ্যের সমস্যাগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং এটিকে কখনোই উপেক্ষা বা প্রান্তিক করা উচিত নয়। ফিলিস্তিন প্রশ্নের একটি পূর্ণাঙ্গ, ন্যায়সঙ্গত এবং স্থায়ী সমাধানই এই অঞ্চলে বারবার ঘটে চলা সংঘাতের দুষ্টচক্র ভাঙতে পারে এবং সত্যিকারের শান্তির ভোর আনতে পারে।” সুন লেই বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দ্বি-রাষ্ট্র সমাধানের ...
দশম সিআইআইইকে সামনে রেখে শাংহাইয়ে প্রদর্শক নিবন্ধন অভিযান শুরু, আগাম অংশগ্রহণ নিশ্চিত ৬৮ প্রতিষ্ঠানের

দশম সিআইআইইকে সামনে রেখে শাংহাইয়ে প্রদর্শক নিবন্ধন অভিযান শুরু, আগাম অংশগ্রহণ নিশ্চিত ৬৮ প্রতিষ্ঠানের

China
শাংহাইয়ে দশম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই)-এর প্রদর্শক নিবন্ধন অভিযান শুরু হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যেই ৬৮টি প্রতিষ্ঠান আগামী বছরের প্রদর্শনীতে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। একই দিন নবম সিআইআইই উদ্বোধনের ১০০ দিনের কাউন্টডাউন-ও শুরু হয়। শাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার-এ আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, আগামী বছরের প্রদর্শনীর জন্য ৬৮টি প্রতিষ্ঠান এক বছর আগেই প্রদর্শনী এলাকা নিশ্চিত করেছে। তাদের চুক্তিবদ্ধ প্রদর্শনী এলাকার পরিমাণ ৫০ হাজার বর্গমিটারেরও বেশি। আয়োজকরা জানান, সিআইআইই চালু হওয়ার পর থেকে প্রতিটি আসরেই ৩০টির বেশি প্রতিষ্ঠান নিয়মিত অংশগ্রহণ করেছে। ধারাবাহিক অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে তারা ‘সকল অধিবেশনের প্রদর্শক’ উপাধি অর্জন করেছে। এদিন সাংহাইয়ে নবম সিআইআইই উপলক্ষে একটি প্রচার ও রোডশো-ও অনুষ্ঠিত হয়। এতে ...
ক্যান্টন ফেয়ারে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীনা দূতাবাস

ক্যান্টন ফেয়ারে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীনা দূতাবাস

China
  ১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলা বা ক্যান্টন ফেয়ারে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে চীনা দূতাবাস। আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত চীনের কুয়াংচৌতে এই মেলার প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সোমবার দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যান্টন ফেয়ারের ভিসার জন্য আবেদনকারীদের একমাত্র বাধ্যতামূলক নথিপত্র হিসেবে কেবল মেলার অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিতে হবে। তবে ভিসা প্রক্রিয়াকরণ আরও সহজ করতে আবেদনকারীদের পূর্ববর্তী ভিসা, ভ্রমণের রেকর্ড এবং কোম্পানির গ্যারান্টি চিঠির মতো সহায়ক নথিপত্রগুলো (ঐচ্ছিক) অনলাইন আবেদনের সাথে আপলোড করার জন্য উৎসাহিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, অসম্পূর্ণ বা ভুল ভিসা আবেদন ফরম সরাসরি ফেরত দেওয়া হবে। তাই ভ্রমণের পরিকল্পনায় বিলম্ব, অতিরিক্ত খরচ ও অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে অনলাইন ভিসা আবেদন ফরম...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

China, Education
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশ যৌথভাবে ব্যবসায়িক দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। সম্প্রতি ভিভো বাংলাদেশের চেয়ারম্যান হ্য সি’র নেতৃত্বে পাঁচ সদস্যের একটি চীনা প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন চাং সিং, মি. অ্যান্টনি, মি. ডেভিড এবং মি. জন স্টিভ গোমেজ। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ, সহযোগী অধ্যাপক ড. সাদিয়া নূর খান, সহকারী প্রক্টর আলী মোহাম্মদ কাওসার এবং সহকারী অধ্যাপক ড. মো. তানভীর হামিম উপস্থিত ছিলেন। আলোচনায় ব্যবসায়িক দক্ষতা, নেতৃত্ব বিকাশ এবং মানবসম্পদ উন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়ে গুরুত্ব দে...
উত্তর প্রশান্ত মহাসাগরে ৪৫ দিনের মৎস্য আইন প্রয়োগ টহলে চীনের কোস্টগার্ড

উত্তর প্রশান্ত মহাসাগরে ৪৫ দিনের মৎস্য আইন প্রয়োগ টহলে চীনের কোস্টগার্ড

China
উত্তর প্রশান্ত মহাসাগরে ৪৫ দিনের উন্মুক্ত সমুদ্রের মৎস্য আইন প্রয়োগ টহল অভিযানে রওনা দিয়েছে চীনের কোস্টগার্ডের (সিসিজি) দুটি জাহাজ। সোমবার সকাল সাড়ে ৯টায় যাত্রার নির্দেশ পেতেই পূর্ব চীনের শানতোং প্রদেশের উপকূলীয় শহর ছিংতাও থেকে ছাংশান ও উহু নামের জাহাজ দুটি একে একে বন্দর ত্যাগ করে। এ নিয়ে টানা ১১তম বছরের মতো উত্তর প্রশান্ত মহাসাগরে উন্মুক্ত সমুদ্রে মৎস্য আইন প্রয়োগ টহল পরিচালনা করছে চীনের কোস্টগার্ড। পাশাপাশি উন্মুক্ত সমুদ্রে মাছ ধরার জাহাজে উঠে পরিদর্শনের অধিকার পাওয়ার পর এটি তাদের সপ্তম টহল অভিযান। যাত্রার সময় আইন প্রয়োগকারী কর্মকর্তারা সারিবদ্ধভাবে জাহাজের ডেকে দাঁড়িয়ে বিদায় জানাতে আসা পরিবারের সদস্যদের উদ্দেশে হাত নাড়েন। এই অভিযানে বহরটি উন্মুক্ত সমুদ্রে মাছ ধরার জাহাজে উঠে পরিদর্শন চালাবে এবং অবৈধ, অঘোষিত ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মৎস্য আহরণ দমনে কাজ করবে। একই সঙ্গে উত্তর প্রশান্ত মহা...
চীনা এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

চীনা এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

China, Tech news
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে নিষেধাজ্ঞার হুমকি না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটির দাবি, এসব অভিযোগের কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, কিছু চীনা এআই প্রতিষ্ঠান উন্নত মার্কিন এআই মডেলের প্রযুক্তি ব্যবহার করেছে এবং মার্কিন মেধাস্বত্ব লঙ্ঘন করেছে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত ও নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে। এর জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বিজ্ঞান ও প্রযুক্তিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এবং ভিত্তিহীন অভিযোগে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠিক নয়। মুখপাত্র বলেন, অনেক চীনা এআই মডেল মার্কিন মডেলের প্রায় একই সময়ে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি চীনের অনেক এআই প্রযুক্তি ইতোমধ্যেই বিশ্বমানের সক্ষমতা অর্জন ...