চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের সঙ্গে জবির সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আর্থ অবজারভেশন-ভিত্তিক বৈজ্ঞানিক তথ্য ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে সম্প্রতি চীনের শাংহাইয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
এ উপলক্ষে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের কাছে তার দপ্তরে সমঝোতা স্মারকের স্বাক্ষরিত অনুলিপি হস্তান্তর করেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের ও ড. মো. আব্দুল মালেকসহ ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকগণ।
সমঝোতা স্মারকের অন্যতম প্রধান লক্ষ্য ইন্টারন্যাশনাল ডেটা নেটওয়ার্ক ফর আর্থ অবজারভেশনের আওতায় বাংলাদেশে একটি ইন্টারন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করা।
চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের পক্ষে অধ্যাপক লি কুওছিং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. ...














