পালাজ্জোর কাটছাঁটে দেশীয় বৈচিত্র্য
পশ্চিমা ফ্যাশনের ধারায় পালাজ্জোর জন্ম হলেও এ দেশে এর গোড়াপত্তনের সময়ই বদলে গেছে রংঢং। যোগ হয়েছে দেশীয় কাটছাঁট। আর সেই পালাজ্জোই আবার বদলে দিয়েছে দেশের কয়েকটি পোশাকের চেহারা। ফ্যাশন হাউস বিবিয়ানার ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘পালাজ্জো পুরোটাই এখন ফ্যাশন। কেউ টপ বা টি-শার্টের সঙ্গে, কেউ আবার লং কামিজের সঙ্গে পরছে। পালাজ্জোর দাপটে বদলে গেছে লং কামিজের চেহারা। অনেকেই পালাজ্জোর বৈচিত্র্য তুলে ধরতে ছোট করেছে কামিজের বহর। কারুকাজ করা পালাজ্জোর কারণে অনেক সময় টপসটা থাকছে সাদামাটা, নকশার বাহুল্যবর্জিত।’
পালাজ্জোর বৈচিত্র্য মূলত কাটিং আর প্যাটার্নে। অনেকটা সত্তর-আশির দশকের বেলবটম প্যান্টের মতো। তবে ছাঁটে ভিন্নতা রয়েছে। সাধারণত ওপর থেকে নিচ পর্যন্ত ঢোলা কাটে বানানো হয়। আবার কখনো ওপরের দিকে কিছুটা চাপা রেখে নিচে ঢোলা দেওয়া হয়। মাপের েেত্র ঘের কমবেশি ২৫ থেকে ৩০ ইঞ্চি হয়।
আবার পালাজ্জোর কাপড়ের ছাঁটের ...













