ডায়াবেটিস থেকে অন্য অসুখ
এমন একটি অসুখ, যাতে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ তিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। ডায়াবেটিসজনিত জটিলতা থেকে মুক্ত থাকতে হলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। এ ছাড়া রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রাও স্বাভাবিক থাকতে হবে।
বিশ্বজুড়ে অসুখ-বিসুখে মৃত্যুর সপ্তম বড় কারণ ডায়াবেটিস
ডায়াবেটিস আক্রান্ত হলে সাধারণ সর্দি-কাশির মতো রোগও বেশি হয়। যা থেকে প্রাণঘাতী নিউমোনিয়া হতে পারে। বছরে ডায়াবেটিসজনিত জটিলতা থেকে নিউমোনিয়া হয়ে মারা যায় প্রায় ৩০ হাজার মানুষ।
ধূমপান করলে ডায়াবেটিসজনিত জটিলতা বাড়ে। রক্তনালির গাত্র মোটা হয়ে নালি সরু হয়ে যায়। রক্তচাপ বাড়ে। অঙ্গপ্রত্যঙ্গে রক্ত সরবরাহ কমে যায়।
ডায়াবেটিস থাকলে অঙ্গহানির ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে প্রতিবছর ৮৬ হাজার লোকের পা কেটে ফেলতে হয় ডায়াবেটিসজনিত জটিলতায়।
বিশ্বজুড়ে প্রায় ১০ ভাগ মানুষ জীবদ্দশায় কোনো না কোনো সময় ডায়াবেটিসে আক্রান্ত হন। বাংলাদেশে এ হ...













