উদ্ভাবন ও প্রযুক্তির নতুন কেন্দ্র শেনচেন
উদীয়মান শিল্প ও উন্নত প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে চীনের শেনচেন শহর। আগামী নভেম্বরে শহরটিতে ৩৩তম এপেকের অর্থনৈতিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে চীন ২০০১ সালে শাংহাই এবং ২০১৪ সালে বেইজিংয়ে এই সম্মেলন আয়োজন করেছিল।
হংকংয়ের সীমান্তবর্তী কুয়াংতোং প্রদেশের শেনচেন গত চার দশকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে প্রযুক্তি ও উন্নত উৎপাদনের অন্যতম বৈশ্বিক হাবে পরিণত হয়েছে। হুয়াওয়ে, টেনসেন্ট, বিওয়াইডি, ডিজেআই এবং ইউবিটেক এর মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর এই শহরেই অবস্থিত। ২০২৬ সালের প্রথমার্ধে এপেকের অন্যান্য অর্থনীতির সাথে শেনচেনের বাণিজ্য ৩৩ শতাংশ বেড়ে ১.৯৮ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়।
বর্তমানে চীনের প্রায় ৭০ শতাংশ ভোক্তা ড্রোন এবং অর্ধেক শিল্প ড্রোন শেনচেনে উৎপাদিত হয়। বিওয়াইডির মতো শীর্ষ প্রতিষ্ঠানের সদর দপ্তর এই শহরে। শেনচেন বৈদ্যুতিক গাড়ির ...












