চীনের নতুন প্রযুক্তির খবর, কৃষি, অর্থনীতি ও রাজনীতির সব খবর
Wednesday, November 18

China

চীনের সব খবর পাবেন এই ক্যাটাগরিতে। চীনের সরকারি গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের যাবতীয় সব খবর নিয়মিত আপডেট হচ্ছে মাটিনিউজ-এর এই ক্যাটাগরিতে। চীনের খবর, চীন বিষয়ক খবর এবং চীনের সর্বশেষ প্রযুক্তির খবর পেতে চোখ রাখুন matinews.com এ। চীনের নতুন পণ্য, নতুন প্রযুক্তি, নতুন ডিভাইস, চীনের নতুন ইলেকট্রিক কার, এসব যাবতীয় খবর পাবেন এখানে।

চীন খবর (China News): মাটিনিউজ-এর এই ক্যাটেগরিতে পাবেন চীনের যাবতীয় আপডেট খবর। চায়না মিডিয়া গ্রুপের সকল খবর ছাড়াও চীনের নতুন প্রযুক্তি, নতুন ডিভাইস, ইলেকট্রিক কার (EV) এবং চীনের নতুন সব পণ্যের নিয়মিত তথ্য পেতে চোখ রাখুন matinews.com এ।

Explore comprehensive coverage of China news, official reports from China Media Group, and the latest updates on Chinese technology, gadgets, and electric vehicles (EVs). Visit Matinews for real-time news, innovations, and developments from China.
#chinanews #china #chinatravel

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূতের বৈঠক

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূতের বৈঠক

China
নভেম্বরর ১৩: গতকাল (বৃহস্পতিবার) চীন সরকারের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত চাই চুন রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তাঁরা চীন-সৌদি সম্পর্ক এবং বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে গভীর মতবিনিময় করেন। চাই চুন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সর্বোচ্চ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন ও সৌদি আরবের সার্বিক কৌশলগত অংশীদারত্ব দ্রুত এগিয়েছে। বর্তমানে ইয়েমেন ও লোহিত সাগরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়ন আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি বলেন, চীন বরাবরই মনে করে, সংঘাতের বিস্তার ঘটানো উচিত নয় এবং যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে দেওয়া উচিত নয়। মুখোমুখি অবস্থান উত্তেজনা ও বিরোধ বাড়ায়, আর সংলাপই সঠিক পথ। সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে—এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান ...
চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে নিরবচ্ছিন্ন সংলাপের আহ্বান ওয়াং ইর

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে নিরবচ্ছিন্ন সংলাপের আহ্বান ওয়াং ইর

China
নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে নিরবচ্ছিন্ন সংলাপ ও যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার বেইজিংয়ে ২০২৬ সালের চীন-যুক্তরাষ্ট্র রাজনৈতিক সংলাপে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ই বলেন, অভিন্ন লক্ষ্য নির্ধারণ, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় করতে দুই দেশের মধ্যে ধারাবাহিক যোগাযোগ প্রয়োজন। একই সঙ্গে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায়ও উভয় দেশকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের জন্য কল্য...
চীনের সিনচিয়াংয়ে ৫ মাত্রার ভূমিকম্প

চীনের সিনচিয়াংয়ে ৫ মাত্রার ভূমিকম্প

China
নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের (সিইএনসি) তথ্য অনুযায়ী, বেইজিং সময় শনিবার রাত ১২টা ১৭ মিনিটে সিনচিয়াংয়ের আকসু প্রিফেকচারের কুচা শহরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর অক্ষাংশের ৪২ দশমিক ২২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ৮৩ দশমিক ৬৪ ডিগ্রিতে। ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে সংস্থাটি। সিএমজি...
সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে ম্যাকাওয়ে অনুষ্ঠানমালা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে ম্যাকাওয়ে অনুষ্ঠানমালা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

China
নভেম্বর ১২: গতকাল (বৃহস্পতিবার) চীনের ম্যাকাও সাংস্কৃতিক কেন্দ্রে ‘ম্যাকাও থেকে সূচনা—সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা ও আলোকচিত্র প্রদর্শনী’ শীর্ষক আয়োজনের উদ্বোধন করা হয়েছে।এ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্বাধীনতা, সামাজিক অগ্রগতি ও জনগণের সুখের জন্য সুন ইয়াত-সেনের অবিস্মরণীয় অবদান স্মরণ করা হচ্ছে। তার বিপ্লবী চেতনা ও মহান চারিত্রিক গুণাবলি তুলে ধরার পাশাপাশি ‘চীনকে পুনরুজ্জীবিত করা’ ও ‘বিশ্ব সকলের’—এই আদর্শ এগিয়ে নেওয়াই আয়োজনের লক্ষ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী ছেন হাও হুই, ম্যাকাওয়ে চীনের কেন্দ্রীয় সরকারের যোগাযোগ কার্যালয়ের পরিচালক জেং সিন ছোং, ম্যাকাওয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনার পিয়ান লি সিন এবং চীনের গণমুক্তি ফৌজের ম্যাকাও গ্যারিসনের কমান্ডার ছেন ওয়েন শেংসহ অন্য কর্মকর্তারা।অনুষ্ঠানে দেওয়া ভাষণে ছেন হাও হুই বলে...
শুল্ক হ্রাস, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে চীন

শুল্ক হ্রাস, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে চীন

China
নভেম্বর ১৩: ‘৩০ বিলিয়ন ডলারের বিনিময়ে ৩০ বিলিয়ন ডলার’—এমন পারস্পরিক শুল্ক হ্রাসের কাঠামো চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্প্রসারণে সহায়ক। দুই দেশের ব্যবসায়ী মহলও এ বিষয়ে উচ্চ প্রত্যাশা পোষণ করে। এ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিবিড় যোগাযোগ চলছে। গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মুখপাত্র হ্য ইয়াতং।হ্য ইয়াতং বলেন, ‘আশা করি, এ ব্যবস্থা বাস্তবায়ন এবং দুই দেশের মধ্যে কৃষিপণ্যের বাণিজ্যের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে কাজ করবে।’বাণিজ্য আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ উদ্বেগের বিষয়গুলো নিয়ে চীন ও যুক্তরাষ্ট্র নিবিড় যোগাযোগ বজায় রাখছে। এ বিষয়ে যথাসময়ে অগ্রগতি জানানো হবে।দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণ...
কুয়াংতোংয়ে শুরু হলো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই শিল্পকর্ম প্রদর্শনী

কুয়াংতোংয়ে শুরু হলো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই শিল্পকর্ম প্রদর্শনী

China
নভেম্বর ১২: চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন), চিনান বিশ্ববিদ্যালয় এবং চায়না ন্যাশনাল ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি রিসার্চ অ্যাসোসিয়েশনের (সিএনআইডিএ) যৌথ আয়োজনে চিনান বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বৈশ্বিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই-সৃষ্ট শিল্পকর্ম প্রদর্শনী। গতকাল (বুধবার) ‘এশিয়া-প্যাসিফিক তরুণ অভিযান: এশিয়া-প্যাসিফিকের ভবিষ্যৎ আঁকি’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এপেকের ‘যৌথ সমৃদ্ধির জন্য এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গঠন’—এই মূলভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজন করা হয়েছে প্রদর্শনীটি। ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকের আগে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তরুণদের মধ্যে আন্তদেশীয় শিল্পবিনিময় ও বুদ্ধিবৃত্তিক সংলাপের একটি মঞ্চ তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চিনান বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক সুন ইউ, সিজিটিএনের সম্পাদকীয় বোর্ডের ...
সুস্থ চীন-মার্কিন সম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের আহ্বান

সুস্থ চীন-মার্কিন সম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের আহ্বান

China
নভেম্বর ১২: নতুন পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের কৌশলগত দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে মতৈক্যের ক্ষেত্র সম্প্রসারণ, মতপার্থক্য নিয়ন্ত্রণ এবং যৌথভাবে স্থিতিশীল ও সুস্থ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়াও জরুরি। চীন ও যুক্তরাষ্ট্রের প্রায় ৪০০ জন রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিনিধি এ আহ্বান জানান। স্থানীয় সময় ১০ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে মার্কিন-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গালা অনুষ্ঠান ও ২০২৬ সালের পুরস্কার বিতরণী আয়োজনে উপস্থিত থেকে এমনটা বলেন তারা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চলতি বছরের মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের পারস্পরিক সফর নজিরবিহীন। পারস্পরিক সম্মান এবং দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে তুলতে হবে। ঝুঁকি মোকাবিলা এবং ভুল-বোঝাবুঝি এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বি...
চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল ও টেকসই উন্নয়নে যৌথ প্রচেষ্টার আহ্বান চীনা রাষ্ট্রদূতের

চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল ও টেকসই উন্নয়নে যৌথ প্রচেষ্টার আহ্বান চীনা রাষ্ট্রদূতের

China
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের স্থিতিশীল, গঠনমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুই দেশের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং। তিনি দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যগুলো নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন এবং সেগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ‘যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটি’র ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে সিয়ে ফেং এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রশান্ত মহাসাগরের উভয় পাড়েই একটি ঐকমত্য ক্রমশ শক্তিশালী হচ্ছেG চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতার মাধ্যমে লাভবান হয়, আর সংঘাতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের এই দুটি বড় দেশের জন্য একে অপরের সঙ্গে মিলেমিশে চলার সঠিক পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি।‘ চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে চলতি বছরকে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বছ...
সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে চীনে স্মরণানুষ্ঠান

সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে চীনে স্মরণানুষ্ঠান

China
চীনের আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সুন ইয়াত-সেনের জন্মের ১৬০তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেইজিংয়ে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং দেশের প্রেসিডেন্ট সি চিন পিং। এসময় উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছিয়াং, চাও ল্যচি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়ে সিয়াং ও লি সি। উল্লেখ্য, এক শতাব্দীরও বেশি সময় আগে সুন ইয়াত-সেন ১৯১১ সালের বিপ্লবের নেতৃত্ব দেন। ওই বিপ্লবের মূল লক্ষ্য ছিল চীনে হাজার বছরের নিরঙ্কুশ রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটানো। এই বিপ্লবের মধ্য দিয়ে চীনের রাজতন্ত্রের অবসানের পথ তৈরি হয়। ১৯২৫ সালে মৃত্যুবরণ করেন তিনি। চীনের আধুনিক ইতিহাসে তার ভূমিকা স্মরণে ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা...
চীনা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

চীনা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

China
নভেম্বর ১২: চীন-মার্কিন সম্পর্ক এবং দুই দেশের নেতাদের পারস্পরিক যোগাযোগ নিয়ে গতকাল (বুধবার) ফোনালাপে গভীর মতবিনিময় করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াং ই বলেন, গত সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সফলভাবে যুক্তরাষ্ট্র সফর করেন। দুই দেশের নেতারা একমত হয়েছেন যে, চীন-মার্কিন সম্পর্কের নতুন অবস্থানের তাৎপর্য আরও সমৃদ্ধ করতে হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সঠিক পথ অনুসন্ধানে আরও স্পষ্ট কৌশলগত দিকনির্দেশনা দিতে হবে। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের স্থিতিশীল অগ্রগতির ধারা সহজে অর্জিত হয়নি। এটি দুই দেশের অভিন্ন স্বার্থের ভিত্তিতে নেওয়া একটি যৌক্তিক সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের প্রতি চীনের নীতি স্থিতিশীল ও সামঞ্জস্যপূর্ণ থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি মতপার্থক্য ও সংবেদনশীল বিষয়গুলো যথাযথভাবে মোকাবিলা করতে...
নতুন স্যাটেলাইট পাঠাল চীন

নতুন স্যাটেলাইট পাঠাল চীন

China
উত্তর-পশ্চিমাঞ্চলের চিয়ুছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বুধবার সন্ধ্যায় এ স্যাটেলাইট পাঠানো হয়। বেইজিং সময়, বুধবার সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে লং মার্চ-টুডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। এ উৎক্ষেপণের মধ্য দিয়ে লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৬৭৭তম মিশন সম্পন্ন হলো। সিএমজি...
কপ৩১-এ চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের ৪ দফা প্রস্তাব

কপ৩১-এ চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের ৪ দফা প্রস্তাব

China
৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ৩১) আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিয়ে বক্তব্য দেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। বুধবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন তিনি। হান বলেন, সি চিন পিং উল্লেখ করেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সমগ্র মানবজাতির অভিন্ন দায়িত্ব। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। নতুন পরিস্থিতি বিবেচনায় হান চার দফা প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, অভিন্ন লক্ষ্য বজায় রেখে সম্মিলিত উদ্যোগ জোরদার করে তোলা। তিনি বলেন, ‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন অভিন্ন কিন্তু ভিন্নতর দায়িত্বের নীতি অনুসরণ করে। প্যারিস চুক্তি পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে বৈশ্বিক জলবায়ু ব্যবস্থাপনায় সম্মিলিত প্রচেষ্টা জোরদার করা সম্ভব হবে।‘ হান বলেন, ‘উন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ক্ষ...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

China, Cover Story
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) সাইডলাইনে দুই নেতা বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন। এ ছাড়া সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে সকালে প্রধা...
গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস : বাংলাদেশের ২৬ সাংবাদিককে সম্মাননা

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস : বাংলাদেশের ২৬ সাংবাদিককে সম্মাননা

China, Cover Story
নভেম্বর ১১, ঢাকা, সিএমজি বাংলা: চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও দুই দেশের বন্ধুত্ব নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত করতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬ । বুধবার রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে চারটি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিটি বিভাগে একজনকে প্রথম পুরস্কার হিসেবে এক লক্ষ টাকার চেক, দুজনকে দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং তিনজনকে তৃতীয় পুরস্কার হিসেবে প্রত...

জাপানে চীনা দূতাবাসে অনধিকার প্রবেশকারীকে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়ার আহ্বান চীনের

China
অক্টোবর ১১: অপরাধীকে দায়মুক্তি না দিয়ে আইন অনুযায়ী কঠোর শাস্তি দিতে জাপানের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছে চীন। গতকাল (মঙ্গলবার) জাপানে অবস্থিত চীনা দূতাবাসে কোইচি মুরাতার অবৈধভাবে সশস্ত্র অবস্থায় প্রবেশের মামলার দ্বিতীয় শুনানি প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এ কথা বলেন। এদিন টোকিও জেলা আদালতে জাপানে অবস্থিত চীনা দূতাবাসে অনধিকার প্রবেশের মামলার দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হয়। মামলার আসামি জাপানের আত্মরক্ষা বাহিনীর কর্মরত সদস্য কোইচি মুরাতা। শুনানিতে জাপানের রাষ্ট্রপক্ষ তার ১৮ মাসের কারাদণ্ডের সুপারিশ করে। অন্যদিকে, আসামিপক্ষ জরিমানা আরোপের আবেদন জানায়। চীনা দূতাবাসের মুখপাত্র সেদিন বলেন, জাপানের আত্মরক্ষা বাহিনীর একজন কর্মরত সদস্যের হাতে ছুরি নিয়ে চীনা দূতাবাসে অনধিকার প্রবেশ এবং সন্ত্রাসী হুমকি দেওয়ার ঘটনা চীনের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার গুরুতর লঙ্ঘন। একই...