বিসিএস রিটেন দিচ্ছেন প্রথমবার? জেনে নিন ভয় কাটানোর ৭ মন্ত্র
৪ জানুয়ারি ২০২০ থেকে শুরু হবে ৪০তম বিসিএস রিটেন পরীক্ষা । পরীক্ষার আগ মুহৃর্তে এবং পরীক্ষা চলাকালীন রিটেনে প্রথমবারের মতো অংশ নেওয়া নতুন প্রার্থীরা সচরাচর যেসব ভুল করেন, সেগুলো কাটিয়ে উঠতে কী করবেন জেনে নিন চটজলদি
বিসিএস রিটেন পরীক্ষার আগে
১। পাঁচ দিনে লিখতে হবে ২১ ঘণ্টা! সুতরাং আগে থেকে লেখার হাত তৈরি করে ফেলুন। সব কিছুতেই লিখুন বেশি বেশি। নমুনা প্রশ্ন দেখে ঘড়ি ধরে মডেল টেস্ট দিন। পরীক্ষার খাতায় নাম, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, স্বাক্ষর খেয়াল করে দিন।
২। বিসিএস রিটেন পরীক্ষায় সময় ব্যবস্থাপনাটাই সবচেয়ে জরুরি। সবই পারেন, কিন্তু লেখার সময় পেলেন না, হয়ে যাবে লবডঙ্কা। এর জন্য কোন প্রশ্নের উত্তরের জন্য কত মিনিট ব্যয় করবেন সেটা ঠিক করে ফেলুন এখনই। সে অনুযায়ী দিন মডেল টেস্ট। ১০ নম্বর মানের দুটি প্রশ্নের উত্তর লিখে একটিতে ৭, আরেকটিতে ৩ পাওয়ার চেয়ে দুটি প্রশ্নে সমান সময় দিয়ে ৬+৬ নম্বর ...








