যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে স্বল্প আয়ের মানুষদের সরকারি খাদ্য সহায়তা বা ‘ফুড স্ট্যাম্প’ জালিয়াতির দায়ে চার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে ‘অদ্ভূত’ সাজা দিয়েছেন আদালত।
সম্প্রতি রায়ে আদালতের বিচারক এই চারজনকে জেল-জরিমানার পাশাপাশি স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার আদেশ দেন। আদেশে বলা হয়, সাজাপ্রাপ্তদের বাংলা ও ইংরেজিতে বিজ্ঞাপন দিয়ে বলতে হবে ‘আমরা যেভাবে চুরি করেছি এমন চুরি যেন আর কেউ না করে।’
দণ্ডপ্রাপ্ত চারজন সম্পর্কে পরস্পরের ভাই। তারা ডেট্রয়টের হ্যামট্রাকে ‘দেশি বাজার’ নামে একটি দোকান চালান। তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, এ চার ব্যক্তি স্বল্প আয়ের মানুষদের জন্য সরবরাহ করা খাদ্য সহায়তার স্ট্যাম্প কিনে নিতেন। বিনিময়ে তারা নগদ টাকা, মোবাইল ফোন কার্ড ইত্যাদি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের আইনে যা অবৈধ।
মামলার পাবলিক প্রসিকিউটর বলেন, ‘যুক্তরাষ্ট্রে এসে এখানকার ট্যা...














