মেলবোর্নে বাংলা স্কুলের যুগ পূর্তি পালন - Mati News
Thursday, April 16

মেলবোর্নে বাংলা স্কুলের যুগ পূর্তি পালন

মেলবোর্নেঅস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত বাংলা ভাষা শেখানোর বিদ্যালয় ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুলের প্রতিষ্ঠার এক যুগ উদ্‌যাপন করেছে। মেলবোর্নে বসবাসকারী বাংলাদেশি শিশু-কিশোরদের বাংলা ভাষা শেখানোর লক্ষ্যে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠার পর থেকে প্রতি রোববার নিজেদের কার্যক্রম চালিয়ে গেছে বিদ্যালয়টি।

এ দিকে যুগপূর্তি উপলক্ষে গত শনিবার (৩ নভেম্বর) এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্কুলটি। স্থানীয় সুজান কুরি উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক ছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকসহ অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের নাচ-গান, কবিতা, নাটক পরিবেশন করা হয়।

দীর্ঘ পথ চলায় সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা মোর্শেদা কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *