প্রাপ্তবয়স্কদের জন্য মনোদৈহিক গল্প : দর্শক
ঘণ্টাখানেক হলো বিছানায় বসে আছে বীনা। অস্বস্তি লাগলেও কাউকে ডাকতে পারছে না। লোকটারও দেখা নেই। বসতে বলে চলে গেছে। টেবিলে একটা মদের বোতল রাখা। তাতে অবশ্য মদ না, পানি। পাশে কোনো গ্লাস নেই। যাওয়ার সময় লোকটা বলে গেছে, চাইলে খেতে পারো। বীনার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। কিন্তু মদের বোতল থেকে পানি গিলতে ভয় পাচ্ছে। যদি কিছু মেশানো থাকে। দেখতে যত ভদ্র, তত রিস্ক বেশি। তা ছাড়া বীনা কিছু মানুষের কথা জানে। পতিতাদের ধরে নিয়ে খুন করে। লোকটার কথাবার্তা কেমন যেন। সুবিধার মনে হয়নি। অসুবিধার মনে হওয়ারও বিশেষ কারণ নেই। সাধাসিধা দেখতে। চশমা-পাঞ্জাবি পরা। ভদ্রলোক বলে চালিয়ে দেওয়া যায়। বিশাল বড়লোক। বাড়িটাও বিশাল। বীনার একবার মনে হলো লোকটা তাকে বসতে বলে হয়তো তার কথা ভুলে গেছে।
অন্যদিনের মতো মুখে কড়া মেকআপ নেই বীনার। ক্লায়েন্টের ইচ্ছা, তাই মেকআপ ছাড়াই এসেছে। রুমে একটা আয়না আছে। বীনা দেখল নিজেকে। আসল চেহারা দেখতে কেমন যে...














