Cover Story Archives - Page 115 of 214 - Mati News
Monday, May 25

Cover Story

রক্তস্বল্পতা এক ভয়ঙ্কর সমস্যা

রক্তস্বল্পতা এক ভয়ঙ্কর সমস্যা

Cover Story, Health and Lifestyle
সারা দেশে মহিলাদের মধ্যে উদ্বেগজনক ভাবে বাড়ছে রক্তস্বল্পতা সমস্যা। পুরুষেরাও কম-বেশি এই রোগের শিকার হন। ডাক্তারি পরিভাষায় একে অ্যানিমিয়া বলে। এই রোগ কেন হয়, এর সমস্যা সম্পর্কে জানালেন রামপুরহাট ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক অভিজিৎ রায় চৌধুরী। প্রশ্ন: রক্তস্বল্পতা কী? উত্তর: রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তাকেই মূলত অ্যানিমিয়া বলা হয়। হিমোগ্লোবিন হল লোহিত রক্তকণিকায় অবস্থিত একপ্রকার প্রোটিন যার মধ্যে আয়রন এবং ট্রান্সপোর্টস অক্সিজেন বর্তমান। উন্নয়নশীল দেশগুলিতে এই ব্যাধির প্রকোপ সবচেয়ে বেশি। বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যন্ত গ্রামের মহিলারা অপুষ্টির কারণে এই রোগে আক্রান্ত হন। আবার অনেকে নানা গোর ভোগের ফলেও অ্যানিমিয়ায় আক্রান্ত হন। রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের থেকে নীচে নেমে গেলে সেটাই রক্তাল্পতা। ব্যক্তি বিশেষে আলাদা হলেও শরীরে স্বাভাবিকভাব...
খুলনায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ৯

খুলনায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ৯

Cover Story
পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর পুলিশ ফাঁড়ির কাছে শ্রমিক-পুলিশে সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশও পাঁচ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু বলেন, ‘হঠাৎ করেই শ্রমিক-পুলিশ উত্তজনার পর শ্রমিকরা দৌলতপুর পুলিশ ফাঁড়িতে হামলা করে। ফাঁড়িতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার কারণ জানার চেষ্টা চলছে।’.   শ্রমিক নেতা খলিলুর রহমান বলেন, ‘ভুল বোঝাবুঝি থেকে পুলিশের সঙ্গে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে। যা নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় পাঁচ শ্রমিক আহত হয়েছে। শ্রমিক আন্দোলন অব্যাহত রয়েছে।’.   উল্লেখ্য, গত মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৬টা থেকে এ অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে টানা ৭২ ঘণ্টার শ্রমিক ধর্মঘট শুরু হয়। যা শুক্রবার (৫ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত চলবে। পাটখাতে প্রয়োজনীয় অর্...
ট্রাম্পের আয়কর বিবরণী দেখতে চায় ইউএস হাউস কমিটি

ট্রাম্পের আয়কর বিবরণী দেখতে চায় ইউএস হাউস কমিটি

Cover Story
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত ছয় বছরের আয়কর বিবরণী দেখতে চায় ইউএস হাউস কমিটি। বুধবার একটি হাউস কমিটির ডেমোক্র্যাট দলীয় প্রধান ট্রাম্পের গত ছয় বছরের ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়কর বিবরণী দেখাতে অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। এক বিবৃতিতে রিচার্ড নীল বলেন, আমাদের সরকার এবং নির্বাচিত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গণতন্ত্রের উপর আস্থা বজায় রাখতে আমেরিকান জনগণকে এ বিষয়টি আশ্বস্ত করা উচিত যে, তাদের সরকার সঠিকভাবে কাজ করছে। দুনিয়ার সব সব দেশেই যার আয় বেশি তাকে আয়কর দিতে হয় বেশি। তবে আয়করের বিস্তারিত বিবরণী গোপন রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে। ট্রাম্পও সে কাজটিই করেছেন। কিন্তু ২০১৭ সালে আমেরিকান একটি টেলিভিশন নেটওয়ার্ক তার পুরনো একটি আয়কর নথি ফাঁস করে দিয়ে হৈ...
ফল খাওয়ার পর পানি পান করা কি ঠিক?

ফল খাওয়ার পর পানি পান করা কি ঠিক?

Cover Story, Health and Lifestyle
প্রচণ্ড গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান জরুরি।এছাড়া এ সময় শরীরে পানির ঘাটতি পূরণে রসালো সব ফলও খেতে পারেন। পানি এবং রসালো ফল দুটিতেই প্রচুর পরিমাণে খনিজ ও পুষ্টি রয়েছে যা শরীরের শক্তি বাড়াতে ভূমিকা রাখে।তবে প্রশ্ন হচ্ছে ফল খাওয়ার পর পরই পানি পান করা ঠিক কিনা? প্রচলিত ভাষায়, ফল খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পান করলে পাকস্থলীর গতি বাঁধা প্রাপ্ত হয়। কারণ অনেক ফলে ফ্রুকটোজ থাকে। ফল খেয়ে পানি পান করলে কার্বন ডাই অক্সাইড উৎপাদনের জন্য পাকস্থলীতে একটি অনুকূল পরিবেশ তৈরি হয়, এতে পেটে গ্যাসের পরিমাণ বাড়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তরমুজের মতো ফল খেয়ে পানি পান করা ঠিক নয়।কারণ এটি ধীরে ধীরে শোষণ হয় এবং গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ায়। যাদের পাকস্থলী তুলনামুলকভাবে স্পর্শকাতর তারা এই ফলটি খাওয়ার পর পানি খেলে অস্বস্তি বোধ করেন। এমনকী আয়ুর্বেদিক চিকিৎসায়ও তরমুজ বা যেসব ফলে পানির পরিমাণ বেশি থাকে সেগ...
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড : চমকের নাম ইয়াসির রাব্বি

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড : চমকের নাম ইয়াসির রাব্বি

Cover Story
চৌদ্দজনের জায়গা প্রায় ঠিকই ছিল, শুধু একটি জায়গা নিয়ে কোচ, অধিনায়ক আর নির্বাচকদের মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। একজন ব্যাটিং অলরাউন্ডার নেওয়া হবে, নাকি একজন মিডল অর্ডার ব্যাটসম্যানকে রাখা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। ব্যাটিং অলরাউন্ডারের জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকতের নামটি সামনের সারিতেই ছিল; কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত রায়ে মোসাদ্দেক নন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির রাব্বি । আপাতত এটাই এবারের বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডের চমকের নাম। সেই সঙ্গে ২০১১ সালের পর আবারও বিশ্বকাপ খেলার সুযোগ এসেছে পেসার শফিউল ইসলামের সামনে। এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াডের ১৬ জনের নাম চূড়ান্ত করে বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে পেসার তাসকিন আহমেদকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। একটি নির্ভরযোগ্য সূত্র সমকালকে এই খবর নিশ্চিত করেছে। আইসিসির বেঁধে দেওয়া ...
মসজিদে হামলাকারী ব্রেন্টনের বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগ

মসজিদে হামলাকারী ব্রেন্টনের বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগ

Cover Story
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্টের  বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগ দেবে পুলিশ। এছাড়া ৩৯ জনকে হত্যাচেষ্টারও অভিযোগ আনা হচ্ছে ব্রেন্টনের বিরুদ্ধে। স্থানীয় সময় শুক্রবার শুনানির জন্য ব্রেন্টনকে আদালাতে হাজির করা হবে। সেখানে পুলিশ আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে এসব অভিযোগ জমা দেবে। খবর রয়টার্স ও গার্ডিয়ানের এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ আনা যায় কিনা তা বিবেচনা করছে পুলিশ। ২৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান নাগরিকের বিরুদ্ধে এর আগে একটি হত্যার অভিযোগ আনা হয়েছিল। গত ১৫ মার্চ শুক্রবার রক্তবন্যায় ভাসে শান্তির দেশ নিউজিল্যান্ড। দেশটির অন্যতম নগরী ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর শ্বেতাঙ্গ উগ্রপন্থি ব্রেন্টন নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন। নিহতের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন। এটাই পশ্চিমা দুনিয়ায় মুসলিম জন...
গরমে নারীর সচেতনতা

গরমে নারীর সচেতনতা

Cover Story, Health and Lifestyle
চলছে মার্চ মাস। বাংলায় চৈত্র। এখন প্রকৃতিতে বেড়ে চলেছে গরমের তীব্রতা। এই গরমে সবখানে, বিশেষ করে ঘরের বাইরে, মেয়েদের নাজেহাল হওয়ার অবস্থা। কিন্তু বের না হয়ে উপায়ও নেই। একটু সচেতন হলেই প্রকৃতির এই বৈরি আচরণ থেকে নিজেকে অনেকাংশে বাঁচিয়ে রাখা সম্ভব। এজন্যে বাইরে বের হওয়ার আগে নারীরা একটা ছোট্ট ব্যাগ সঙ্গে রাখবেন। ব্যাগের মধ্যে থাকবে গরমে তাপ মোড়ানো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার সরঞ্জাম। আসুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। একবোতল পানি: গরমে বের হওয়ার আগে প্রথমেই যে জিনিসটি সঙ্গে নিতে হবে সেটি হল এক বোতল পানি। গরমে ঘামবেন সেই স্বাভাবিক, ফলে কিছুক্ষণ পরপরই আপনাকে পানি খেতে হবে। না হলে শরীর থেকে অতিরিক্ত লবণ পানি বেরিয়ে গেলে ক্লান্ত হয়ে পড়বেন। ছেলে মেয়ে নির্বিশেষ তাই সকলের ব্যাগেই পানি থাকতে হবে। মেয়েদের বিশেষ ভাবে বলা হচ্ছে এই কারণে যে, ছেলেরা অনেক সময় পথেঘাটে পানির বোতল কিনে খেতে পারেন, কিন্...
স্বর্ণের হঠাৎ  দরপতন বিশ্ববাজারে

স্বর্ণের হঠাৎ দরপতন বিশ্ববাজারে

Cover Story
বিশ্ববাজারে হঠাৎ করেই পড়ে গেছে স্বর্ণের দাম। গত তিন সপ্তাহের মধ্যে মঙ্গলবার স্বর্ণ-এর দাম সর্বনিম্ন পর্যায়ে কমে দাঁড়ায় এক হাজার ২৮৬ ডলার ৮৫ সেন্টে। তবে গতকাল বুধবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ-এর দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে বিক্রি হয়েছে এক হাজার ২৯০ ডলার ৮১ সেন্টে। যুক্তরাষ্ট্র থেকে আসা স্বর্ণ বিক্রি হয়েছে এক হাজার ২৯৫ ডলার ৫০ সেন্টে। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ নিরসনের ইঙ্গিত আসায় বিশ্ব পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কমেছে। এতে ডলারের দাম যেমন বেড়েছে, তেমনি পুঁজিবাজারগুলোতেও সূচকের উত্থান দেখা গেছে। এ কারণেই হয়তো স্বর্ণ-এর দাম হঠাৎ কিছুটা কমেছে। কারণ ডলারের মান যখন দুর্বল হয়ে ওঠে তখন স্বর্ণসহ মূল্যবান ধাতুগুলোর দাম সাধারণত বেড়ে যাওয়ার প্রবণতা আছে। তা ছাড়া রাজনৈতিক গোলযোগ বা আর্থিক কোনো অস্থিরতার জন্যও সোনার দাম বাড়ে। কারণ এই সম...
খিলগাঁও বাজারে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, আহত ২

খিলগাঁও বাজারে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, আহত ২

Cover Story
রাজধানীর খিলগাঁওয়ের কামারপট্টি বাজারে অগ্নিকাণ্ড অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। বুধবার রাত সোয়া ৩টার দিকে খিলগাঁও বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন ৩টার দিকে আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বিডি-প্রতিদিন https://www.youtube.com/watch?v=HibUU4xyp2A  ...
পায়রা বন্দরের দখল নিতে পারে চীন, ভারতীয় মিডিয়ায় শঙ্কা

পায়রা বন্দরের দখল নিতে পারে চীন, ভারতীয় মিডিয়ায় শঙ্কা

Cover Story
বাংলাদেশের পায়রা বন্দর চীনের হাতে চলে যেতে পারে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বিশেষ প্রতিবেদনে এমন শঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে বন্দরটি হস্তগত করার ফন্দি আঁটছে চীন।’ প্রতিবেদনে বলা হয়, চীনের রাষ্টায়ত্ত দুই প্রতিষ্ঠান চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ইতিমধ্যে পায়রা বন্দরের মূল কাঠামোসহ স্থাপনা নির্মাণে ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে। ‘ঢাকার কর্মকর্তারা বলছেন, শ্রীলংকার হাম্বানটোটা বন্দরের মতো করেই পায়রা বন্দরের দখল নিতে চায় চীন। এ জন্য বিনিয়োগ-কৌশল নিয়ে এগুচ্ছে দেশটি। হাম্বানটোটায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে চীন। পরে ঋণ ফেরত দিতে অসমর্থ হয়ে বন্দরটি ৯৯ বছরের জন্য চীনের হাতে লিজ দিতে বাধ্য হয় শ্রীলংকা।’ পায়রা বন্দরকে কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে উল্লেখ করা হয় প্র...
সরকারি চাকুরেদের আরো সুবিধা

সরকারি চাকুরেদের আরো সুবিধা

Cover Story
আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর গত ১০ বছরে সরকারি চাকরিজীবীদের নানা সুবিধা দিয়ে এসেছে। এ তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে স্বাস্থ্য বীমা। এ ক্ষেত্রে সরকারের সাড়ে ১৩ লাখ কর্মচারীর জন্য ‘গোষ্ঠী মেয়াদি বীমা’ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৫ বছরের মেয়াদি এ বীমার প্রিমিয়াম নেওয়া হবে চিকিৎসা ভাতা থেকে। অর্থাৎ মূল বেতনে কোনো চাপ পড়বে না। হাসপাতালের যাবতীয় খরচ এর আওতাভুক্ত থাকবে। আর গর্ভবতী মায়েদের দেওয়া হবে বিশেষ সুবিধা। সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদেরও এর আওতায় আনা হতে পারে। তবে তার জন্য পৃথক প্রিমিয়াম দিতে হবে। সব বিষয় পরিচালনার জন্য করা হবে একটি নীতিমালা। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অজিত কুমার পালের সভাপতিত্বে এসংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বেড়েছে প্রায় শতভাগ। এরপর দেওয়া হয়...
গোলাম মোর্তোজা : ‘অন্যের জন্যে খাল কাটলে, সেই খালে নিজের পড়তে হয়

গোলাম মোর্তোজা : ‘অন্যের জন্যে খাল কাটলে, সেই খালে নিজের পড়তে হয়

Cover Story, Op-ed
গোলাম মোর্তোজা : প্রতি ফেব্রুয়ারি মাসে প্রবাসী লেখক-সাংবাদিক, বন্ধুরা বাংলাদেশে আসেন। তাদের অনেককে নিয়ে ঘরোয়া আড্ডার আয়োজন করতাম আমাদের ছোট্ট বাসায়।গত বছর থেকে এই আয়োজনটি আর করছি না।না করার পেছনের কারণ একটি ছবি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের একটি ছবিকে কেন্দ্র করে যে হইচই চলছে,তার প্রেক্ষিতে ঘটনাটি অতি সংক্ষেপে বলছি। প্লাস্টিকের বোতলে পানি খাওয়া ঠিক নয়।একারণে অনেক বছর ধরে আমরা বাসায় পানি খাওয়ার জন্যে পুরনো হুইস্কি- ভোদকার বোতল ব্যবহার করি।সেদিনের আড্ডায় উপস্থিত ছিলেন ৩৫-৪০ জন।একজন কয়েকটি ছবি পোস্ট দিয়েছিলেন ফেসবুকে।একটি ছবিতে একটি কোকের ও একটি ভোদকার বোতল দেখা যাচ্ছিল,যে বোতলে ছিল পানি। ‘মদ্যপান চলছে’ ‘টকশো চলছে’- ইত্যাদি ক্যাপশানে ছবিটি ভাইরাল হয়ে গেল। শেয়ার যারা করলেন তাদের প্রায় সবাই, প্রগতিশীল হিসেবে দাবিদার। এর মধ্যে দুই জন প্রতিমন্ত্রী, চার থেকে পাঁচ জন এমপি, একজন রাষ্ট্রদ...
যা অবাক ও ব্যথিত করে না আমায়!-আসিফ নজরুল

যা অবাক ও ব্যথিত করে না আমায়!-আসিফ নজরুল

Cover Story, Op-ed
ডা. আসিফ নজরুল : বনানীর শিশুটিকে নিয়ে কোনো এক টিভি অভিনেতার সস্তা নাটক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাথীকে অপহরণ, ভুয়া কাগজপত্রে শত কোটি টাকার লোন কিছুই আমাকে ততোটা অবাক আর ব্যথিত করে না আর। কারণ রাতের বেলা ভোট ডাকাতি, কোটি কোটি ভোটাধিকার একদিনে হরণ, ভুয়া জনপ্রতিনিধিদের প্রতিদিনের দম্ভÑআমার কাছে এসবের চেয়ে হৃদয়বিদারক আর ক্ষতিকর আর কিছু নয়। আমার দুঃখিত আর বিস্মিত হওয়ার ক্ষমতাও এসব ঘটনা কেড়ে নিয়েছে অনেকটা। অথচ কী অবলীলায় এ সমাজের বহু মানুষ হজম করে নিয়েছে এসব অনাচার। ফেসবুক থেকে...
জন্মদিনে তামান্না tamanna bhatia আজকর প্রিয়মুখ

জন্মদিনে তামান্না tamanna bhatia আজকর প্রিয়মুখ

Cover Story, Entertainment, Glamour
১৯৮৯ সালে ২১ ডিসেম্বর জন্ম ‘বাহুবলী’ অভিনেত্রী তামান্না ভাটিয়ার tamanna bhatia । ২৯ বছর বয়সী এই তারকা ২০০৫ সালে ১৫ বছর বয়সে নায়িকা হিসেবে অভিনয়জীবন শুরু করেন। প্রথম ছবি ‘চান্দ সা রোশন চেহারা’।  মুম্বাইয়ে জন্ম নেওয়া তামান্না স্কুলজীবন শেষ করেন ম্যাকেঞ্জি কুপার এডুকেশনাল ট্রাস্ট স্কুলে। বাবা একজন হীরা ব্যবসায়ী।    তামান্না ভাটিয়ার tamanna bhatia ডাক ‘তাম্মু’। গায়ের রঙের কারণে বন্ধুরা ডাকেন ‘মিল্ক বিউটি’ নামে।  তামান্না ভাটিয়াকে ২০০৫ সালে প্রথম মডেল হিসেবে দেখা যায় প্রথম ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্তের মিউজিক ভিডিও ‘লাফজো মে ক্যাহনা সাকু’-তে।    বলিউড, তেলেগু, তামিল অভিনেত্রী তামান্না মুম্বাইয়ের পৃথিবী থিয়েটারে এক বছর কাজ করেন। প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর নামে চালু এ বছরের জি অপসরা অ্যাওয়ার্ড পান তামান্না। এ ছাড়া তাঁর ঝুলিতে আছে আরও অনেক পুরস্কার। &nbs...
আগুন নেভানোর এই যন্ত্রের ব্যবহার

আগুন নেভানোর এই যন্ত্রের ব্যবহার

Cover Story
অফিস, কারখানা, সুপার শপ কিংবা রেস্টুরেন্টে প্রতিনিয়তই চোখে পড়ে আগুন নেভানোর ছোট্ট লাল সিলিন্ডার। এই লাল সিলিন্ডারের ভেতরে থাকা উপাদান আগুন নেভাতে সাহায্য করে। ইংরেজিতে যাকে ‘ফায়ার এক্সটিংগুইসার’ বলা হয়। এমনটাই জানেন সবাই। কিন্তু এই সিলিন্ডার কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা অনেই জানিনা। আগুন লাগার প্রাথমিক অবস্থাতেই আগুনের উপর ফায়ার এক্সটিংগুইসার প্রয়োগ করতে হয়। এর হ্যান্ডেল ডান হাতে ধরে বাম হাত দিয়ে টান দিয়ে সেফটি পিন খুলে ফেলতে হবে। এরপর বাম হাতে হোস পাইপ আগুনের দিকে তাক করে ডান হাত দিয়ে বাটন বা লিভার চাপতে হয়। প্রকারভেদ: প্রতিটি ফায়ার এক্সটিংগুইসারের গায়ে লেখা থাকে তাতে কী ধরনের কেমিক্যাল রয়েছে। সিলিন্ডারের গায়ের রং দেখেও বুঝা যায় তা কী ধরনের এক্সটিংগুইসার। যেমন- লাল রং হচ্ছে ওয়াটার টাইপ, ক্রীম কালার হচ্ছে ফোম টাইপ, কালো রং হচ্ছে কার্বন-ডাই-অক্সাইড টাইপ এবং নীল রঙের এক্সটি...