কার্ডিফে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু
বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ। এই শহরের নব প্রজস্ম এখন জানতে পারবে বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, সাফল্য ও সম্ভাবনা আর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।শহরটির ঐতিহ্যবাহী গ্রেইঞ্জমোর পার্কে গত ৫ নভেম্বর সোমবার দুপুরে শহীদ মিনার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।
এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন বৃটেনে বাংলাদেশের হাই কমিশনার হিজ এক্সেলেন্সী মোহাম্মদ নাজমুল কাওনাইন, কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র রাইট অনারেবল ডানি রিস, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বার্মিংহামের সহকারী হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হক ও লর্ড লিউট্যানেন্ট মরফুড মেরেডিথ, কাউন্সিলার দিলওয়ার আলী ও কাউন্সিলার মাইক জোনস। এখন বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপন হবে বৃটেনের কার্ডিফে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে।
দীর্ঘ দিনের প্রচেষ্টার ফলে কার্ডিফ কাউন্টি কাউন্সিলের বিভিন্ন বিভাগের সাথে নানা ...












