ট্রাম্পের আয়কর বিবরণী দেখতে চায় ইউএস হাউস কমিটি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত ছয় বছরের আয়কর বিবরণী দেখতে চায় ইউএস হাউস কমিটি। বুধবার একটি হাউস কমিটির ডেমোক্র্যাট দলীয় প্রধান ট্রাম্পের গত ছয় বছরের ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়কর বিবরণী দেখাতে অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এক বিবৃতিতে রিচার্ড নীল বলেন, আমাদের সরকার এবং নির্বাচিত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গণতন্ত্রের উপর আস্থা বজায় রাখতে আমেরিকান জনগণকে এ বিষয়টি আশ্বস্ত করা উচিত যে, তাদের সরকার সঠিকভাবে কাজ করছে।
দুনিয়ার সব সব দেশেই যার আয় বেশি তাকে আয়কর দিতে হয় বেশি। তবে আয়করের বিস্তারিত বিবরণী গোপন রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে। ট্রাম্পও সে কাজটিই করেছেন। কিন্তু ২০১৭ সালে আমেরিকান একটি টেলিভিশন নেটওয়ার্ক তার পুরনো একটি আয়কর নথি ফাঁস করে দিয়ে হৈ...














