China Archives - Page 9 of 107 - Mati News
Monday, September 14

China

এশিয়ান গেমসে প্রায় ৫৮০ অ্যাথলেট পাঠাবে হংকং

এশিয়ান গেমসে প্রায় ৫৮০ অ্যাথলেট পাঠাবে হংকং

China
  ২০২৬ সালের এশিয়ান গেমসে প্রায় ৫৮০ জন অ্যাথলেট পাঠাবে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। মঙ্গলবার পতাকা হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে হংকংয়ের স্পোর্টস ফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি (এসএফঅ্যান্ডওসি)। জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান গেমস। এতে হংকং ৩৮টি খেলায় অংশ নেবে। এশিয়ান গেমসে হংকংয়ের প্রতিনিধি দলে ৮০০ জনের বেশি সদস্য থাকবেন। এর মধ্যে প্রায় ৫৮০ জন অ্যাথলেট বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসএফঅ্যান্ডওসি’র প্রেসিডেন্ট টিমোথি ফক সুন-থিং বলেন, এবারের এশিয়ান গেমসের বিভিন্ন প্রতিযোগিতা একাধিক শহরে অনুষ্ঠিত হবে। ফলে অ্যাথলেটদের যাতায়াত, সহায়তা ও সমন্বয়ের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ থাকবে। তিনি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অ্যাথলেটদের সর্বোচ্চ সহায়তা দেবে সংগঠনটি। যাতে তারা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা না করে শুধু ...
চীনের প্যালাস-১ রকেটের সফল প্রথম উৎক্ষেপণ

চীনের প্যালাস-১ রকেটের সফল প্রথম উৎক্ষেপণ

China
প্রথমবারের মতো সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে চীনের প্যালাস-১ ওয়াই১ ক্যারিয়ার রকেট। মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পাইলট জোন থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। বেইজিং সময় সকাল ১০টায় রকেটটি মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে। পুরো উড্ডয়ন প্রক্রিয়ায় রকেটটি স্বাভাবিকভাবে কাজ করে এবং নির্ধারিত কক্ষপথে সফলভাবে পে-লোড স্থাপন করে। এটি ছিল গ্যালাক্টিক এনার্জি কোম্পানির নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাঝারি আকারের দুই ধাপের তরল জ্বালানিচালিত রকেট প্যালাস-১-এর প্রথম উড্ডয়ন। রকেটটির দৈর্ঘ্য ৫২ মিটার এবং মূল ধাপের ব্যাস ৩ দশমিক ৩৫ মিটার। উৎক্ষেপণের সময় এর ওজন প্রায় ২৮৩ টন এবং থ্রাস্ট বা উড্ডয়ন শক্তি প্রায় ৩৫০ টন ছিল। রকেটটি নিম্ন-পৃথিবী কক্ষপথে ৫ থেকে ৭ টন পর্যন্ত পে-লোড বহন করতে পারে। গ্যালাক্টিক এনার্জির এক কর্মকর্তা জানান, বাণিজ্যিক স্যাটেলাইট গ্রাহকদের জন্য দক্ষ ও তুল...
পণ্যভোগে গতি আনতে চীনের নতুন ২০ দফা পরিকল্পনা

পণ্যভোগে গতি আনতে চীনের নতুন ২০ দফা পরিকল্পনা

China
২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পণ্যভোগ বাড়াতে ২০টি পদক্ষেপ ঘোষণা করেছে চীন। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ সাতটি সরকারি বিভাগ এ সংক্রান্ত বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করে। নির্দেশিকায় গাড়ি কেনাবেচা ও ব্যবহারে অযৌক্তিক বিধিনিষেধ দূর করা, পুরনো গাড়ির বাজার ব্যবস্থাপনা মানসম্মত করা, ব্যবহৃত গৃহস্থালি পণ্য পুনর্ব্যবহার এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দৈনন্দিন পণ্যভোগ বাড়াতে খাদ্য, পানীয়, বস্ত্র ও পোশাকের সরবরাহ উন্নয়ন, কৃষিপণ্য উৎপাদন ও বাজারের মধ্যে সংযোগ জোরদার এবং সাংস্কৃতিক ও ক্রীড়া পণ্যের সরবরাহ বাড়ানোর কথাও বলা হয়েছে। গুরুত্ব দেয়া হয়েছে বয়স্ক ও শিশুদের জন্য উপযোগী পণ্য তৈরির পাশাপাশি ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর আধুনিকায়নের ওপরও। এ ছাড়া সবুজ, স্মার্ট ও স্বাস্থ্যভিত্তিক পণ্যভোগের বাজার সম্প্রসারণ, নতুন জ্বালানি যান ও সাশ্রয়ী ...
এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াচ্ছে চীন

এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াচ্ছে চীন

China
  শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করছে চীন। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ (সিসিপিআইটি) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এসসিওভুক্ত দেশগুলোর জন্য চীন ৬ লাখ ৬৯ হাজার ৬০০টি পণ্যের উৎপত্তি সনদ দিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৯ দশমিক ৬২ শতাংশ বেশি। এ সময় ৫৬১টি এটিএ কার্নে ইস্যু করা হয়েছে, যা শুল্ক ও কর ছাড়াই সাময়িকভাবে এক দেশ থেকে অন্য দেশে পণ্য নেওয়ার সুযোগ দেয়। গত বছরের তুলনায় এবার এর সংখ্যা বেড়েছে ৪৫ দশমিক ৭১ শতাংশ। গত ২৭ থেকে ৩০ আগস্ট সিসিপিআইটির চেয়ারম্যান রেন হংবিনের নেতৃত্বে ১০০ জনের বেশি চীনা ব্যবসায়ী কিরগিজস্তান সফর করেন। এবারের এসসিও সম্মেলনের আয়োজক দেশ কিরগিজস্তানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল অন্যতম বড় চীনা ব্যবসায়ী প্রতিনি...
১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে চীন-আসিয়ান বাণিজ্য

১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে চীন-আসিয়ান বাণিজ্য

China
চীন-আসিয়ানের বাণিজ্য গত বছর ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করার পর ২০২৬ সালেও তার দ্রুত সম্প্রসারণের ধারা বজায় রেখেছে। চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপমন্ত্রী বলেন, ’২০২৫ সালে চীন ও আসিয়ানের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের সীমা অতিক্রম করে ১ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি। এর মাধ্যমে চীন টানা ১৭ বছরের জন্য আসিয়ানের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রাখল, অন্যদিকে আসিয়ানও টানা ৬ বছরের মতো চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে রয়েছে।’ চলতি বছরের প্রথম সাত মাসে চীন ও আসিয়ানের মোট বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে ৭৪৪ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ বেশি। ফ...
চীনের বিভিন্ন অঞ্চলে নতুন শিক্ষাবর্ষ শুরু

চীনের বিভিন্ন অঞ্চলে নতুন শিক্ষাবর্ষ শুরু

China, Education
চীনের বিভিন্ন অঞ্চলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন শুরু হয়েছে। শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে নতুন সেমিস্টারে ক্লাসে যোগ দিয়েছে। দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংচৌ শহরেও সোমবার নতুন সেমিস্টার শুরু হয়। গত জুলাইয়ে টাইফুন মেইসাকের কারণে সেখানে ভয়াবহ বন্যা হয়েছিল। এতে বেশ কয়েকটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত ও জীবাণুনাশক কার্যক্রম চালানো হয়। কাজ শেষ হওয়ার পর সব ক্ষতিগ্রস্ত স্কুলেই নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। প্রথম দিনে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসের পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রদর্শনীতে অংশ নেয়। কোথাও রোবট প্রদর্শনীও আয়োজন করা হয়। স্কুলের আবাসিক ভবনগুলোও নতুন শিক্ষাবর্ষের আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছোংছিং শহরেও প্রাথমিক ও মাধ্...
অস্ট্রিয়ার পার্লামেন্টের প্রেসিডেন্টের সঙ্গে ওয়াং হুনিংয়ের বৈঠক

অস্ট্রিয়ার পার্লামেন্টের প্রেসিডেন্টের সঙ্গে ওয়াং হুনিংয়ের বৈঠক

China
অস্ট্রিয়ার ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট ওয়াল্টার রোজেনক্রানজের সঙ্গে বৈঠক করেছেন চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে ওয়াং হুনিং বলেন, ২০১৮ সালে চীন ও অস্ট্রিয়ার দুই রাষ্ট্রপ্রধান যৌথভাবে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। তিনি বলেন, চীন-অস্ট্রিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকীকে কাজে লাগিয়ে দুই দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা উচিত। একই সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানো, রাজনৈতিক আস্থা আরও শক্তিশালী করা, বাস্তব সহযোগিতা গভীর করা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। ওয়াং হুনিং বলেন, চীনের সিপিপিসিসি অস্ট্রিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগ...
প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চলচ্চিত্র উৎসব আয়োজনে কাজাখস্তানের সঙ্গে চীনের জোট

প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চলচ্চিত্র উৎসব আয়োজনে কাজাখস্তানের সঙ্গে চীনের জোট

China
চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক কাজাখস্তানের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘আস্তানা এআই চলচ্চিত্র উৎসব। ’ চীন আনুষ্ঠানিকভাবে এই এআই চলচ্চিত্র উৎসবের অংশীদার হয়েছে। এর মধ্য দিয়ে এআই চলচ্চিত্র নির্মাণ এবং ডিজিটাল সৃজনশীল শিল্পে চীন ও কাজাখস্তানের দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এআই চলচ্চিত্র নির্মাণে বিশ্বসেরা হওয়ার লক্ষ্য নিয়ে ‘আস্তানা এআই চলচ্চিত্র উৎসব’ এক মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে। আস্তানা এআই চলচ্চিত্র উৎসবের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলমাস চালি বলেন, পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাণকে সমর্থন করতে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতাদের একত্র করে একটি সৃজনশীল সম্প্রদায় গড়ে তুলতে চান। "প্রথমটি হলো একটি কমিউনিটি গড়ে তোলা, সকল স্রষ্টাকে খুঁজে বের করা এবং এর আঙ্গিক নির্...
চীন-মিশরীয় সম্পর্কের মহাকাশ সহযোগিতা মডেল

চীন-মিশরীয় সম্পর্কের মহাকাশ সহযোগিতা মডেল

China
মহাকাশ বিজ্ঞান ও অনুসন্ধান চীন ও মিশরের মধ্যে সহযোগিতার একটি মডেলে পরিণত হয়েছে। ছ্যাং’ই-৭ মিশনের মাধ্যমে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। এ মিশনের আওতায় চাঁদে একটি মিশরীয় পেলোড পাঠানোর কথা রয়েছে চীনের। চীন ইতোমধ্যে মিশরকে ধ্বংসাবশেষ ও উপগ্রহ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণে সহায়তা করেছে। পাশাপাশি উত্তর আফ্রিকার এই দেশটিকে লেজার-সজ্জিত টেলিস্কোপসহ প্রয়োজনীয় সব প্রযুক্তি সরবরাহ করেছে। দুই দেশ মহাকাশে বেশ কয়েকটি টেলিযোগাযোগ ও দূর অনুধাবন উপগ্রহ উৎক্ষেপণেও একসঙ্গে কাজ করেছে। বেনি সুয়েফ বিশ্ববিদ্যালয়ের নেভিগেশন বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি অনুষদের ডিন ওসামা শালাবিয়া বলেন, “চীন বিশ্বের কাছে তার মহাকাশ কর্মসূচি উন্মুক্ত করতে শুরু করেছে। আফ্রিকায় এই প্রযুক্তি ও বিজ্ঞানকে পরিচিত করানোর প্রবেশদ্বার হিসেবে এটি মিশরের সঙ্গে সহযোগিতা শুরু করেছে।” চীন, মিশরে একটি সংযোজন, সমন্বয় ও পরীক্ষাকেন্দ্...
ভয়াবহ ভূমিধসে নিহতদের নিয়ে স্মরণসভা

ভয়াবহ ভূমিধসে নিহতদের নিয়ে স্মরণসভা

China
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং কাউন্টিতে ভয়াবহ ভূমিধসে নিহতদের স্মরণে মঙ্গলবার সকালে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট ওই ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। একই সঙ্গে অনেক মানুষ নিখোঁজ হন। জিরং বন্দরের শিগাতসে পাবলিক সিকিউরিটি ব্যুরোর শাখা কার্যালয় এবং উদ্ধারকাজের বিভিন্ন স্থানে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় উদ্ধারকর্মী, স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন। স্থানীয় সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে একটি বরফ ও পাথরের ধস থেকে এই ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়। পরে তা জিরং বন্দরে আঘাত হানে। এই ঘটনায় সীমান্ত বন্দরে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫৪৬ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক সরকার। সূত্র: সিএমজি...
সি চিন পিংয়ের উদ্ধৃতিতে চীনের উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জের বার্তা

সি চিন পিংয়ের উদ্ধৃতিতে চীনের উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জের বার্তা

China
‘সি চিন পিং-এর উদ্ধৃত ক্লাসিক ‘ নামের টেলিভিশন অনুষ্ঠানের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। অনুষ্ঠানটি প্রেসিডেন্ট সি‘র কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত ২০২৬ সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার সময় প্রচার হয়। গত ৩১ আগস্ট শুরু হওয়া এ শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে ১ সেপ্টেম্বর। অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রবন্ধ ও কথোপকথনে উদ্ধৃতি প্রাচীন চীনা ধ্রুপদি গ্রন্থ এবং প্রবাদ উক্তি থেকে নির্বাচিত বিভিন্ন অংশ তুলে ধরা হয়। এসব উদ্ধৃতিতে অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, পরিবেশগত সভ্যতা এবং সামাজিক জীবনযাত্রার মতো নানা বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে সি চিন পিংয়ের শাসনদর্শনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তি তুলে ধরার পাশাপাশি, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের অভিজ্ঞতাও উপস্থাপন করা হয়েছে। সূত্র...
চীনা মডেলে বাংলাদেশের কারিগরি শিক্ষায় মহাপরিকল্পনা: ২০২৬-৩০ মেয়াদে শিক্ষক প্রশিক্ষণ থেকে কর্মসংস্থানের নতুন দিগন্ত

চীনা মডেলে বাংলাদেশের কারিগরি শিক্ষায় মহাপরিকল্পনা: ২০২৬-৩০ মেয়াদে শিক্ষক প্রশিক্ষণ থেকে কর্মসংস্থানের নতুন দিগন্ত

China
ঢাকা, ১ সেপ্টম্বর: চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সফল মডেল অনুসরণ করে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ধাপে ধাপে বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি এই পরিকল্পনার আওতায় শিক্ষক প্রশিক্ষণ, চীনা ভাষা শিক্ষা, আধুনিক গবেষণাগার, ইন্টার্নশিপ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া সোমবার সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় ২০২৬ সালেই প্রথম ব্যাচের বাংলাদেশি কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে চীনা ভাষা শিক্ষা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে ইন্টার্নশিপের পাইলট কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। মধ্যমেয়াদি পরিকল্পনায় ২০২৭ সালে গাজীপুরে জাতীয় কারিগরি শিক্ষক প্রশিক্ষণ একাডেমি ও গবে...
সি চিন পিং কিরগিজস্তানের প্রেসিডেন্ট জাপারভের সঙ্গে বৈঠক করেছেন

সি চিন পিং কিরগিজস্তানের প্রেসিডেন্ট জাপারভের সঙ্গে বৈঠক করেছেন

China
কিরগিজস্তান সময় সোমবার সকালে, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ বিশকেকের হারমনি প্রাসাদে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বিশকেকের শরতের আকাশ পরিষ্কার ও মনোরম। প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর স্ত্রী ফেং লি ইউয়ান গাড়িতে করে হারমনি প্রাসাদে পৌঁছালে, প্রেসিডেন্ট জাপারভ ও তাঁর স্ত্রী আইগুল জাপারোভা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। প্রেসিডেন্ট জাপারভ প্রেসিডেন্ট সি চিন পিংয়ের জন্য স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেন। প্রেসিডেন্ট সি চিন পিং জাপারভের সঙ্গে মঞ্চে আরোহণ করেন। সামরিক ব্যান্ড চীন ও কিরগিজস্তানের জাতীয় সংগীত পরিবেশন করে। দুই রাষ্ট্রপ্রধান গার্ড অব অনার পরিদর্শন করেন। প্রেসিডেন্ট সি চিন পিং গার্ড অব অনারের মাঝ বরাবর এসে কিরগিজ ভাষায় গার্ড সদস্যদের শুভেচ্ছা জানান, গার্ড সদস্যরা উত্তর দেন: "অগ্রসর! অগ্রসর!" দুই রাষ্ট্রপ্রধান সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে করমর্দন করেন। প্রেসিড...
জনসাধারণের ব্যবহারে ৬ বিলিয়ন উচ্চ-মূল্যের ডেটা রেকর্ড উন্মুক্ত করছে চীন

জনসাধারণের ব্যবহারে ৬ বিলিয়ন উচ্চ-মূল্যের ডেটা রেকর্ড উন্মুক্ত করছে চীন

China, Tech news
চীনের কুইয়াং শহরে চায়না ইন্টারন্যাশনাল বিগ ডেটা ইন্ডাস্ট্রি এক্সপো ২০২৬ -এ ১৪টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দেশটির প্রথম ‘ডেটা ওপেন মাস‘ প্রচারণার উদ্বোধন করেছে। এই উদ্যোগের আওতায় বিদ্যুৎ, তেল-গ্যাস, লজিস্টিকস, অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির মতো ১০টিরও বেশি খাতের ৫০০টিরও বেশি ডেটা সেট এবং ৬ বিলিয়নেরও বেশি উচ্চ-মূল্যের ডেটা রেকর্ড জনগণের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হবে। জাতীয় ডেটা প্রশাসনের মতে, এই উদ্যোগের লক্ষ্য নির্ভুল চাহিদা-যোগান নিশ্চিত করা, ডেটার কার্যকর ব্যবহার বাড়ানো এবং তথ্যের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করা। এ প্রক্রিয়ায় বিশ্বস্ত ডেটা স্পেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের সমন্বয়ে তথ্যের নিরাপত্তা বজায় রাখা হবে। প্রথমবারের মতো ১০০টিরও বেশি ডেটা সেটে 'বিনামূল্যে ট্রায়াল' সুবিধা দেওয়া হচ্ছে, যা বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাকে বাজার বি...
শানসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব: উদীয়মান তরুণ নির্মাতাদের প্রতিভার ঝলক

শানসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব: উদীয়মান তরুণ নির্মাতাদের প্রতিভার ঝলক

China, Entertainment
চীনের শানসি প্রদেশের ফেনিয়াংয়ের চিয়া গ্রামে ১০ম '৮৬৩৫৮ চিয়া ভিলেজ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল' অনুষ্ঠিত হয়েছে। উদীয়মান তরুণ নির্মাতাদের উৎসাহিত করতে আয়োজিত এই স্বনামধন্য উৎসবে মোট ১১টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পোশাক কারখানার এক নারী শ্রমিকের কবি হয়ে ওঠার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 'মাই থ্রেডেড ফায়ারওয়ার্ক' চলচ্চিত্র। ক্যান্টনিজ ভাষার চলচ্চিত্র 'নাথিং টু সে' জিতেছে সেরা পরিচালকের পুরস্কার। অন্য দিকে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নেয় 'স্লিপলেস নাইট' চলচ্চিত্রটি। এ ছাড়া স্থানীয় নির্মাতা বিভাগে ইউএনসি হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 'অ্যাবাউট অল আদার্স' সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়। অন্যদিকে, এআইজিসি বিভাগে 'ড্রিম উইদিন অ্যা ড্রিম' জিতেছে সেরা ছবির পুরস্কার। পাঁচ দিনব্যাপী এই উৎসবে ৪৮টি...