বাবার কোলে চড়ে এসে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ধুনটের নাইছ
প্রতিবন্ধকতা হাসি মুখেই জয় করেছে বগুড়ার ধুনট উপজেলার নাইছ খাতুন। বাঁ হাতের শক্তি ও মনোবল নিয়েই শিক্ষা জীবন শুরু করে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
নাইছ খাতুন রাতদিন পরিশ্রম করে শারীবিক প্রতিবন্ধকতা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অদম্য ইচ্ছা শক্তি ও মনোবল ঠিক থাকলে স্বপ্নগুলো এক সময় বাস্তবে পরিণত হয়। এমনটাই করে দেখিয়েছেন বগুড়ার ধুনট উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী নাইচ খাতুন। প্রতিবন্ধকতা জয় করে সে এবার বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয় থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
নাইছ খাতুনের দুটো পা থাকলেও সেগুলোতে বল পায় না। ডান হাতেও নেই শক্তি। সম্বল তার বাঁ হাত। এনিয়েই চলছে তার নিরন্তন লড়াই। শারীরিক প্রতিন্ধকতার কাছে হার না মানা নাইচ খাতুন বাবার কোলে চড়ে সোমবার ধুনট সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে এসেছিল এবার এইচএসসি পরীক্ষা দিতে। সে মানবিক বিভ...














