China Archives - Page 34 of 110 - Mati News
Thursday, September 17

China

আন্তঃপ্রণালি চলচ্চিত্র ও টেলিভিশন আদান-প্রদান এবং সহযোগিতাকে সমর্থন করে মূল ভূখণ্ড: মুখপাত্র

আন্তঃপ্রণালি চলচ্চিত্র ও টেলিভিশন আদান-প্রদান এবং সহযোগিতাকে সমর্থন করে মূল ভূখণ্ড: মুখপাত্র

China, Entertainment
আন্তঃপ্রণালি চলচ্চিত্র ও টেলিভিশন আদান-প্রদান এবং সহযোগিতাকে সমর্থন করে মূল ভূখণ্ড: মুখপাত্র বেইজিংয়ে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চেন বিনহুয়া বলেন, মূল ভূখণ্ড তাইওয়ান প্রণালির উভয় পারের মধ্যে চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ক আদান-প্রদান ও সহযোগিতাকে সমর্থন করে। তিনি আশা প্রকাশ করেন যে, মূল ভূখণ্ডের আরও অনেক মানসম্মত চলচ্চিত্র তাইওয়ানের দর্শকদের জন্য প্রদর্শিত হবে। মূল ভূখণ্ডের জনপ্রিয় চলচ্চিত্র 'ডিয়ার ইউ' আগামী আগস্টে তাইওয়ানের তাওইউয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। চলচ্চিত্রটি তাইওয়ানের দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ব্যাপক আগ্রহের সাড়া পেয়েছে। চেন বলেন, "আমরা আশা করি, তাইওয়ানের দর্শকরা 'ডিয়ার ইউ' চলচ্চিত্রে তাদের দাদা-দাদি ও প্রপিতামহ-প্রপিতামহীদের অভিজ্ঞতার প্রতিফলন দেখতে পাবেন। এর মাধ্যমে তারা পৈতৃক ভিটার প্র...
চীনের হালকা শিল্পে উৎপাদন বৃদ্ধি, সম্প্রসারিত হয়েছে অভ্যন্তরীণ ভোক্তাবাজার ও রপ্তানি

চীনের হালকা শিল্পে উৎপাদন বৃদ্ধি, সম্প্রসারিত হয়েছে অভ্যন্তরীণ ভোক্তাবাজার ও রপ্তানি

China
চীনের জাতীয় হালকা শিল্প পরিষদের তথ্যমতে, দেশের হালকা শিল্পখাতে উৎপাদনের মান আরও উন্নত হয়েছে। সেইসঙ্গে অভ্যন্তরীণ ভোক্তাবাজার সম্প্রসারিত হয়েছে এবং শিল্প কাঠামোর ধারাবাহিক উন্নয়নের ফলে রপ্তানিও দ্রুত বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী, প্রধান ব্যবসা থেকে বার্ষিক ২ কোটি ইউয়ানের বেশি আয়কারী বৃহৎ হালকা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মূল্য সংযোজিত উৎপাদন বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। এসময় এসব প্রতিষ্ঠানের মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ১১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১ দশমিক ৬৬ ট্রিলিয়ন মার্কিন ডলার)। সামগ্রিকভাবে উৎপাদন স্থিতিশীল ছিল। হালকা শিল্পের ৯১টি প্রধান পণ্যের মধ্যে ৫৪টির উৎপাদন বেড়েছে। এর মধ্যে লিথিয়াম-আয়ন ব্যাটারি ও রেফ্রিজারেটরসহ ১৪টি পণ্যের উৎপাদন দুই অঙ্কের প্রবৃদ্ধি বজায় রেখেছে। সরকারের ভোগব্যয় উৎসাহিত করার নীতির ফলে হালকা শিল্পপণ্যের অভ্যন্তরীণ ভোক্তাবাজারে গুণগত উন...
মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তার পারস্পরিক উন্নয়নকে উৎসাহিত করবে চীন

মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তার পারস্পরিক উন্নয়নকে উৎসাহিত করবে চীন

China, Tech news
চীন মেধাস্বত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পারস্পরিক উন্নয়ন ও সমন্বিত অগ্রগতিকে উৎসাহিত করবে বলে জানিয়েছে দেশটির জাতীয় মেধাস্বত্ব প্রশাসন। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রশাসনের উপপ্রধান রুই ওয়েনবিয়াও বলেন, জুন মাসের শেষ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং এবং বিগ ডেটাসহ নতুন প্রজন্মের তথ্যপ্রযুক্তি খাতে চীনের বৈধ উদ্ভাবনী পেটেন্টের সংখ্যা মোট পেটেন্টের ১৬ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। রুই বলেন, ‘আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা-সৃষ্ট কাজের পেটেন্টযোগ্যতা, যোগ্য পেটেন্ট আবেদনকারী এবং পেটেন্ট সুরক্ষার বিষয়বস্তু শনাক্তকরণের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় নিয়ে গভীর গবেষণা পরিচালনা করব।‘ রুই ওয়েনবিয়াও জানান, বর্তমানে ট্রেডমার্ক ও পেটেন্ট আবেদনের জন্য গ্রহণযোগ্য পণ্য ও সেবার তালিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটাসংক্রান্ত নতুন শিল্প ও ব্যবসায়িক মডেলের ৯০০টি...
চীনা এআই মডেলের ওপর নিষেধাজ্ঞার বিরোধিতায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিখাতের নেতারা

চীনা এআই মডেলের ওপর নিষেধাজ্ঞার বিরোধিতায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিখাতের নেতারা

China, Tech news
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয়। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সেইসব প্রযুক্তি-নির্বাহীদের দলে যোগ দিলেন, যারা বিধিনিষেধের পরিবর্তে উদ্ভাবনের মাধ্যমে প্রতিযোগিতার পক্ষে প্রকাশ্যে মত দিয়েছেন। মঙ্গলবার ‘ফিন্যান্সিয়াল টাইমস’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, চীনা এআই মডেলের ওপর বিধিনিষেধ আরোপ করাটা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থান ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায় নয়। বরং তিনি যুক্তি দেন যে, অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো মোকাবিলা এবং উদ্ভাবনের গতি ত্বরান্বিত করার মাধ্যমেই দেশটির প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করা উচিত। প্রতিবেদন অনুযায়ী, জাকারবার্গ এমন সব নীতির বিষয়েও সতর্ক করেছেন যা ‘ওপেন এআই মডেল’ বা উন্মুক্ত এআই মডেলের প্রাপ্যতা সীমিত করতে পারে। তিনি বলেন,...
খিনমেন সংলগ্ন জলসীমায় চীনের কোস্ট গার্ডের নিয়মিত টহল

খিনমেন সংলগ্ন জলসীমায় চীনের কোস্ট গার্ডের নিয়মিত টহল

China
তাইওয়ান প্রণালীর খিনমেন সংলগ্ন জলসীমায় আইন অনুযায়ী নিয়মিত টহল পরিচালনা করেছে চীনের ফুচিয়ান প্রদেশের কোস্ট গার্ড। চীনের কোস্ট গার্ডের পূর্ব সাগর শাখার মুখপাত্র চু আনছিং এ তথ্য নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের শুরু থেকেই ফুচিয়ান কোস্ট গার্ড সংশ্লিষ্ট জলসীমায় নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করতে বিশেষ টহলদল মোতায়েন করেছে। চীনা কোস্ট গার্ড জানিয়েছে, তাইওয়ান প্রণালীর উভয় তীরের জেলেদের বৈধ অধিকার, স্বার্থ এবং জীবন ও সম্পত্তির সুরক্ষার পাশাপাশি সিয়ামেন ও খিনমেনের মধ্যবর্তী জলসীমায় নিরাপদ ও শৃঙ্খলিত নৌ চলাচল নিশ্চিতকরণে এটি একটি কার্যকর পদক্ষেপ। সূত্র: সিএমজি বাংলা...
চীনের সি৯১৯-এর অধিক-উচ্চতায় উড্ডয়ন-উপযোগী সংস্করণের প্রথম ফ্লাইট সম্পন্ন

চীনের সি৯১৯-এর অধিক-উচ্চতায় উড্ডয়ন-উপযোগী সংস্করণের প্রথম ফ্লাইট সম্পন্ন

China
শাংহাই পুতং আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সি৯১৯-এর অধিক-উচ্চতায় উড্ডয়ন-উপযোগী সংস্করণটির প্রথম ফ্লাইট সম্পন্ন হয়েছে। এটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ যাত্রীবাহী বিমান সিরিজের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অফ চায়নার তথ্যমতে, বিমানটি আকাশে এক ঘণ্টা ৫৯ মিনিট অবস্থান ও পূর্বনির্ধারিত সকল পরীক্ষামূলক ধাপ সফলভাবে সম্পন্ন করে। সি৯১৯-এর অধিক-উচ্চতায় উড্ডয়ন-উপযোগী সংস্করণটি মূলত স্ট্যান্ডার্ড বা সাধারণ সি৯১৯ মডেলের ওপর ভিত্তি করে তৈরি হলেও এতে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমানের মূল কাঠামো বা ফিউজলেজের দৈর্ঘ্য কমানো এবং উন্নত অন-বোর্ড সিস্টেম সংযোজন, যা অধিক-উচ্চতায় অবস্থিত বিমানবন্দরগুলোর পরিচালনগত প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করবে। সূত্র: সিএমজি বাংলা...
২০৩০ সালের মধ্যে কার্বন তীব্রতা ১৭ শতাংশ কমানোর লক্ষ্য

২০৩০ সালের মধ্যে কার্বন তীব্রতা ১৭ শতাংশ কমানোর লক্ষ্য

China
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০২৬-৩০ মেয়াদী পঞ্চবার্ষিক জাতীয় পরিকল্পনা প্রকাশ করেছে চীন। প্রকাশিত এই পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রতি ইউনিটে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ১৭ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশের কার্বন নিঃসরণ সর্বোচ্চ সীমায় বা 'কার্বন পিক'-এ পৌঁছানোর ক্ষেত্রে এই সময়কালকে অত্যন্ত সংকটপূর্ণ ও নির্ণায়ক হিসেবে চিহ্নিত করা হয়। পরিবেশ ও ইকোলজি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনসহ মোট ১৯টি সরকারি দপ্তরের যৌথ উদ্যোগে এই পরিকল্পনাটি প্রকাশ করা হয়েছে। পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মা চুন জানান, ২০০৫ সালের স্তরের তুলনায় ২০৩০ সালের মধ্যে জিডিপিপ্রতি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ৬৫ শতাংশেরও বেশি কমানোর যে জাতীয়...
ঢাকায় চীনের গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকায় চীনের গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

China
চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। বুধবার অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সামরিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৩০০ জন অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চীনা দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে সিনিয়র কর্নেল তু সিনশেং তার বক্তব্যে বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পিএলএ নিজস্ব বৈশিষ্ট্যে একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। এটি চীনের জাতীয় সার্বভৌমত্ব, নির...
সাইবার হয়রানি রোধে নতুন আইনের খসড়া প্রকাশ চীনের

সাইবার হয়রানি রোধে নতুন আইনের খসড়া প্রকাশ চীনের

China, Tech news
সাইবার হয়রানি বা বুলিং রোধ করতে এবং এ বিষয়ে জনগণের ক্রমবর্ধমান উদ্বেগের কথা মাথায় রেখে একটি নতুন আইনের খসড়া প্রকাশ করেছে দ্য সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না। বুধবার সর্বসাধারণের মতামত নেওয়ার জন্য এই খসড়াটি প্রকাশ করা হয়। কর্তৃপক্ষের মতে, সাইবার হয়রানির ক্ষতিকর প্রভাব নিয়ে জনসাধারণের দীর্ঘদিনের উদ্বেগের জবাব এবং এই সমস্যা মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপের দাবি থেকেই এই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন খসড়া অনুযায়ী, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সাইবার হয়রানির সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার সাথে সাথেই ব্যবহারকারীদের স্পষ্টভাবে সতর্ক করতে হবে। পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য সাইবার হয়রানি রোধে প্রয়োজনীয় সেবা নিশ্চিতকরণ এবং শিশু, বয়স্ক ব্যক্তি বা প্রতিবন্ধীরা এই ধরনের হয়রানির শিকার হলে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। কোনো ইন্টারনেট সেবা প্রদানকারী প্...
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান পাইতু পরিদর্শনে স্লোভাক প্রেসিডেন্ট, স্বচালিত গাড়িতে ভ্রমণ

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান পাইতু পরিদর্শনে স্লোভাক প্রেসিডেন্ট, স্বচালিত গাড়িতে ভ্রমণ

China
চীনে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে দেশটির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান পাইতুর সদরদপ্তর পরিদর্শন করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে প্রেসিডেন্ট পেলেগ্রিনি ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত চীন সফর করেন। বুধবার পাইতুর সদরদপ্তর পরিদর্শনের সময় তিনি প্রতিষ্ঠানটির অ্যাপোলো গো স্বচালিত গাড়িতে ভ্রমণ করেন। এ অভিজ্ঞতা চমৎকার এবং অবিশ্বাস্য বলে মন্তব্য করেন তিনি। এর আগে মঙ্গলবার স্লোভাক প্রেসিডেন্ট বিশ্বের প্রথম এমবডিড ইন্টেলিজেন্স রোবট ৪এস স্টোর, রোবট মল-ও পরিদর্শন করেন। সেখানে তিনি চীনের সর্বাধুনিক রোবট প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন সম্পর্কে ধারণা নেন। সূত্র: সিএমজি বাংলা...
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন

China
বাংলাদেশ থেকে চীনে তাজা কাঁঠাল রফতানি হবে। বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমোদন দিয়েছে চীনের কাস্টমস বিভাগ। বুধবার এ তথ্য জানায় ঢাকার চীনা দূতাবাস। গত ২৭ জুলাই চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস অফ চায়না (জিএসিসি) এই অনুমোদন জারি করে। অনুমোদনে বলা হয়, চীনের আমদানি শর্ত পূরণ করে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক আইন ও প্রবিধান অনুসারে, তাৎক্ষণিকভাবে কার্যকর করে, বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দেয়। শর্তের মধ্যে আছে, চীনে রফতানি করা সব কাঁঠাল বাগান ও প্যাকিং প্ল্যান্ট বাংলাদেশের পক্ষ থেকে পর্যালোচনা করতে হবে এবং চীনের পক্ষ থেকে নিবন্ধন ও অনুমোদন দিতে হবে। রফতানি করা পণ্যগুলো এই ঘোষণার প্রাসঙ্গিক বিধানগুলো মেনে না চললে সঠিক শনাক্তকরণের সুবিধার্থে নিবন্ধন তথ্যের মধ্যে নাম, ঠিকানা ও নিবন্ধন নম্বর অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রতিটি বার্ষিক রফতানি মৌসুমের আগে, বাংলাদেশের পক্ষ...
ভারী বৃষ্টির পূর্বাভাসে সিছুয়ানে চতুর্থ স্তরের বন্যা সতর্কতা জারি

ভারী বৃষ্টির পূর্বাভাসে সিছুয়ানে চতুর্থ স্তরের বন্যা সতর্কতা জারি

China
দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে চীনের জলসম্পদ মন্ত্রণালয় চতুর্থ স্তরের বন্যা জরুরি সাড়া কার্যক্রম চালু করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিছুয়ানের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ইয়াংচি নদীর উজান এবং এর গুরুত্বপূর্ণ উপনদী মিনচিয়াং, থুওচিয়াং ও চিয়ালিং নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কয়েকটি মাঝারি ও ছোট নদীতেও বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে পাহাড়ি ঢল বা আকস্মিক বন্যার ঝুঁকিও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে বৃষ্টিপাত ও নদীর পানির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, পূর্বাভাস জোরদার, জলাধারগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাঁধ...
পেরুর নতুন প্রেসিডেন্টের অভিষেকে সি চিন পিংয়ের বিশেষ দূত

পেরুর নতুন প্রেসিডেন্টের অভিষেকে সি চিন পিংয়ের বিশেষ দূত

China
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত ইন হ্যচুন পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পেরু সরকারের আমন্ত্রণে মঙ্গলবার তিনি এ অনুষ্ঠানে যোগ দেন। চীনের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইন হ্যচুন অনুষ্ঠানের আগে সোমবার পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা ফুজিমোরির কাছে পৌঁছে দেন। সাক্ষাতে ইন হ্যচুন বলেন, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে পেরুর সঙ্গে চীনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই অগ্রগণ্য। টানা ১২ বছর ধরে চীন পেরুর বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রধান রপ্তানি গন্তব্য। তিনি আরও বলেন, দুই দেশের উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার প্রতীক ছানছাই বন্দর প্রকল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ বছর চীন ও পেরুর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উ...
বোমা নিষ্ক্রিয়ে মানুষের বদলে এখন রোবট

বোমা নিষ্ক্রিয়ে মানুষের বদলে এখন রোবট

China, Tech news
জুলাই ২৯, সিএমজি বাংলা ডেস্ক: বোমা নিষ্ক্রিয় করার মতো প্রাণঘাতী অভিযানে মানুষের ঝুঁকি কমাতে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই সক্ষমতা আরও শাণিত করতে চীনের উরুমছিতে হয়ে গেল বোমা নিষ্ক্রিয়করণ রোবট পরিচালনা প্রতিযোগিতা। বাস্তব পরিস্থিতির আদলে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশেষ পুলিশ সদস্যরা রোবটের মাধ্যমে বিস্ফোরক শনাক্ত, উদ্ধার ও নিরাপদে অপসারণের দক্ষতা প্রদর্শন করেন। পড়ে আছে একটি সন্দেহজনক বোম সদৃশ্য বস্তু। এ নিয়ে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী। সেটি উদ্ধারে এবারে মানুষ নয়, চলে এলো একটি রোবট। ঝুঁকিপূর্ণ বস্তুটি নিখুঁতভাবে উদ্ধার করে রাখা হয়েছে নিরাপদ জায়গায়। বাস্তবে এমনই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির অনুশীলন দেখা গেল চীনের বিশেষ পুলিশ সদস্যদের উপস্থিতিতে। ঘটনাটি উত্তর-পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমছি শহরে। সম্প্রতি হয়ে গেল বোমা নিষ্ক্রিয়করণ রোবট পরিচালনা প্রতিযোগিতা। জাতীয় ব...
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে আইজিএন এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: চীন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে আইজিএন এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: চীন

China
জাতিসংঘ সাধারণ পরিষদের নিরাপত্তা পরিষদ সংস্কার সংক্রান্ত আন্তঃসরকার আলোচনা প্রক্রিয়াটিকে পরবর্তী অধিবেশনে প্রযুক্তিগতভাবে বহাল রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন। মঙ্গলবার জাতিসংঘের চীনা মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুন লেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে আইজিএনকে সংস্কার আলোচনার একমাত্র বৈধ প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে আইজিএন-এর মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি মৌখিক সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর সুন লেই বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কার সকল সদস্য রাষ্ট্রের প্রধান স্বার্থের সাথে জড়িত। তিনি আরও বলেন, চীন আশা করে সমস্ত পক্ষ একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ বজায় রাখবে; যৌথভাবে আইজিএনকে আলোচনার প্রাথমিক চ্যানেল হিসেবে টিকিয়ে রাখবে; সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্যের নীতি মেনে চলবে; এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর জোরদার করার একমাত্র সঠিক পথে সংস্কার প্র...