Cover Story Archives - Page 179 of 213 - Mati News
Thursday, March 12

Cover Story

ননস্টিক বাসনের যত্ন-আত্তি

ননস্টিক বাসনের যত্ন-আত্তি

Cover Story, Health and Lifestyle
শখের ননস্টিকের বাসন নষ্ট হয়ে যাচ্ছে। জেনে নিন ননস্টিক ওয়্যার ভালো রাখার খুঁটিনাটি। চুলা থেকে নামিয়েই গরম ননস্টিকের বাসন সাবান পানিতে ফেলবেন না। বাসনের কোটিংয়ে চিড় ধরে যাবে। ননস্টিকের বাসন ঠাণ্ডা হলে তবেই পরিষ্কার করুন। কোটিংয়ে চিড় ধরে গেলে রান্নার সময় সমানভাবে হিট ডিস্ট্রিবিউশন হবে না। খসখসে স্টিল বা মেটালের স্ক্রাবার দিয়ে বাসন পরিষ্কার করবেন না। পরিষ্কার করতে প্লাস্টিকের জালি বা নরম স্পঞ্জ ব্যবহার করুন। ননস্টিক কুকওয়্যার পরিষ্কারের আগে কিছুণ পানিতে ভিজিয়ে রাখুন। জমে থাকা খাবারের কণা নরম হলে কুসুম গরম পানিতে মাইল্ড সোপ নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন। তাহলে ননস্টিকের বাসন পরিষ্কারের পর অতিরিক্ত তেলতেলে ভাব থাকবে না। ননস্টিকের বাসন ধোয়ার পর পুরো শুকিয়ে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে তুলে রাখুন। ডিম, মাছ বা প্যানকেক তৈরির সময় কাঠ, প্লাস্টিক বা সিলিকনের হাতা বা চামচ ব্যবহার করুন। স্টি...
হাত বাড়ালেই মহাকাশ

হাত বাড়ালেই মহাকাশ

Cover Story, Education
যদি মা বলতো যাও, চুপটি করে মহাকাশে বসে থাকো। জোর মজা হতো। সত্যি কিন্তু সম্ভব। প্লানেটরিয়াম তো মহাকাশই। সময় করে নিয়ে বসে যাও ক্লাসের বিজ্ঞান বই পড়তে মোটেও ভালো লাগে না অর্ণবের। পড়ে ক্লাস ফাইভে। ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে। কিন্তু নভোথিয়েটারে এসে বিজ্ঞান সম্পর্কে ওর ধারণাই পাল্টে গেল। বিজ্ঞান বইয়ের গ্রহ-নক্ষত্রগুলো ছিল কত দূরে দূরে। আর নভোথিয়েটারের গ্রহ-নক্ষত্রগুলো এত কাছে! মনে হচ্ছিল হাত বাড়ালেই বুঝি ছোঁয়া যাবে। যারা এখনো নভোথিয়েটারে যাওনি, তারা যদি যেতে চাও, তাহলে চলে এসো ঢাকার বিজয় সরণিতে। এখানেই আছে দেশের একমাত্র প্লানেটারিয়াম নভোথিয়েটার। নভোথিয়েটারে দেখার অনেক কিছুই আছে। অর্ধগোলাকার কক্ষে আছে পারফোরেটেড অ্যালুমিনিয়াম পর্দা। ওই পর্দায় চোখ রাখলে ছাদটাও সিনেমার অংশ মনে হবে। বিভিন্ন স্পেশাল ইফেক্ট তৈরির জন্য রয়েছে জিএসএস হেলিয়াস প্রজেক্টর। অ্যালুমিনিয়ামের পর্দার সঙ্গে ওই প্রজেক্ট...
এ প্রথা বিলুপ্ত হোক : তসলিমা নাসরিনের কলাম

এ প্রথা বিলুপ্ত হোক : তসলিমা নাসরিনের কলাম

Cover Story, Stories
পৃথিবীতে ৩০টি দেশের ৩০ কোটি মেয়ে যোনিচ্ছেদের যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। ৩০টি দেশের ২৭টি দেশই আফ্রিকার দেশ, সোমালিয়া, জিবুতি, মিসর, সিয়েরা লিওন, ইথিওপিয়া, নাইজেরিয়া এরকম আরও অনেক। বাকি দেশগুলোর মধ্যে আছে ইন্দোনেশিয়া, কুর্দিস্থান, ইয়েমেন, ভারত, পাকিস্তান। হ্যাঁ, ভারত এবং পাকিস্তান। তবে ভারত আর পাকিস্তানের সব মুসলমানের মধ্যে যোনিচ্ছেদ প্রথা নেই, আছে দাউদি বহরা মুসলমানদের মধ্যে। এদের পূর্ব পুরুষেরা কোনও এককালে ইয়েমেন থেকে এই উপমহাদেশে পাড়ি দিয়েছিল, অথবা তারও আগে গুজরাটের কেউ কেউ মিসরে গিয়ে শিখে এসেছিল শিয়া সম্প্রদায়ের ইসমাইলি গোষ্ঠীর সংস্কৃতি। শুধু উপমহাদেশেই নয় এশিয়ার অনেক দেশেই, এমনকী ইউরোপ আমেরিকার অভিবাসীদের মধ্যে লুকিয়ে চুরিয়ে এই প্রথাটি মানা হয়। প্রথাটি ঠিক কী? প্রথাটি হলো, শৈশবে বা কৈশোরে মেয়েদের যোনির কিছু অংশ কেটে ফেলে দেওয়া হয়। যৌনাঙ্গ কর্তনের মূল উদ্দেশ্য হলো, যৌন সঙ্গমের কোনও সুখ যেন...
আমি প্রকাশ করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের যৌন হেনস্থার কাহিনী : তসলিমা নাসরীনের স্ট্যাটাস থেকে

আমি প্রকাশ করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের যৌন হেনস্থার কাহিনী : তসলিমা নাসরীনের স্ট্যাটাস থেকে

Cover Story, Stories
কলকাতা এখন #মিটু সমর্থন করছে। কয়েক বছর আগে যখন আমি প্রকাশ করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের যৌন হেনস্থার কাহিনী, আমাকে পারলে তারা খুন করে । যতক্ষণ অন্য লোকের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, ততক্ষণ ঠিক আছে। আমাদের প্রিয় লোকের বিরুদ্ধে কোনও অভিযোগ বরদাস্ত করবো না, ব্যাপারটা এমন। আনন্দবাজার আমার কলাম সমগ্র বের করেছে। সুনীল সম্পর্কে কোনও কলামে আমার সামান্য কিছু লেখা পেলেও পুরো কলামই ডিলিট করে দিয়েছে। আমি যে মিথ্যে বলিনি সবাই জানে। কিন্তু প্রিয় শিল্পী সাহিত্যিক বা প্রিয় রাজনীতিকের কোনও কীর্তি কাহিনী ফাঁস করা চলবে না চলবে না। এই হলো সাফ কথা।...
শেষমেশ ভেটকির চামড়া থেকেও মানিব্যাগ!

শেষমেশ ভেটকির চামড়া থেকেও মানিব্যাগ!

Agriculture Tips, Cover Story, Health and Lifestyle
পাতুরি বা ভাপা হিসেবে ভেটকির পদ রসনায় জল আনে। সেই ভেটকি মাছের চামড়া থেকে যে মানিব্যাগও হয়, সেটা জানা গেল লখনউয়ে এ বারের আন্তর্জাতিক বিজ্ঞানমেলায়। ব্যাপারটা চাক্ষুষ করতে ওই মেলায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের স্টলে ভিড় উপচে পড়েছিল। শুধু মানিব্যাগ নয়, ফ্যাশনের ক্ষেত্রে কী ভাবে ভেটকির চামড়ার ব্যবহার করা যায়, সেটাই দেখিয়েছেন কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ইঞ্জিনিয়ার অ্যান্ড লেদার টেকনোলজির শিক্ষক বুদ্ধদেব সিংহ। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আয়োজিত ওই বিজ্ঞানমেলায় জুতোয় মাছের চামড়ার কারুকার্য, কাঁধে ঝোলানো ব্যাগ বা মানিব্যাগের উপরে বসানো মাছের চামড়ার কাজ নজর কাড়ে। ভেটকি ছাড়াও শোল জাতীয় মাছের চামড়াকে ওই সব শিল্পকর্মে লাগানো হয়েছে। বুদ্ধদেববাবু জানান, মাছের এই চামড়া নদীতে ফেলে দেওয়ায় দূষণ ছড়াত। সেগুলো ভেসে ছোট ছোট খালে চলে আসত। তার টানে দক্ষিণ ২৪ পরগনা...
হবু মায়েদের খাবার : প্রেগন্যান্সি

হবু মায়েদের খাবার : প্রেগন্যান্সি

Cover Story, Health and Lifestyle
প্রজননক্ষমতার সঙ্গে খাদ্যাভ্যাসের সম্পর্ক আছে কি না তা নিয়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল বিজ্ঞানী গবেষণা করেছেন। তাঁরা বলছেন, কিছু ভিটামিন ও খাবার প্রজননক্ষমতা ও উর্বরতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময় বেশি করে ফলিক অ্যাসিড, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন বি–১২ খাওয়া উচিত। কিছু পরামর্শ ১. গর্ভধারণের আগে থেকেই হবু মাকে সুষম পুষ্টিকর খাদ্যে অভ্যস্ত হওয়া উচিত। কেননা সন্তান ধারণকালে ও প্রসবকালীন হবু মায়ের প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন ও আমিষের চাহিদা তৈরি হবে। এই চাহিদা জোগান দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি দরকার। হবু মায়ের ভিটামিন ও খনিজের ঘাটতি থাকলে তা অনাগত সন্তানের বৃদ্ধি ও বিকাশের ওপর বিরূপ প্রভাব ফেলবে। ২. অতিরিক্ত ওজন বন্ধ্যাত্বের জন্য কেবল দায়ী তা–ই নয়, এটি গর্ভকালীন জটিলতাগুলোও বাড়িয়ে দেয়। তাই সন্তান নেওয়ার পরিকল্পনা করার আগেই ব...
‘রাত না কাটালে সিনেমায় নিবেন না’ : বলিউডে যৌন হেনস্থা

‘রাত না কাটালে সিনেমায় নিবেন না’ : বলিউডে যৌন হেনস্থা

Cover Story, Entertainment
বলিউডে আসছে একের পর এক যৌন হেনস্থার গুরুতর অভিযোগ। সে খাতায় এবার নাম যোগ হল বলিউডের চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের। গতকাল শনিবার মুম্বাইয়ের ভারসোভা থানায় সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী ও মডেল কেট শর্মা। অভিনেত্রী শর্মার অভিযোগ, সুভাষ ঘাই তাকে নিজের বাড়িতে ডেকে জোর করে চুম্বন করার চেষ্টা করেছিলেন। ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি বলেন, গত ৬ আগস্ট আমাকে তার বাড়িতে ডাকেন। আমি গিয়ে দেখি  তার বাড়িতে তখন পাঁচ থেকে ছয়জন লোক ছিল। সবার সামনেই তিনি আমাকে ‘ম্যাসাজ’ করে দিতে বলেছিলেন। আমি প্রথমে খুবই অবাক হই, কিন্তু ওনার বয়সের প্রতি সম্মান জানিয়ে আমি রাজি হই। আমি দুই থেকে তিন মিনিটের জন্য ম্যাসাজ করে দেই তাকে এবং তারপর আমার হাত ধুতে ওয়াশরুমে যাই। তিনি আমার পিছু পিছু সেখানে যান। আমাকে সেখান থেকে নিজের শোয়ার ঘরে ডেকে নিয়ে যান। আমাকে বলেন কিছু বিষয়ে কথা বলবে...
মোবাইল খবর : ‘০১৩’ নতুন সিরিজ নিয়ে গ্রামীণফোনের যাত্রা

মোবাইল খবর : ‘০১৩’ নতুন সিরিজ নিয়ে গ্রামীণফোনের যাত্রা

Cover Story, Tech news
'০১৭' সিরিজের নম্বরের পাশাপাশি নতুন '০১৩' সিরিজের মোবাইল নম্বর চালু করার মাধ্যমে টেলিযোগাযোগ খাতে আরো একটি সূবর্ণ অধ্যায়ের সূচনা করলো দেশের শর্ষিস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। রোববার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন সিরিজের নম্বর উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল। নতুন সিরিজের একটি নম্বর থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে প্রথম কলটি করেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান। টেলিফোনে কথা বলার সময় মন্ত্রী বলেন, যে সাহসের সাথে আপনারা সারাদেশে নেটওয়ার্ক বিস্তার করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, আমার দৃঢ় বিশ্বাস যে এই বিপুল সংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখাও আপনাদের জন্য কঠিন হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ০১৩...
নো ব্রা ডে : ফারহানা সীমার ফেসবুক স্ট্যাটাস থেকে

নো ব্রা ডে : ফারহানা সীমার ফেসবুক স্ট্যাটাস থেকে

Cover Story, Health and Lifestyle, Stories
নারী শরীর মানেই আকর্ষণীয় কিছু। তেমনি নারীর অন্তর্বাস ও। তাই "নো ব্রা ডে" নিয়েও আছে বেশ ফিসফিস গল্প, কিছু ভুল ধারণা। "নো ব্রা ডে" মানে কী? ব্রা খুলে অশ্লীলতা প্রদর্শন করা? না ব্যাপারটা মোটেও সেটা নয়। "নো ব্রা ডে" মানে তুমি মাসে অন্তত একবার তোমার বক্ষবন্ধনী খোলো আর নিজ হাতে সেগুলো পরীক্ষা করো। এখানে অশ্লীলতার কিছুই নেই। ১৫ থেকে ৪৪ বছর বয়সী নারীদের মাঝে অন্য যেকোন ক্যান্সারের চাইতে, ব্রেস্ট ক্যান্সারের প্রাদুর্ভাব বেশী। প্রাণঘাতী ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সকলের মাঝে সচেতনতা গড়ে তুলতে ও ব্রেস্ট ক্যান্সারের লক্ষণসমূহ সম্পর্কে নারীদের সচেতন করতেই পালন করা হয় ‘নো ব্রা ডে’। প্রাচীন গ্রীসে নারীরা একটি বিশেষ পোশাক পরিধান করতেন। একে বলতো অ্যাপোডিসমোস যার অর্থ ‘স্তন-বন্ধনী’। এক টুকরো কাপড় সামনে থেকে স্তন যুগলকে ঢেকে পিঠ বরাবর বাঁধা হতো। সেই থেকে সৌন্দর্য বর্ধনের জন্য নারীদের মধ্যে বক্ষবন...

হঠাৎ হার্ট অ্যাটাক ! অন্যের সাহায্য ছাড়াই যেভাবে বাঁচাবেন নিজেকে

Cover Story, Health and Lifestyle
মনে করুন, দিনের বা রাতের কোনো একটা সময় একা একা নিজের ঘরে বসে আছেন। বাসার লোকজন অন্য কামরাতে বসে টিভি দেখছে, বই পড়ছে বা কেউ ঘুমাচ্ছে। এমন অবস্থায় হঠাৎই বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। বিনা দাওয়াতে হাজির মেহমানের মতো নাছোরবান্দা ব্যথাটা যেন আস্তে আস্তে আপনার নিচের চোয়ালের দিকে হেঁচড়ে আসা শুরু করলো! কাছাকাছি কেউ নেই। আপনি বুঝতে পারছেন, হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হবার উপক্রম হয়েছে আপনার। এখন আপনি কী করবেন?! হার্ট অ্যাটাক হবার ফলে অধিকাংশ সময় মানুষ মারা যান, কারণ, বেশিরভাগ সময়ে দেখা গেছে, অ্যাটাককারীন সময়ে তারা একা থাকেন। অন্য কারো সাহায্য ছাড়া তাদের বুকের ওপর পাম্প করে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন সম্ভব হয় না এবং ব্যথা শুরু হবার পরে অজ্ঞান হয়ে যাবার আগ পর্যন্ত সাধারণত তাদের হাতে সময় থাকে মাত্র ১০ সেকেণ্ড। এমতাবস্থায় বুকে ব্যথার শিকার ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারেন বারংবার জোরে জোরে উচ্...
বিশ্ববিদ্যালয় জীবন । মুহম্মদ জাফর ইকবাল

বিশ্ববিদ্যালয় জীবন । মুহম্মদ জাফর ইকবাল

Cover Story, Stories
শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষকতা জীবন শেষ হতে শুরু করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি ২৪টি বছর কাটিয়ে দিয়েছি। ২৪ বছর হচ্ছে দুই যুগ অনেক বড় একটি সময়। এত দীর্ঘ একটা সময় এক জায়গায় থাকলে সেখানে শিকড় গজিয়ে যায়, সেই শিকড় টেনে উপড়াতে কষ্ট হয়, সময় নেয়। আমি সেই সময়সাপেক্ষ কষ্টের প্রক্রিয়া শুরু করেছি। চিন্তা করলে মনে হয় এই তো মাত্র সেদিনের ঘটনা। প্রথম যখন এসেছি যোগাযোগ করার জন্য টেলিফোন পর্যন্ত নেই, ঢাকায় মায়ের সঙ্গে কথা বলার জন্য কার্ডফোন ব্যবহার করার চেষ্টা করি, টেলিফোন কার্ডের টাকা খেয়ে হজম করে ফেলে কিন্তু কথা শুনতে পারি না। বাচ্চাদের স্কুল নেই, যেটা আছে সেখানে নেওয়ার যানবাহন নেই। বিশ্ববিদ্যালয় শিক্ষকের বেতন যৎসামান্য ভাগ্যিস কয়েকটা বই লিখেছিলাম রয়েলটির টাকা দিয়ে সংসারের খরচ চলে যায়। এরকম ছোটখাটো যন্ত্রণার কোনো শেষ ছিল না কিন্তু যখন পেছনে ফিরে তাকাই তখন পুরো স্মৃতিট...
লিফটে আটকা পড়ার একটি ভয়াবহ ঘটনা : ‍শুভ্রা করের স্ট্যাটাস থেকে

লিফটে আটকা পড়ার একটি ভয়াবহ ঘটনা : ‍শুভ্রা করের স্ট্যাটাস থেকে

Cover Story, Stories
রাত সোয়া ৯টার দিকে আমি, Shikta, ধানমন্ডি ১ এর হাসপাতাল থেকে বের হয়ে কফি খাওয়ার জন্য সায়েন্স ল্যাব মোড় এর আড়ং এর উপরে ফিফথ ফ্লোরের দুয়ারীতে যাই। সেখানে কফি খেয়ে ১০টার একটু পরে বের হই। আমরা ছাড়া তখন আর দুইজন ছিল ওখানে। আমরা ৫জন একসাথেই বের হয়ে লিফটে উঠি। ফিফথ ফ্লোর থেকে লিফটে উঠার পর কিছুক্ষণের মধ্যেই ইলেক্ট্রিসিটি চলে যায় এবং লিফটটি ফোর্থ ফ্লোর ও থার্ড ফ্লোরের মাঝামাঝি এসে বন্ধ হয়ে যায়। লিফট বন্ধ হবার সাথে সাথে আমাদের রিয়েকশন ছিল যে এখনি জেনারেটর ছাড়া হবে এবং লিফট চলতে শুরু করবে। কিন্তু জেনারেটর এর আওয়াজ পাবার পরেও যখন দেখা গেলো লিফট চলছে না তখন আমরা লিফটের ভেতরে স্টিকার লাগানো ইমারজেন্সি সার্ভিসম্যান এর নাম্বারে ফোন দেই। প্রথমজনকে ফোন দেয়ার পর তিনি জানান তিনি এখন ডিউটিতে নেই এবং তৃতীয়জনকে ফোন দিতে বলেন। তৃতীয়জনকে ফোন দেয়ার পর তিনি দেখছি বলে ফোন রেখে দেন। এরপর আড়ং এর নাম্বারে ও ওখান...
শাকিবের ‘নয়া নায়িকা’ রোদেলা কী বিবাহিত?

শাকিবের ‘নয়া নায়িকা’ রোদেলা কী বিবাহিত?

Cover Story, Entertainment
কিছুদিন আগে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মহরত হয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘শাহেনশাহ’র। এর মাধ্যমে ঢাকায় সিনেমায় অভিষেক ঘটতে চলেছে টিভি চ্যানেলের একসময়ের সংবাদ উপস্থাপক রোদেলা জান্নাতের। তবে ছবিটির শুটিং আরো আগে শুরু হওয়ার কথা থাকলেও কোন এক কারণে পিছিয়ে গেছে এটি। তবে কাজ শুরু হোক অথবা নাই হোক, এর আগে সমালোচনার ঝড় উঠেছে শাকিবের নতুন নায়িকাকে ঘিরে। তিন বছর আগে ফেসবুকে পোস্ট করা কিছু স্থিরচিত্র সামনে আসায় জোর গুঞ্জন শুরু হয়েছে রোদেলাকে নিয়ে। সে স্থিরচিত্রে শাকিবের নায়িকা রোদেলাকে ‘বাগদত্তা’ বলে দাবি করেছেন সাজিদ হোসেন রোহেল নামের এক ব্যক্তি। এখন ফেসবুকে দু’জনের অন্তরঙ্গ কিছু ছবি ঘুরছে। তবে বিষয়টিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা। এই প্রসঙ্গে রোদেলা জান্নাতের ভাষ্য, একসময় রোহেল আমার বয়ফ্রেন্ড ছিল। দু’জনের মধ্যে গভীর সম্পর্কও ছিল। পরে তা বেশিদূর এগোয়নি। তবে এটাও সত্য, আমাদের পরিণয় হ...
ভালোবাসার উপহার স্বামীকে অঙ্গ দান!

ভালোবাসার উপহার স্বামীকে অঙ্গ দান!

Cover Story
একেই বলে হয়তো ভালোবাসার উপহার। ফুলের তোড়া নয়, নয় ক্যান্ডেল লাইটল ডিনার। দামি পারফিউম কিংবা নয় লাক্সারি ট্যুর। বিবাহবার্ষিকীর দিন স্বামীর আয়ু বাড়িয়ে দিলেন স্ত্রী। এরকমই এক ঘটনা ঘটল ভারতের ইন্দোরে৷ বিয়ের ১৭তম বিবাহবার্ষিকীতে এমনই ঘটনা ঘটালেন রবিদত্ত সোনির স্ত্রী প্রভা! উপহার হিসেবে প্রভা দান করলেন নিজের একটা কিডনি! গত আট মাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রবিদত্ত সোনি। নিয়মিত চলছিল ডায়েলেসিসও। কিন্তু দু’দিন আগেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। দেরি করে না প্রভা। দ্রুত চলে আসেন ইন্দোরের বড় হাসপাতালে। ডাক্তারের পরামর্শে ভর্তি করা হল রবিদত্ত সোনিকে। প্রভা টেনশনে। কী হবে ভেবেই চলছে সারাক্ষণ।   ডাক্তার জানালেন রবির কিডনির প্রয়োজন। আগে-পিছু না ভেবে প্রভা ডাক্তারকে জানিয়ে দিলেন, প্রভাই দেবে স্বামী রবিকে কিডনি। শুরু হল প্রভার চেকআপ। দেরী না করে শুরু হলো অপারেশন! অপারেশন হ...
আকাশে যাত্রী সুরক্ষায় ভারতকে টেক্কা দিল বাংলাদেশও

আকাশে যাত্রী সুরক্ষায় ভারতকে টেক্কা দিল বাংলাদেশও

Cover Story
আকাশে যাত্রী সুরক্ষায় অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। বাংলাদেশও এগিয়ে রয়েছে ভারতের থেকে! আন্তর্জাতিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক যারা, সেই আইকাও (ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন)-এর ২০১৭ সালে করা শেষ অডিট রিপোর্ট সম্প্রতি জানিয়েছে, যে আটটি মাপকাঠির ভিত্তিতে সুরক্ষার বিষয়টি যাচাই করা হয়, তার মধ্যে পাঁচটিতে ভারতের প্রাপ্ত নম্বর আন্তর্জাতিক গড়ের তুলনায় কম। আর বাংলাদেশ সাতটি মাপকাঠিতেই আন্তর্জাতিক গড় থেকে এগিয়ে। গত সেপ্টেম্বরে আকাশে জেট এয়ারওয়েজের মুম্বই-জয়পুর বিমানের ভিতরে কেবিনের বায়ুচাপ ঠিক না থাকায় যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তারপরেই একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হয় এই অডিট রিপোর্ট। প্রসঙ্গটা আবার সামনে এসেছে শুক্রবার। কারণ, বৃহস্পতিবার রাতে ওড়ার মুখে তিরুচিরাপল্লি বিমানবন্দরের পাঁচিলে ধাক্কা মেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের ক্ষতি হয়। শুক্রবার সকালে বিমানমন...